Showing posts with label বিনোদন. Show all posts
Showing posts with label বিনোদন. Show all posts
Wednesday, December 24, 2014
ছোট পর্দায় আজ
এটিএন বাংলায় ‘চক্কর’
এটিএন বাংলায় প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘চক্কর’। প্রতি মঙ্গল ও বুধবার রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হয় এটি। এ জাবির রাসেলের রচনা ও পরিচালনায় ধারাবাহিকটিতে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, মাসুদ আলী খান, ড. এনামুল হক, ফারুক আহমেদ, শাহেদ শরীফ খান, অহনা, লিটু আনাম, বন্যা মির্জা, কাজী রাজু, মৌরী সেলিম, সোহান খান, মৌটুসী, ওবিদ রেহান, সাহানা সুমি, আশরাফ কবির, এশা, শামীম, জিল্লুর রহমান, লিটন, আবদুল আজিজ প্রমুখ।
চ্যানেল আইতে ‘দাহ’
মমিনুর রশীদ মিল্লাতের রচনা ও পরিচালনায় ২৬ পর্বের ধারাবাহিক নাটক ‘দাহ’ প্রচার হচ্ছে চ্যানেল আইতে। প্রচার সময় প্রতি বুধবার রাত ১১টা ৩০ মিনিট। আনোয়ার হোসেন বুলুর চিত্রগ্রহণে এ ধারাবাহিকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শহিদুজ্জামান সেলিম, ডলি জহুর, বাঁধন, রোকেয়া প্রাচী, আবুল হায়াত, তুষার খান, তপন বাচপাই, সাব্বির আহম্মেদ, সাজেদ সাজু, বাপ্পি, আকাশ প্রমুখ।
একুশে টেলিভিশনে ‘পুতুল নাচের ইতিকথা’
একুশে টেলিভিশনে আজ প্রচার হবে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পুতুল নাচের ইতিকথা’। মানিক বন্দ্যোপধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে ধারাবাহিটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আলভি আহমেদ। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মামুনুর রশীদ, তমালিকা, তিশা, রওনক, দীপান্বিতা, মাহমুদুল ইসলাম মিঠু, ড. এনামুল হক, জ্যোতিকা জ্যোতি প্রমুখ। প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হচ্ছে নাটকটি।
এনটিভিতে ‘টক্কোনাথ’
এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘টক্কোনাথ’। নাটকটি বুধ ও বৃহস্পতিবার প্রচার হচ্ছে। ওয়াহিদ আনামের রচনা ও পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, হাসান মাসুদ, মৌসুমী হামিদ, সিদ্দিক, আরফান, ম ম মোর্শেদ, শবনম পারভীন, শামীমা নাজনীন, খান মোহাম্মদ ইউসুফ প্রমুখ।
আরটিভিতে ‘মায়ার খেলা’
আরটিভিতে আজ প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মায়ার খেলা’। পারিবারিক দ্বন্দ্ব, প্রেম, বিরহ নিয়ে নির্মিত এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রুলীন রহমান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, রিচি সোলায়মান, ইন্তেখাব দিনার, দিতি, শম্পারেজা, তানিয়া হোসেন, নিশা, মুনিয়া, ইলোরা গহর, সাইফ বাবু, শামস সুমন প্রমুখ। নাটকটি বুধ থেকে শনি সপ্তাহে চারদিন রাত ৯টা ৫০ মিনিটে আরটিভিতে প্রচার হচ্ছে।
বাংলাভিশনের ‘মিউজিক ক্লাব’-এ রিংকু
বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ আজ সংগীত পরিবেশন করবেন রিংকু। সরাসরি সমপ্রচার নির্ধারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। গানের পাশাপাশি তিনি কথা বলবেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে। ‘মিউজিক ক্লাব’-এর এ পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ১১টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেবেন নাহিদ আহমেদ বিপ্লব।
মাছরাঙা টেলিভিশনে ‘তিন গোয়েন্দা’
মাছরাঙা টেলিভিশনে আজ রাত ৮টায় প্রচার হবে কিশোর ধারাবাহিক ‘তিন গোয়েন্দা’। কাহিনী বিন্যাস ও নাট্যরূপ মাজহারুল হক পিন্টু। চিত্রনাট্য ও পরিচালনায় আবুল হোসেন খোকন। ধারাবাহকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন অয়ন, কাব্য, বাঁধন, অধরা, অশোক বেপারী, নাজনীন হাসান চুমকি প্রমুখ।
দেশটিভিতে ‘যুক্তি তক্কো আর গপ্পো’
‘যুক্তি তক্কো আর গপ্পো’ একটি টক শো। তবে এর উপস্থাপন গতানুগতিক টক শোর চেয়ে আলাদা। এটি বিষয়ভিত্তিক, প্রতিটি পর্বে নতুন নতুন বিষয়ে আলোচনা করা হয়। আলোচকদের মধ্যে থাকেন ওই বিষয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। আর সেই সঙ্গে থাকেন একজন সঞ্চালক। রবিউল করিমের পরিকল্পনায়, আবদুল্লা আল মামুনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেন আলমগীর হোসেন। অনুষ্ঠানটি প্রতি বুধবার রাত ৭টা ৪৫ মিনিটে দেশটিভিতে প্রচার হয়।
চ্যানেল নাইনে ‘ধন্যি মেয়ে’
প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে চ্যানেল নাইনে প্রচার হয় ধারাবাহিক নাটক ‘ধন্যি মেয়ে’। এটি রচনা ও পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহর, শিল্পী সরকার অপু, দ্বিপান্বিতা হালদার, সামিয়া পূর্বা, সাদিকা স্বর্ণা, স্বাগতা, ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, মাহমুদুল ইসলাম মিঠু, ইরফান সাজ্জাদ, শ্যামল মাওলাসহ অনেকে।

নতুন বছরে মাহির চমক

ক্যারিয়ারের
অল্প সময়ে অভিনয়-পারফরম্যান্স দিয়ে বাংলা ছবির দর্শকদের মুগ্ধ করতে সক্ষম
হয়েছেন চলতি প্রজন্মের সর্বাধিক ব্যস্ত অভিনেত্রী মাহিয়া মাহি। সফলতার
বিচারেও দুই বছর ধরে অন্য অনেকের চেয়ে এগিয়ে তিনি। জাজ মাল্টিমিডিয়ার
প্রযোজনায় মাহি ও তার অভিনীত ছবিগুলো ছিল আলোচনার শীর্ষে।
সফলতা-জনপ্রিয়তা-আলোচনা সব মিলিয়ে মাহিকেই বর্তমান সময়ের নাম্বার ওয়ান
নায়িকা হিসেবে মানছেন কেউ কেউ। তবে এ বিষয়টি নিয়ে একেবারেই ভাবছেন না তিনি।
শুধু কাজ নিয়েই তার সব চিন্তাভাবনা-ধ্যান। গত বছরের মতো চলতি বছরজুড়েও
মাহি ব্যস্ত সময় কাটিয়েছেন একাধিক ছবির কাজ নিয়ে। ২০১৪ সালে এখন পর্যন্ত
মাহি অভিনীত ৫টি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো ‘কি দারুণ দেখতে’,
‘অগ্নি’, ‘দবির সাহেবের সংসার’, ‘হানিমুন’ এবং ‘অনেক সাধের ময়না’। প্রতিটি
ছবিতেই ভিন্নরূপে দেখা গেছে মাহিকে। ছবিগুলোতে তার অভিনয়-পারফরম্যান্স ছিল
দর্শক মহলে প্রশংসিত। এসবের মধ্যে ‘অগ্নি’ এবং ‘অনেক সাধের ময়না’ ছিল এ
বছরে মাহির সর্বাধিক ব্যবসা সফল ছবি। ছবিগুলো মাহির ক্যারিয়ারে যোগ করেছে
নতুন মাত্রা। ২৬শে ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে তার অভিনীত নতুন ছবি
‘দেশা- দ্য লিডার’। এখানে শিপনের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন মাহি।
এটি চলতি বছর তার অভিনীত ৬ নম্বর ছবি। ৬টি ছবি নিয়ে চলতি বছর অভিনেত্রী
হিসেবে সর্বাধিক ছবির মালিকও তিনি। পাশাপাশি তার অভিনীত ছবিগুলো সফলতার দিক
দিয়েও রয়েছে এগিয়ে। নতুন বছরও নানা চমক দিয়ে শুরু করবেন মাহিয়া মাহি।
২০১৫-তে ৮টি ছবি রয়েছে তার হাতে। এর মধ্যে চারটি ছবি জানুয়ারি থেকে এপ্রিল
নাগাদ মুক্তি পাচ্ছে। ছবিগুলো হলো ‘ওয়ার্নিং’, ‘রোমিও ভার্সেস জুলিয়েট’,
‘বিগ ব্রাদার’, এবং ‘অনেক দামে কেনা’। এর মধ্যে ‘রোমিও ভার্সেস জুলিয়েট’
ছবিতে ওপার বাংলার অঙ্কুশের বিপরীতে অভিনয় করেছেন মাহি। এর পাশাপাশি তিনি
‘অগ্নি-২’, ‘নিয়তি’, ‘জানে মন’ এবং ‘ওয়ারিশ’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন
বছরজুড়ে। এগুলোর বাইরে আরও কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা রয়েছে তার।
সব মিলিয়ে নানা চমকে ৮টি ছবি নিয়ে নতুন বছরে দর্শকদের সামনে হাজির হচ্ছেন
এই অভিনেত্রী। এ বিষয়ে মাহিয়া মাহি বলেন, আমি অনেক হ্যাপি যে, দর্শক আমার
প্রতিটি ছবিই আগ্রহ নিয়ে দেখছেন, প্রশংসা করছেন। আর এর মাধ্যমে কাজ করার
স্পৃহা আরও বেড়ে যাচ্ছে। বিভিন্ন ছবিতে আমি বিভিন্নরূপে দর্শকদের সামনে
আসতে পেরেছি, এটা আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। কারণ, গতানুগতিক প্রেমিকার
চরিত্রে অভিনয় করতে চাই না। চলতি বছর আমার মুক্তি পাওয়া ৫টি ছবিতে পাঁচরূপে
দেখা গেছে আমাকে। ‘অগ্নি’তে যেমন অ্যাকশন দৃশ্যে কাজ করেছি, আবার ‘দবির
সাহেবের সংসার’-এ কমেডি চরিত্র করেছি। অন্যদিকে ‘অনেক সাধের ময়না’ ছবিতে
গ্রামের মেয়ের চরিত্রে কাজ করেছি। নতুন বছরেও এই ধারা অব্যাহত থাকবে। নতুন
বছরে প্রথম চার মাসেই চারটি ছবি মুক্তি পাচ্ছে আমার। নতুন আরও ৪টি ছবির কাজ
করবো। এছাড়া কিছু ছবির কথাবার্তা চলছে। আশা করছি এসব ছবির মাধ্যমেও
দর্শকদের হৃদয়ে স্থান করে নিতে পারবো। এটাই একমাত্র চাওয়া। আর কিছু নয়।
ফিরছেন আইটেম গানে

দীর্ঘদিন
ধরেই বলিউড থেকে দূরে রয়েছেন বলিউডের শীর্ষ আইটেম কন্যা মালাইকা অরোরা
খান। এর মধ্যে অনেক আইটেম গানের প্রস্তাব থাকলেও সব ফিরিয়ে দিয়েছেন তিনি।
কারণ, শুধু নিজের পছন্দসই কাজই তিনি করতে চান। তবে এবার অপেক্ষার অবসান
হয়েছে। মালাইকা তার নতুন আইটেম গান নিয়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছেন। এরই
মধ্যে এ গানের শুটিং শেষ করেছেন তিনি। ‘ডলি কি ডোলি’ ছবির মাধ্যমে আবারও
আইটেম গানে ফিরেছেন মালাইকা। ছবিটি পরিচালনা করছেন অভিষেক ডোগরা। ছবির মূল
ভূমিকায় অভিনয় করেছেন সোনম কাপুর। এ ছবিতে ‘ফ্যাশন খতম মুঝপে’ শীর্ষক আইটেম
গানে পারফরম করতে দেখা যাবে মালাইকাকে। গানটিকে ছবির অন্যতম একটি দিক
হিসেবেই উল্লেখ করেছেন পরিচালক। খুব শিগগিরই গানটি ছবির প্রচারণার জন্য
মুক্তি দেয়া হবে। এদিকে এই গানে ব্যাপক খোলামেলারূপেই দেখা যাবে সুপারহট
মালাইকাকে। অন্যরকম আবেদনময়ীরূপে এখানে উপস্থাপন করা হয়েছে তাকে। এ ছবিটি
প্রযোজনা করছেন মালাইকার স্বামী অভিনেতা-পরিচালক-প্রযোজক আরবাজ খান। আইটেম
গানটিতে তার পারফরম করার এটি আরেকটি বড় কারণ। এ গানটি নতুন বছর উপলক্ষেই
মুক্তি দেয়া হবে। আর নতুন বছরে গানটি ভক্ত-দর্শকদের জন্য চমক বলেও মনে
করছেন মালাইকা। অন্যদিকে ‘ডলি কো ডোলি’ ছবিটি মুক্তি পাচ্ছে আসছে
ফেব্রুয়ারির ৬ তারিখ। এ আইটেম গানে প্রসঙ্গে মালাইকা জানান, এটি অনেক বড়
আয়োজনের একটি গান। যেহেতু এটি আরবাজের ছবি, তাই আমার পছন্দ মতোই এর আয়োজন
করা হয়েছে। তাই আমি বিষয়টি নিয়ে অনেক হ্যাপি। অবশেষে অনেক ভাল একটি কাজ
হয়েছে। এটি নতুন বছরে ভক্তদের জন্য আমার পক্ষ থেকে চমক। বরাবরের মতো
সুপারহট মালাইকাকেই এখানে আবিষ্কার করা যাবে। তাই অপেক্ষায় থাকুন, মাত্রতো
কয়েকটা দিন!
Monday, December 22, 2014
অস্কার থেকে বাদ পড়লো ভারতীয় ছবি

অবশেষে
অস্কার দৌড়ে বাদ পড়লো ভারতীয় ছবি ‘লায়ারস ডাইস’। সম্প্রতি অস্কারের বিদেশী
ছবি বিভাগের তালিকা থেকে বাদ পড়ে ছবিটি। এ ছবি নিয়ে এবার ভারত অনেক আশা
করলেও সেটি আর পূরণ হলো না। আগামী বছরের ১৫ই ফেব্রুয়ারি হতে যাওয়া অস্কার
অনুষ্ঠানে ৮৩টি ছবি বাছাই করা হয় এ বিভাগের জন্য। যাতে স্থান করে নেয়
ভারতের ‘লায়ারস ডাইস’। তবে শেষ পর্যন্ত ছবিটি স্বল্প তালিকায় জায়গা হয়নি।
বিদেশী বিভাগের ছবিতে জায়গা করে নিয়েছে ৯টি ছবি। এগুলো হলো একিউসড
(নেদারল্যান্ডস), কর্ন আইল্যান্ড (জর্জিয়া), ফোর্স মেজিউর (সুইডেন), ইডা
(পোল্যান্ড), লেভিয়াথান (রাশিয়া), টেনজারিনস (এসতোনিয়া), দ্য লিবারেটর
(ভেনিজুয়েলা), টিম্বুকু (মাউরিটানিয়া) এবং ওয়াইল্ড টেলস (আর্জেন্টিনা)।
এদিকে এ বিভাগে ভারতীয় ছবি বাদ পড়লেও অস্কারের আশা কিন্তু এবারও জিইয়ে
রেখেছেন ভারত তথা বিশ্ববরেণ্য সংগীত পরিচালক এ আর রহমান। এ আর রহমানের
সংগীতায়োজনে ‘দ্য হান্ড্রেড ফুট জার্নি’, ‘মিলিয়ন ডলার আর্ম’ এবং রজনীকান্ত
অভিনীত ‘কোচাদাইয়ান’ ছবির সংগীত অস্কার দৌড়ে রয়েছে। এর মাধ্যমে তৃতীয়বারের
মতো অস্কারের জন্য মনোনীত হলেন ক্যারিশমাটিক এ সংগীত পরিচালক। এর আগে
‘স্লামডগ মিলেনিয়ার’-এর ‘জয় হো’ গানের জন্য অস্কার পুরস্কার পেয়েছিলেন
তিনি। এখন সময়ই বলে দেবে এ আর রহমান এবারও তার জাদু কতটা ছড়াতে পারেন
অস্কার আয়োজনে।
অপেক্ষায় মিলি

টিভি পর্দায় উপস্থিতিটা তার আলাদা রকমের। অন্য শিল্পীদের মতো টানা
ক্যামেরায় আসেন না। আবার এলেও কাজ শেষে বিরতিতে চলে যান। বলা হচ্ছিল টিভি
পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারহানা মিলির কথা। গিয়াস উদ্দিন সেলিমের
‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের নজর কাড়েন তিনি। তবে এটাই
তার প্রথম চলচ্চিত্র। এরপর থেকে এখন পর্যন্ত আর কোন ছবিতে অভিনয় করতে দেখা
যায়নি মিলিকে। এরপর থেকে নিয়মিত হয়েছেন টিভি নাটকে। বেশ কিছু নাটকে অভিনয়
করে দর্শক আলোচনায় আসেন। তবে মাঝে লম্বা একটি সময় বিরতিতে চলে যান। মা
হওয়ার পর গেল বছর আবারও নিয়মিত কাজ করা শুরু করেন এ অভিনেত্রী। টিভি
মাধ্যমে এ আসা যাওয়া প্রসঙ্গে মিলি বলেন, শুরু থেকে কাজের ব্যাপারে একটু
সাবধানতা অবলম্বন করে আসছি। নাটক কিংবা টেলিছবিতে অভিনয় করি ঠিকই, কিন্তু
সেটা গল্প বোঝে। আমার কাছে গল্পটাই আসল। গল্প ভাল লাগলে অভিনয় করি। যে
কারণে কিছুদিন বিরতি দিয়ে আবার শুরু করি। বর্তমানে ধারাবাহিক আর খ-নাটকে
অভিনয় নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে তার। অবশ্য এ মুহূর্তে একটি ধারাবাহিকের
শুটিং নিয়েই ব্যস্ত রয়েছেন তিনি। বিবিসির উজান গাঙের নাইয়া’র দ্বিতীয়
কিস্তির শুটিংয়ে কক্সবাজারে রয়েছেন মিলি। এখন পুরো মনোযোগ এখানেই দিচ্ছেন। এ
নাটকে অভিনয় প্রসঙ্গে মিলি বলেন, এ ধারাবাহিকে উপকূলবর্তী জনপদের একজন
নারীর চরিত্রে অভিনয় করছি আমি। অনেক পরিকল্পিত ও গোছানো কাজ হচ্ছে। এবারই
প্রথম বিবিসির নাটকে অভিনয় করছি। বেশ ভালই লাগছে। আশা করছি দর্শকের কাছেও
ভাল লাগবে। আমিও অপেক্ষায় আছি এটা প্রচারের পর দর্শক প্রতিক্রিয়ার। এর আগে
বিবিসির একটি ক্যাম্পেইনে অংশ নিয়েছিলাম। এদিকে এ নাটকটি ছাড়াও বর্তমানে
মিলি অভিনীত আরও চারটি ধারাবাহিক প্রচারের অপেক্ষায় রয়েছে। এগুলো হলো ‘একজন
মায়াবতী’, ‘শূন্য থেকে শুরু’, ‘দহন’ ও ‘তিনি আসবেন’। দীর্ঘদিন ধরেই টিভি
নাটকের সঙ্গে রয়েছেন তিনি। নিজের চরিত্র নিয়ে অনেক বেশি সচেতন এ অভিনেত্রী।
অভিনয়ের জন্য কেমন চরিত্র পছন্দ? এমন প্রশ্নের জবাবে মিলি বলেন, আমি তো
খুব বেশি সময় কাজ করিনি। আবার মাঝখানে বিরতিও ছিল। তবে নিয়মিত কাজ করার
সংকল্প নিয়েই যেহেতু আসা, তাই ভিন্ন ভিন্ন চরিত্রের খাপে তো নিজেকে বসাতে
হবেই। অবশ্য এমন কোন চরিত্র নেই যে, সেটি ছাড়া আমি অন্য কিছু করবো না। ততটা
পরিপক্ব এখনও হয়ে উঠিনি। পর্দায় আমাকে যে রকম শান্তশিষ্টভাবে মানুষ দেখা
যায়, বাস্তবেও আমি তেমন। ভিন্ন ভিন্ন কাজ করার চেষ্টা করি। নিজেকে ভেঙে বা
নিজের চরিত্রের উল্টো দিকে হাঁটার পরীক্ষণটি উপভোগ করি। হয়তো এমন চরিত্রে
আমার কম কাজ করা হয়, তাই চোখে পড়ে না। মিলি
অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে শুভ্র উজ্জ্বলের ‘মন্দ বিশ্বাস’, তারিকুল ইসলামের ‘বউ শাশুড়ি থেরাপি’, সুমন আনোয়ারের ‘বিনিসুতো’, সাজ্জাদ সুমনের ‘চিলেকোঠার স্বপ্ন’, অলির ‘একজন মেকআপম্যান অথবা নীরবতার গল্প’, রাজীব আহমেদের ‘নকশিকাঁথার মাঠ’, রাসুর ‘এ জার্নি বাই মাইক্রোবাস’, ‘থিয়েটারওয়ালা’, ‘ভালবাসার দ্বিতীয় গল্প’ ইত্যাদি।

শেষ দেখতে চান ম্যাডোনা

সম্প্রতি
বিশ্বনন্দিত পপ তারকা ম্যাডোনার বেশ কিছু অপ্রকাশিত নগ্ন ছবি প্রকাশ
পেয়েছে ইন্টারনেটে। তবে কে বা কারা বিষয়টি করেছে সে সম্পর্কে এখনও জানা
যায়নি। গত দুই দিনে ইন্টারনেটের সবচেয়ে বেশি সার্চের বিষয় ছিল ম্যাডোনার
সেই ছবি। এরই মধ্যে ম্যাডোনা নিজের ভক্তদের সেই ছবিগুলো পোস্ট না করার জন্য
অনুরোধ করেছেন। এদিকে বিষয়টি নিয়ে ব্যাপক চটেছেন এই পপ তারকা। এ বিষয়ে
ব্যবস্থা নেয়ার কথাও জানিয়েছেন তিনি। কারণ, ক্যারিয়ারের এ পর্যায়ে এসে নগ্ন
ছবি প্রকাশটা ছিল তার কাছে অপ্রত্যাশিত। তাও আবার তার এরকম কিছু ছবি
প্রকাশ পেয়েছে যেগুলো কখনও কোথায় ব্যবহার করেননি ম্যাডোনা। ধারণা করা
হচ্ছে, ম্যাডোনার ব্যক্তিগত ল্যাপটপ থেকে ছবিগুলো হ্যাক করা হয়েছে।
প্রকাশিত বেশির ভাগ ছবিতেই নগ্ন হয়ে পোজ দিয়েছেন ম্যাডোনা। তবে এ ছবিগুলো
একেবারেই নিজের জন্য তুলেছিলেন বলে জানিয়েছেন এই তারকা। তবে এখানেই বিষয়টি
শেষ হয়ে যাচ্ছে না। ম্যাডোনা এর শেষ দেখতে চান। তারই ধারাবাহিকতায়
হ্যাকারকে ধরার জন্য গোয়েন্দা নিয়োগ করেছেন এই তারকা। পাশাপাশি পুলিশেরও
সহায়তা নিচ্ছেন। হ্যাকারকে খুব শিগগিরই আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে
বলেও জানিয়েছে পুলিশ। এ বিষয়ে ম্যাডোনা বলেন, যে আমার ইমেজের ক্ষতি করেছে
তাকে এমনিতে ছেড়ে দিচ্ছি না। এ কারণেই আইনি প্রক্রিয়ায় গিয়েছি আমি।
পাশাপাশি ব্যক্তিগত গোয়েন্দাও নিয়োগ করেছি। কারণ, এর শেষ দেখতে চাই আমি। এর
পর থেকে যেন কোন তারকার মোবাইল-ল্যাপটপ কেউ হ্যাক করার সাহস না পায়, সেটাই
শুধু চাই।
চলচ্চিত্রে আসছেন প্রভা

বেশ
কিছুদিন ধরেই মডেল-অভিনেত্রী প্রভা চলচ্চিত্রে আসছেন- এমন সংবাদ প্রকাশ
হয়ে আসছে। তবে বিষয়টি সত্যি নয় বলে দাবি করেছেন তিনি। অবশেষে সব
জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এবার চলচ্চিত্রে নাম লেখাতে চলেছেন ছোট পর্দার
আলোচিত এই অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে সাইমন তারিকের পরিচালনায় ‘ক্রাইম
রোড’ ছবিতে অভিনয় করবেন তিনি। অবশ্য এখনও চিত্রনাট্য না পড়তে পারায় চূড়ান্ত
সিদ্ধান্ত জানাননি প্রভা। এ বিষয়ে তিনি বলেন, আমি এখনও ছবিটির গল্প
সম্পর্কে অবগত নই। গল্পটি যদি ভাল লাগে তবে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত
জানাবো। এদিকে নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ৩১শে ডিসেম্বর ছবিটির মহরত
হতে যাচ্ছে। তবে চূড়ান্ত না হওয়ার আগে এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি নন
প্রভা।
উল্লেখ্য, মডেলিংয়ের মধ্য দিয়ে মিডিয়ায় ক্যারিয়ার শুরু হয় তার। এরপর একাধারে নাটক ও টেলিছবিতে অভিনয় করে ব্যাপক দর্শক প্রশংসা কুড়িয়েছেন প্রভা। এর মাঝে নানা কারণে মিডিয়া থেকে দূরে থাকলেও এক বছরের বেশি সময় ধরে আবারও নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে একাধিক ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। পাশাপাশি বেশ কয়েকটি খ- নাটকে কাজও করার কথা রয়েছে তার।

Sunday, December 21, 2014
বাপ্পি এবার ‘বাদশা’

বদিউল
আলম খোকনের পরিচালনায় নির্মিতব্য ‘রাজা বাবু’ ছবির কাজ শুরু হওয়ার আগেই
স্থগিত হয়ে গেছে। আরেক ছবি ‘বাদশা’র নামভূমিকায় বাপ্পি চৌধুরী অভিনয় করবেন
বলে জানা গেছে। দুটি ছবিতে শাকিব খানের অভিনয় করার কথা ছিল। ‘রাজা বাবু’তে
শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাস ও আঁচল এবং ‘বাদশা’তে আঁচলের অভিনয় করার কথা
ছিল। আঁচলকে ইতিমধ্যেই দুই ছবির জন্য চুক্তিবদ্ধ করেছিলেন পরিচালক বদিউল
আলম খোকন। অবশ্য ‘রাজা বাবু’র কাজ স্থগিত হয়ে গেলেও ‘বাদশা’ ছবির কাজ সময়
মতোই শুরু করবেন প্রযোজক মোহাম্মদ হোসেন। বাপ্পি ও আঁচলের সঙ্গে নতুন
একজন নায়িকাকে নিয়ে ‘বাদশা’ নির্মিত হবে বলে প্রযোজনা সংস্থা গ্রামীণ
কথাচিত্র সূত্রে জানা গেছে। বিশিষ্ট প্রযোজক মোহাম্মদ হোসেন শাকিব খানকে
নিয়ে ‘নাম্বার ওয়ান শাকিব খান’ এবং ‘বস নাম্বার ওয়ান’ নির্মাণ করেছিলেন।
পরে তিনি বাপ্পি চৌধুরীকে নিয়ে নির্মাণ করেন ‘আই ডোন্ট কেয়ার’। ছবিটি
ব্যবসায়িকভাবে সফল হলেও মোহাম্মদ হোসেন শাকিব খানকে নিয়ে ‘বাদশা’ নামে একটি
ছবি নির্মাণ করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু রহস্যজনক সমস্যার কারণে
মোহাম্মদ হোসেন শাকিব খানের চিন্তাভাবনা মাথা থেকে বাদ দিয়ে বাপ্পি
চৌধুরীকে নিয়ে ‘বাদশা’ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছেন। সহসাই তিনি এ বিষয়ে
ঘোষণা দেবেন এবং বর্ণাঢ্য এক মহরতের মাধ্যমে ছবির কাজ শুরু করবেন বলে
জানিয়েছেন। তিনি আরও জানান, নায়িকা হিসেবে আঁচলের পাশাপাশি নতুন একটা চমক
থাকবে।
এবার শানের সঙ্গে পড়শি

প্রথমবারের
মতো একটি দ্বৈতগানে কণ্ঠ দিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী শান এবং
বাংলাদেশের আলোচিত নারীকণ্ঠ পড়শি। তবে কোন অ্যালবামের জন্য নয়, একটি
চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তারা। ছবির নাম ‘মেন্টাল’। এটি পরিচালনা
করছেন শামিম আহমেদ রনি। সম্প্রতি দ্বৈত এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে
মুম্বইর এসবি স্টুডিওতে। গানটির কথা লিখেছেন কলকাতার ব্যস্ততম গীতিকার
প্রসেন। আর সুর-সংগীতায়োজন করেছেন প্রসেনজিত ডাব্বু ঘোষাল। এ ছবিতে গান
গাওয়ার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করছেন পড়শি। এখানে তাকে
শিল্পী পড়শি হিসেবেই দেখা যাবে। এদিকে ছবিতে আরও অভিনয় করছেন শাকিব খান,
নুসরাত ইমরোজ তিশা, আঁচল, মিশা সওদাগর প্রমুখ। খুব শিগগিরই ছবির শুটিংয়েও
অংশ নেবেন পড়শি। ‘মেন্টাল’ ছবির মাধ্যমে শানের সঙ্গে গান গাওয়া প্রসঙ্গে
পড়শি বলেন, শানজি আমার প্রিয় একজন শিল্পী। ছোটবেলা থেকেই তার গানগুলো শোনা
হয়েছে। তার অনেক হিট-সুপারহিট গান রয়েছে বলিউড ছবিতে। এবার তার মতো বড়মাপের
শিল্পীর সঙ্গে প্রথমবারের মতো গান গেয়ে অনেক ভাল লাগছে। সুন্দর কথা-সুরের
একটি গান এটি। আশা করছি ভাল লাগবে সবার। শান বলেন, আমি বাংলাদেশের ছবিতে
আগেও গেয়েছি। তবে এ ছবির গানটির সুর-সংগীত অনেক আলাদা ছিল। গাইতে ভাল
লেগেছে। গানটিতে পড়শি কণ্ঠ দিয়েছে আমার সঙ্গে। ওর গান আমি আগে শুনেছি।
ছোট্ট একটি মেয়ে হলেও অনেক ভাল গায় সে। আশা করছি আমাদের এ গানটি শ্রোতাদের
ভাল লাগবে।
Monday, December 15, 2014
জ্যাকুলিনের রহস্যমানব
সাজিদ
খানের সঙ্গে সম্পর্ক ভাঙার পর প্রেম নিয়ে আর জল ঘোলা করেননি জ্যাকুলিন
ফার্নান্দেজ। তবে আবারও ধূম্রজালে জড়িয়েছেন জ্যাকি। তাঁর সঙ্গে বেশ
কয়েকবার দেখা গেছে এক রহস্যমানবকে। প্রথমে কয়েক দফায় আঁধারেই থেকে যান
সেই রহস্যমানব। তবে অবশেষে বেরিয়ে এসেছে তাঁর পরিচয়। জ্যাকুলিনের সখ্য
গড়ে উঠেছে সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেনের সাবেক প্রেমিক ইমতিয়াজ
খতরির সঙ্গে। মুম্বাইয়ের কয়েকটি স্থানে এই যুগলকে একাধিকবার দেখা গেছে।
কিন্তু প্রতিবারই ক্যামেরা দেখে হয় জ্যাকুলিন নিজেকে আড়াল করে নিয়েছেন
অথবা ইমতিয়াজ লুকিয়ে ফেলেছেন নিজেকে। ডিএনএ ইন্ডিয়া।
স্মৃতির কাজল
নব্বইয়ের
দশকের সাড়াজাগানো ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে এক হাজার সপ্তাহ
পার করেছে গত শুক্রবার। ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ছবিটিতে শাহরুখ খান-কাজল
জুটিকে উপহার দিয়েছিলেন এর পরিচালক আদিত্য চোপড়া। ছবিতে সিমরান চরিত্রে
কাজলের অনবদ্য অভিনয় মুগ্ধ করেছে অগণিত দর্শককে। সম্প্রতি ছবিটি নিয়ে
অতীত স্মৃতির কথা জানিয়েছেন এ তারকা অভিনেত্রী। ছবিটির সিক্যুয়েল তৈরির
পক্ষে মত দিলেও তিনি মনে করেন, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গের মতো
বিস্ময়কর একটি ছবির রিমেক বানানো কখনোই সম্ভব না।
এ প্রসঙ্গে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে কাজল বলেন, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবির সিক্যুয়েল তৈরির ভাবনাটি চমৎকার।’ ছবিটির সিক্যুয়েল তৈরির পক্ষপাতী হলেও রিমেক তৈরির বিপক্ষেই কথা বলেছেন কাজল। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমি মনে করি, বিস্ময়কর কোনো কিছুর রিমেক কখনোই হতে পারে না।’
দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে ছবি নিয়ে কথা বলতে গিয়ে যেন অতীতে ফিরে যান কাজল। তিনি বলেন, ‘ছবিটির নির্দিষ্ট কোনো দৃশ্যের সঙ্গে নয়, পুরো ছবির সঙ্গেই আমার অনেক অতীত স্মৃতি জড়িয়ে আছে। যখনই আমি ছবিটি দেখি, তখন মনে হয়, একটার পর একটা ফ্ল্যাশব্যাক দেখছি। ওই সময়টাতে কী কী ঘটেছিল তার সবই আমার মনে পড়ে যায়। ছবিটির শুটিং করতে গিয়ে সত্যিই দারুণ সময় পার করেছিলাম আমরা।’
কাজল আরও বলেন, ‘ছবিটির শুটিংয়ের সময় আমরা একদমই ভাবিনি কে বড় আর কে ছোট। আমরা সবাই আত্মবিশ্বাস নিয়ে কাজ করেছি। কেউ কাউকে ভয় পাইনি। অন্য কারও চেয়ে নিজেকে কখনোই ছোট মনে করিনি আমরা।’
মুম্বাইয়ের মারাঠা মন্দির প্রেক্ষাগৃহে ১৯৯৫ সাল থেকে বিরতিহীনভাবে প্রদর্শিত হচ্ছে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। গত শুক্রবার ছবিটির এক হাজার সপ্তাহ পূর্তি উদযাপন করেছে ১১০০ আসনের প্রেক্ষাগৃহটি।

বাদ সাধল জলবসন্ত
যুক্তরাষ্ট্রের
লস অ্যাঞ্জেলেসে অ্যাঞ্জেলিনা জোলি পরিচালিত আনব্রোকেন ছবির উদ্বোধনী
প্রদর্শনীর আয়োজন করা হয়েছে আগামীকাল সোমবার। কিন্তু হঠাৎ করে জলবসন্তে
আক্রান্ত হওয়ায় উদ্বোধনী প্রদর্শনীতে থাকতে পারছেন না জোলি। বিষয়টি
জানিয়ে ইউটিউবে একটি ভিডিও বার্তাও দিয়েছেন অস্কারজয়ী হলিউডের এ তারকা
অভিনেত্রী ও নির্মাতা। উদ্বোধনী প্রদর্শনীতে থাকতে না পারলেও জোলির পক্ষে
হাজির থাকবেন তাঁর স্বামী ব্র্যাড পিট। জোলির সন্তানেরাও হাজির থাকবে বলে
নিশ্চিত করেছে আনব্রোকেন ছবির পরিবেশক সংস্থা ইউনিভার্সেল পিকচার্স।
প্রতিষ্ঠানটির বরাতে ডিজিটালস্পাই ডটকম জানিয়েছে, জলবসন্তে আক্রান্ত
হওয়ায় আগামী কয়েক দিন জনসমক্ষে যেতে পারবেন না জোলি। এ জন্য ছবির
উদ্বোধনী প্রদর্শনীতে অংশ নিতে পারবেন না তিনি। ছবির প্রচারণামূলক কাজ
থেকেও কয়েক দিন বিরত থাকতে হবে তাঁকে।
এদিকে জোলি তাঁর এক ভিডিও বার্তায় বলেন, আগামী কয়েক দিন আনব্রোকেন ছবির প্রচারণামূলক কোনো অনুষ্ঠানে তিনি থাকতে পারবেন না। কারণ তিনি জলবসন্তে আক্রান্ত হয়েছেন। তাঁকে বাড়িতেই থাকতে হবে। বিষয়টি একদমই বিশ্বাস করতে পারছেন বলেও জানান জোলি। কারণ ছবিটি তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার পরও সবকিছু মেনে নিয়েছেন তিনি।

Sunday, December 14, 2014
চাষী নজরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি
বাংলাদেশের
প্রথম মুক্তিযুদ্ধের ছবি ‘ওরা ১১ জন’-এর পরিচালক অসুস্থ চাষী নজরুল
ইসলামের শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। ল্যাব এইডে চিকিৎসাধীন এই গুণী
নির্মাতার পুরো শরীরে পানি চলে এসেছে। কর্তব্যরত চিকিৎসকরা তাকে নিবিড়
পর্যবেক্ষণে রেখেছেন বলে আজ জানিয়েছেন চাষী নজরুল ইসলামের স্ত্রী জ্যোৎস্না
কাজী। তিনি চাষী নজরুল ইসলামের সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেছেন।
একুশে পদকপ্রাপ্ত পরিচালক চাষী নজরুল ইসলাম বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধ
এবং সর্বাধিক মুক্তিযুদ্ধ ও সাহিত্যনির্ভর ছবির পরিচালক। তিনি
মুক্তিযুদ্ধের ছবি ‘ওরা ১১ জন’, ‘সংগ্রাম’, ‘হাঙ্গর নদী গ্রেনেড’, ‘মেঘের
পরে মেঘ’ এবং ‘ধ্রুবতারা’ নির্মাণ করেন। পাশাপাশি তিনি সাহিত্যনির্ভর ছবি
‘চন্দ্রনাথ’, ‘শুভদা’, ‘দেবদাস’, ‘রঙিন দেবদাস’, ‘পদ্মা মেঘনা যমুনা’
নির্মাণ করেন। শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক হিসেবে তিনি দু’বার জাতীয়
চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। চলচ্চিত্র শিল্পের সর্বস্তরের মানুষ চাষী
নজরুল ইসলামের আশু রোগমুক্তি কামনা করেছেন।
আসছে ‘কোকাকোলা হ্যাপি আওয়ার’
কোকাকোলা বাংলাদেশ দেশের অন্যতম জনপ্রিয় রেডিও চ্যানেল রেডিও ফুর্তির সঙ্গে যৌথভাবে ঘোষণা করলো ‘কোকাকোলা হ্যাপি আওয়ার’। এই অভিনব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য একটি প্ল্যাটফরম তৈরি করে দেয়া হবে যেখানে তারা নিজেদের সৃষ্টিশীলতা তুলে ধরতে পারবে। কোকাকোলা প্রথম পর্যায়ে দেশের শীষস্থানীয় সরকারি ও বেসরকারি ১২টি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ছাত্রছাত্রীদের তাদের প্রতিভাকে তুলে ধরতে এক ঘণ্টা করে রেডিও ফুর্তিতে লাইভ অনুষ্ঠান আয়োজন করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, গল্প বলা, কবিতা আবৃতি, ব্যান্ড মিউজিক, কমেডি যে কোন মাধ্যমে তাদের মেধা, লাইভ রেডিও শো’র মাধ্যমে তুলে ধরার সুযোগ পাবে। কোকাকোলা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাদাব খান ঢাকায় গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘কোকাকোলা হ্যাপি আওয়ার’ উদ্যোগের উদ্বোধন করেন। নন্দিত সংগীত শিল্পী বাপ্পা মজুমদার এবং নেমেসিস ব্যান্ডের জোহাদ, যারা এই উদ্যোগের বিচারকের ভূমিকায় থাকবেন এবং রেডিও ফুর্তির সুমাইয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। ‘কোকাকোলা হ্যাপি আওয়ার’ কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ক্যাম্পাসে চার দিনব্যাপী প্রতিযোগিতার ব্যবস্থা করবে। ক্যাম্পাসের সেরা মেধাবীদের বাছাই করতে বিচারক হিসেবে সহায়তা করবেন কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার, নেমেসিস ব্যান্ডের জোহাদ এবং রাফা। দ্বিতীয় পর্যায়ে প্রতিটি ক্যাম্পাসের সেরাদের জন্য থাকবে এক ঘণ্টার লাইভ রেডিও অনুষ্ঠান যা শুরু হবে ৩রা জানুয়ারি ২০১৫ থেকে। এই এক ঘণ্টা তারা নিজেদের মতো করে রেডিও স্টেশন পরিচালনায় থাকবেন যা হবে তাদের জন্য হ্যাপি আওয়ার। অংশগ্রহণকারী প্রতিটি বিশ্ববিদ্যালয় প্রতি সপ্তাহের শনিবার বিকাল ৫-৬টা, এক ঘণ্টা করে রেডিওতে লাইভ অনুষ্ঠানের সুযোগ পাবে। কোকাকোলা হ্যাপি আওয়ারে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বুয়েট, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়।
Thursday, December 11, 2014
শেষ পর্যন্ত...

বলিউড
তারকাদের প্রেমের খবর খুব বেশি দিন গোপন থাকে না। কয়েকদিন চুপিসারে প্রেম
চললেও যথাশিগগির সেটা অকপটে স্বীকার করেন। এ যেমন বিরাট কোহলি ও আনুশকার
প্রেমের খবর শুরুর দিকে গোপন থাকলেও এক সময় তারা বিভিন্নভাবে তা প্রকাশ
করেছেন। আর তাদের দেখেই হয়তো অনুপ্রেরণা পেলেন বলিউডের আরেক তারকা শ্রদ্ধা
কাপুর। গত এক বছর ধরেই আদিত্য রায় কাপুরের সঙ্গে চুপিসারে প্রেম করে
যাচ্ছেন তিনি। কিন্তু কেউ জিজ্ঞেস করলেও বিষয়টি এড়িয়ে গেছেন শ্রদ্ধা। তবে
শেষ পর্যন্ত বিষয়টি সবাইকে জানান দিয়েছেন ২৫ বছর বয়সী এ অভিনেত্রী।
সম্প্রতি টুইটারে নিজের প্রেম নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন শ্রদ্ধা। আর
তাতে তিনি লিখেছেন, মনে হচ্ছে আমি প্রেমে পড়েছি। এটি দেখে সবাই চমকে ওঠেন।
চারদিকে এ নিয়ে শুরু হয় নানারকম গুঞ্জন। শ্রদ্ধা প্রেমে পড়েছেন বলে
জানিয়েছেন কিন্তু কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন সেটা তিনি জানাননি। তবে নানা
সূত্রে জানা গেছে, শক্তি কাপুর কন্যার এ প্রেমিক আর নতুন কেউ নন। সেই
আদিত্য রায় কাপুরই তার প্রেমিক। কিছুদিন আগেই শ্রদ্ধা ও আদিত্য একটি হোটেলে
গভীর রাত পর্যন্ত অন্তরঙ্গ সময় কাটিয়েছেন বলে শোনা গেছে। এ নিয়ে ওই সময়টায়
বলিউডপাড়ায় বেশ হৈ চৈ পড়ে যায়। অবশ্য এ বিষয়ে শ্রদ্ধা বা আদিত্য কাউকে
কিছু জিজ্ঞেস করলে বিষয়টি বারবারই এড়িয়ে যান তারা। উল্লেখ্য, ‘আশিকি-টু’
ছবি থেকেই বলিউডের এ নয়া জুটি গোপনে প্রেম করে আসছেন বলে শোনা যায়। তবে এ
বছর থেকে বিষয়টি চাউর হয়।
নতুন বছরে অন্য পূজা

চলতি
বছর গানের জনপ্রিয়তার বিচারে এবারও এ প্রজন্মের নারী কণ্ঠশিল্পীদের মধ্যে
বেশ এগিয়ে আছেন বাঁধন সরকার পূজা। বছরের শুরু থেকে এখন পর্যন্ত তার গাওয়া
‘কেন বারে বারে’, ‘কি জাদু’, ‘ফাগুনের বাতাসে’ গান তিনটি ভাল শ্রোতাপ্রিয়তা
পেয়েছে। এর মধ্যে পূজার কয়েকটি মিউজিক ভিডিও বেশ প্রশংসিত হয়েছে। সব
মিলিয়ে চলতি বছরজুড়েই গান দিয়ে আলোচনায় ছিলেন তিনি। মাস দুই আগেই পূজার
আশীর্বাদ সম্পন্ন হয়েছে কাজল দত্তের সঙ্গে। বেশ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়
এই অনুষ্ঠান। আশীর্বাদ হলেও বিয়ের পিঁড়িতে বসতে আরও কয়েক বছর সময় নেবেন বলে
জানিয়েছেন পূজা। পড়াশোনা শেষ করে তবেই সঠিক সময়ে বিয়ে করবেন। এদিকে পূজা
বর্তমানে পড়াশোনা ও স্টেজ শো বেশি নিয়েই ব্যস্ত সময় পার করছেন। নিজের একক
অ্যালবামের তিনটি মিউজিক ভিডিওর পরে নতুন বছরের শুরুতে আরও একটি ভিডিও
প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি। তবে নতুন বছর অন্য এক পূজাকেই আবিষ্কার
করতে পারবেন শ্রোতারা। নতুন বছর থেকে প্লেব্যাক এবং একক অ্যালবামের বাইরে
মিশ্র অ্যালবামে খুব কম গাইবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ বিষয়ে পূজা
বলেন, নতুন বছরে নতুনভাবে নিজেকে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে গান
খুব কম গাইব। চলচ্চিত্রের বাইরে প্রচুর মিশ্র ও বিভিন্ন শিল্পীর এককে কাজ
করার প্রস্তাব থাকে। কিন্তু বেশি গান করতে চাই না। নিজের অ্যালবাম,
প্লেব্যাক ও মানসম্পন্ন মিশ্র অ্যালবামের কাজই এখন থেকে করবো। এদিকে চলতি
বছরের পহেলা বৈশাকে প্রকাশিত হয়েছে পূজার তৃতীয় একক ‘পূজা রিটার্নস’। সে
হিসেবে দুই বছর পর আবারও একক অ্যালবাম প্রকাশ করবেন তিনি। আগামী বছরই তার
কাজ শুরু করবেন এই শিল্পী। অ্যালবামের কয়েকটি গানের বাইরেও সাম্প্রতিক সময়ে
‘কিস্তিমাত’ ছবিতে ইমরানের সঙ্গে পূজার গাওয়া ‘স্বপ্নেই ভেসে গেলে’ গানটি
ভাল শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
Thursday, December 4, 2014
অনন্ত-বর্ষার ঘর আলো করে জন্ম নিয়েছে পুত্রসন্তান আরিজ

ঢালিউডের
তারকা দম্পতি অনন্ত-বর্ষার ঘর আলো করে জন্ম নিয়েছে এক পুত্রসন্তান । গত
২৩শে নভেম্বর থাইল্যান্ডের স্থানীয় সময় সকাল ৮ টা ৮ মিনিট এবং বাংলাদেশ সময়
সকাল ৭ টা ৮ মিনিটে থাইল্যান্ডের ব্যাংককস্থ বামরুন গ্রাড ইন্টারন্যাশনাল
হাসপাতালে তার জন্ম হয়। নবজাত এবং মা দু’জনেই বর্তমানে সুস্থ আছেন।
থাইল্যান্ড থেকে মানবজমিনে পাঠানো এক ই-মেইল বার্তায় এ সংবাদ জানিয়েছেন
অনন্ত-বর্ষার চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান মনসুন ফিল্মসের মিডিয়া
ম্যানেজার সজিব। তিনি আরও জানান, অনন্ত এবং বর্ষা তাদের পুত্র সন্তানের নাম
রেখেছেন আরিজ। আরবী এই নামটির অর্থ বুদ্ধিমান এবং সম্মানিত। আরিজকে
ইতিমধ্যে হাসপাতাল থেকে থাইল্যান্ডে তাদের এপার্টমেন্টে নিয়ে আসা হয়েছে।
ফুটফুটে আরিজকে নিয়েই এখন মহাব্যস্ত অনন্ত-বর্ষা দম্পতি। দু’জনের আনন্দ আর
সুখের এই মূহুর্র্ত এখন শুধু আরিজকে ঘিরেই। সজিব জানান, মা হওয়ার অনুভুতি
ব্যক্ত করতে গিয়ে বর্ষা বলেছেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়। কি যে
ভাল লাগা কাজ করছে বলে বোঝাতে পারবো না। আরিজকে নিয়েই যেন এখন আমার আর
অনন্তের সব স্বপ্ন। আরিজ জন্ম নেয়ার পরপরই সবাইকে সংবাদটি জানাতে
চেয়েছিলাম। কিন্তু আমি ডাক্তারের পরীক্ষাধীন থাকায় তা জানাতে কিছুদিন দেরি
হলো। এখন আমি এবং আমার সন্তান আরিজ দু’জনই সম্পূর্ণ সুস্থ আছি। বাবা হওয়ার
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অনন্ত বলেন, অসাধারণ এক অনুভূতি কাজ করছে নিজের
ভেতর, যা আসলেই ভাষায় প্রকাশ করা পুরোপুরি অসম্ভব। এই অনুভূতি শুধুমাত্র
অনুভবই করা যায়। অনন্ত-বর্ষা তাদের সব ভক্ত, দর্শক ও শুভাকাংখিদের কাছে
দোয়া চেয়েছেন। কিছুদিনের মধ্যেই তারা আরিজকে নিয়ে বাংলাদেশে ফিরবেন বলেও
ই-মেইল বার্তায় জানিয়েছেন সজিব।
Friday, November 21, 2014
খান সাম্রাজ্যের সম্রাট কে?
![]() |
| অভিনেতা আমির, সালমান ও শাহরুখ |
বলিউডকে
বলা হয় খানদের সাম্রাজ্য। সালমান, আমির ও শাহরুখ বলিউডের তিন খান। কিন্তু
সাম্রাজ্যের অধিপতি কে? সত্যিকারের খান সম্রাটের খোঁজ করতে গিয়ে অদ্ভুত
এক ফলাফলই চোখে পড়ে। কারণ এই তিন খানই তাঁদের নিজ নিজ ক্ষেত্রে আধিপত্য
ধরে রেখেছেন। অর্থাৎ তিনজনই নিজ নিজ ক্ষেত্রে সম্রাট।
ভারতের বক্স অফিসের জনপ্রিয়তার হিসাবে ‘সম্রাট’ হিসেবে যে খানকে এগিয়ে রাখা যাবে তিনি সালমান খান। আর যদি ছবির মান বা রেটিং বিবেচনা করা যায় তবে আমির খানই হচ্ছেন আসল সম্রাট। তবে শাহরুখ খানকে কী বলবেন? শাহরুখ খান হচ্ছেন ‘বলিউড বাদশা’। অর্থ-সম্পদ উপার্জনের দিক দিয়ে তিনিই সম্রাট।
বর্তমানে তিন খানের কার সম্পদের পরিমাণ কত? আমির খানের মোট সম্পদের পরিমাণ ১৮ কোটি ডলার। সালমান খানের সম্পদ ২০ কোটি আর শাহরুখের ৬০ কোটি ডলারের ওপর। এই তুলনায় শাহরুখ খানই যে প্রভাবশালী সম্রাট, তা সহজেই বোঝা যায়।
কিন্তু বলিউডের এই শীর্ষ তিন অভিনেতার সর্বশেষ সাতটি ছবি বিবেচনায় ধরলে দেখা যাবে বক্স অফিসে জনপ্রিয়তার হিসেবে সালমান খানই সেরা। ২০১০ সালে মুক্তি পেয়েছিল সালমান খানের দাবাং। এরপর ২০১১ সালে মুক্তি পেয়েছে রেডি ও বডিগার্ড ছবি দুটি। ২০১২ সালে মুক্তি পায় এক থা টাইগার ও দাবাং ২। ২০১৪ সালে মুক্তি পেয়েছে জয় হো ও কিক। সালমানের সর্বশেষ সাতটি ছবির আয়ের পরিমাণ এক হাজার ১১৭ কোটি রুপি ছাড়িয়েছে। ভারতের বক্স অফিসে ছবিগুলো আয় করেছে যথাক্রমে ১৪১, ১৩১, ১৬১, ১৯৯, ১৭৮, ১০৭ ও ২০০ কোটি রুপি।
মশলাদার ছবি হিসেবে সালমানের মোট আয়ের পরিমাণ বেশি হলেও আইএমডিবির রেটিংয়ে শাহরুখ ও আমিরের চেয়ে পিছিয়েই আছেন তিনি। তাঁর সর্বশেষ সাতটি ছবির গড় রেটিং ১০ এর মধ্যে মাত্র ৫.৪। সেই তুলনায় আমির খানের রেটিং সাতের ওপরে। রেটিংয়ে সালমান অভিনীত দাবাং ও কিক ছবিগুলো সর্বোচ্চ ৬.৩ করে রেটিং পেয়েছে।
আমির খানকে বলা হয় নিখুঁত অভিনেতা বা ‘মি. পারফেকশনিস্ট’। তাঁর সর্বশেষ ছবি ধুম থ্রি মুক্তি পেয়েছে গত বছর। এ ছবিটি শুধু ভারতে আয় করেছে ২৮৪ কোটি রুপি। আমিরের সর্বশেষ সাতটি ছবির আয় হিসাব করলে দেখা যায় তা থেকে মোট ৭৮৯ কোটি রুপি আয় হয়েছে। কিন্তু আইএমডিবির রেটিংয়ের বিবেচনায় তিনিই শীর্ষে। তাঁর এই ছবিগুলোর গড় রেটিং ৭.৪। ২০০৬ সালে মুক্তি পাওয়া আমিরের রং দে বাসন্তী ছবিটি মাত্র ৪০ কোটি রুপি আয় করলেও রেটিং পেয়েছে ৮.৫। ওই বছরই মুক্তি পাওয়া ফানা ছবিটি ৪৪ কোটি রুপি আয় করে। কিন্তু রেটিং পায় ৭.২। আমিরের ২০০৮ সালে মুক্তি পাওয়া ছবিটির নাম গজনি। এটি আয় করে ১১৪ কোটি রুপি। এর রেটিং ৭.৩। ২০০৯ সালে জনপ্রিয় ছবি থ্রি ইডিয়টস মুক্তি পায়। এ ছবিটি ভারতে আয় করে ২০২ কোটি রুপি। এ ছবিটির রেটিংও ৮.৫। ২০১১ সালে মুক্তি পায় ধোবি ঘাট। মাত্র ১৪ কোটি রুপি আয় করলেও এর রেটিং সাতের ওপরে। ২০১২ সালে মুক্তি পাওয়া তালাশ ছবিটি ৯১ কোটি রুপি আয় করে। এর রেটিং ৭.৪।
এবার আসা যাক শাহরুখের সাম্রাজ্যে। শাহরুখের সর্বশেষ সাতটি ছবি ভারতে আয় করেছে ৮২৮ কোটি রুপি। ছবিগুলোর গড় রেটিং ৬.৬। সর্বশেষ সাতটি ছবির মধ্যে বেশি আয় করেছে গত বছরে মুক্তি পাওয়া চেন্নাই এক্সপ্রেস ছবিটি। এ ছবিটির আয় ২০৮ কোটি রুপি। শাহরুখের সর্বশেষ সাতটি ছবি হচ্ছে ২০০৯ সালের বিল্লু, ২০১০ সালের মাই নেম ইজ খান, ২০১১ সালের রা ওয়ান ও ডন ২, ২০১২ সালের যব তক হ্যায় জান, ২০১৩ সালের চেন্নাই এক্সপ্রেস এবং এ বছর মুক্তি পাওয়া ছবি হ্যাপি নিউ ইয়ার। এ ছবিগুলোর মধ্যে সবচেয়ে ভালো রেটিং পেয়েছে মাই নেম ইজ খান ছবিটি। এর রেটিং ৭.৯। কিন্তু ৬০ কোটি ডলার অর্থ সম্পদের বিবেচনায় সালমান ও আমির খানের চেয়ে অনেক এগিয়ে রয়েছেন শাহরুখ খান। (ইন্ডিয়া টুডে)

Tuesday, November 18, 2014
তুমুল ঠাণ্ডায় উষ্ণতা ছড়ালেন ইয়ামি
তামিল ছবি থেকে বলিউডে পা রেখে ভালই
আলোচনায় এসেছেন ইয়ামি গৌতম। বিশেষ করে ‘বিকি ডোনর’ ছবিতে দুর্দান্ত
অভিনয়-পারফরমেন্স করে সবার নজরে আসেন তিনি। এ ছবির পর এখন একাধিক ছবির কাজ
নিয়ে ব্যস্ত সময় পার করছেন সেক্সসিম্বল এই অভিনেত্রী। তবে তার মধ্যে সবচেয়ে
বড় ছবি হলো প্রভুদেবা পরিচালিত ‘অ্যাকশন জ্যাকসন’। এখানে অজয় দেবগানের মতো
বড় তারকার বিপরীতে অভিনয় করছেন তিনি। রয়েছেন সোনাক্ষি সিনহাও। বড় বাজেটের এ
ছবিটির শুটিং হচ্ছে ভারত, অস্ট্রিয়াসহ বিভিন্ন দেশে। অ্যাকশন কমেডি-নির্ভর
শুটিং চলবে আর দু’দিন। সম্প্রতি এ ছবির একটি গানের শুটিং ইয়ামি গৌতম
করেছেন অস্ট্রিয়ায়। তাও আবার মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রায়। বিষয়টি অবাক
করার মতো হলেও সত্যি। এখানেই শেষ নয়, এমন বরফ পড়া আবহাওয়ায় আবেদনময়ীরূপেই
ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। একাধিক খোলামেলা পোশাকে এখানে তাকে দেখা যাবে।
এর মধ্যে একটি শাড়ি ও সিøভলেস ব্লাউজে এমন ঠান্ডায় অজয় দেবগানের সঙ্গে একটি
চুমুদৃশ্যেও কাজ করেছেন ইয়ামি। এর বাইরে মিনিস্কাট ও ছোট গাউনেও গানটিতে
আবেনদময়ীরূপে হাজির করা হয়েছে ইয়ামিকে। সব মিলিয়ে মাইনাস ১০ ডিগ্রি
তাপমাত্রার তুমুল ঠা-ার মধ্যে শুটিং করা গানটির মাধ্যমে ভালই উষ্ণতা
ছড়িয়েছেন ইয়ামি। এরকম অভিজ্ঞাতাও তার ক্যারিয়ারে এই প্রথম। বিষয়টি নিয়ে
দারুণ উত্তেজিত ও আনন্দিত তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘অ্যাকশন জ্যাকসন’ আমার
ক্যারিয়ারের সবচেয়ে বড় ছবি। এখানে আমার নায়ক অজয় দেবগান। তার কাছ থেকে
অনেক কিছু শিখেছে, জেনেছি। অনেক কোঅপারেটিভ তিনি। তবে সম্প্রতি যে গানটির
শুটিং করলাম এটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। মাইনাস ১০ ডিগ্রি
তাপমাত্রায় শুটিং করতে গিয়ে অনেকটাই জমে যাচ্ছিলাম। ভাগ্যিস কিছু উষ্ণতার
দৃশ্য ছিল। নয়তো জমেই গিয়েছিলাম। অবশেষে ভালভাবে গানটির শুটিং শেষ করছি।
আশা করছি গানটিসহ পুরো ছবিটি ভাল লাগবে দর্শকদের।

রূপসী ওরা ভয়ংকর!
এরা
নগরীর আলোচিত ‘অন্যরকম’ চরিত্র। এরা ভয়ংকর। এদের ঠেকানোর কেউ নেই। এক
রূপের ভেতরে তাদের অনেক রূপ। বিচরণ পর্দার আড়ালে ভিন্ন পর্দায়, রোমাঞ্চ ও
রহস্যেঘেরা বিচিত্র কক্ষপথে। এদেরই একজন মডেল প্রিয়াঙ্কা জামান। জীবনের
শুরুর দিকে ছন্দ থাকলেও ক্রমশ বিত্ত-বৈভবের লোভে ছন্দহারা হয়ে যান। এখন
অন্ধকার গলিতে ঘুরপাক খাচ্ছেন এই মডেলকন্যা। তার মতো আরও অনেকেই এখন
পথহারা। আইনশৃংখলা বাহিনীর তথ্য অনুযায়ী, মডেল প্রিয়াঙ্কা জামান,
চিত্রনায়িকা কেয়া, সিলভী আজমী চাঁদনী, মীম, নদী ও মডেল ইমা পুলিশের হাতে
বিভিন্ন সময় বিভিন্ন অপকর্মের অভিযোগে গ্রেফতার হয়েছেন।
প্রিয়াঙ্কা বিটিভির ছায়াছন্দ অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে কাজ শুরু করেন। একসময় আরএফএল-পিভিসির বিজ্ঞাপনের মডেলও ছিলেন। কৃষ্ণচূড়া ড্রেসহাউসের ফটোসেশন, মাধুরী জুয়েলার্সের মডেল হিসেবে কাজ করেন। আট বছরের এ পেশায় আসার আগে বুলবুল ললিতকলা একাডেমিতে নাচ শিখেছেন। দুই বছর আগে গুলশানের লেকশোর আবাসিক হোটেলে তিনি ধরা পড়েন বিদেশী মুদ্রাপাচারকারী চক্রের সঙ্গে। এই অপরাধীরা প্রিয়াঙ্কাকে ঢাল হিসেবে ব্যবহার করে। হোটেল রূপসী বাংলায় ডিসকো পার্টিতে পরিচয়ের সূত্র ধরে মডেল প্রিয়াঙ্কা নাম লেখান অপরাধ জগতের সহযোগী হিসেবে।
প্রিয়াঙ্কা দরিদ্র পরিবারের সন্তান হলেও এখন থাকেন রাজধানীর শান্তিনগরের বিলাসবহুল ফ্ল্যাটে। তাকে হোটেলকন্যাও বলা হয়ে থাকে। ডিবি পুলিশ তিন লিবিয়ান নাগরিকসহ তাকে গ্রেফতার করে। পরে আমারা বিন সামির নামে এক বিদেশীকে তিনি বিয়ে করেন। ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, এই মডেল বিদেশী অপরাধীর সহযোগী হিসেবে কাজ করেন। দুই বছর আগে গ্রেফতারের পর জামিনে বের হয়েছেন তিনি। এ অভিযানে নেতৃত্ব দেয়া ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তৎকালীন অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মোহাম্মদ শহীদুল্লাহ যুগান্তরকে বলেন, মডেল প্রিয়াঙ্কার মা গোয়েন্দা পুলিশ অফিসে এসে জানান, তার মেয়েই তাদের সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। নাচ-গান আর বিনোদন জগতে বিচরণ করে তিনি অর্থ আয় করেন।
চিত্রনায়িকা কেয়ার শুরুটাও বেশ ভালো ছিল। কিন্তু ‘অতি লোভে তাঁতি নষ্ট’ হওয়ার মতো একসময় লোভের ফাঁদে পা দিয়ে রুপালি পর্দার নতুন মুখ হিসেবে আলোচিত মুখ হয়ে ওঠার মুহূর্তে জড়িয়ে পড়েন ভিন্ন এক জালে। ধনীর দুলাল আর ধনাঢ্য ব্যবসায়ীদের সঙ্গে শুরু হয় ওঠাবসা। ঝলমলে পর্দার কেয়া এভাবেই অন্ধকার জগতে চলে যান। অনুসন্ধানে বেরিয়ে আসে, এই কেয়ার মা রানী সুফিয়া বেগম অনৈতিক কার্যকলাপের জন্য যশোরের বেশ আলোচিত ও বিতর্কিত। গুলশানের নিকেতনের একটি বাসা থেকে ২০১১ সালের ডিসেম্বরে গুলশান থানা পুলিশ অনৈতিক কাজের অভিযোগে কেয়াকে গ্রেফতার করে। সেবার ৫০০ টাকার মুচলেকা দিয়ে মুক্তি পান কেয়া। পুলিশের কাছে নিজেকে একজন দেহপসারণী হিসেবে স্বীকার করেন তিনি। নানা অপকর্মের পাশাপাশি কেয়া একজন রক্ষিতা হিসেবে কাজ করছেন বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। ক্যারিয়ারের শুরুতে কেয়া তিব্বত স্নোর বিজ্ঞাপনচিত্রের মডেল হয়ে সাড়া ফেলেন। তারপর একে একে তিব্বত লিপজেল, সাগুফতা, জিএমজি এয়ারলাইনস, বসুধা হাউজিংসহ বেশ কয়েকটি বিজ্ঞাপনে নিজেকে মেলে ধরেন তিনি। বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে ঢালিউডের নায়িকাদের মধ্যে কেয়া ছিলেন সবচেয়ে সফল। মাঝে এক ধনকুবেরের হাত ধরে পাড়ি দেন আমেরিকা। কিন্তু দু’বছর পর সেই সম্পর্কে ফাটল ধরে। গ্রেফতার হওয়ার কয়েক মাস আগে দেশে ফিরে কেয়া আবার ‘রক্ষিতার’ মতো জীবনযাপন শুরু করেন। কেয়া এখনও নানা অপরাধ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন গোয়েন্দারা। তবে নিজের এসব কর্মকাণ্ডের কথা অস্বীকার করে কেয়া বলেন, তিনি পরে ফোন করবেন। এর বেশি তিনি আর কোনো কথা বলতে রাজি হননি। সম্প্রতি আলোচনায় এসেছেন চিত্রনায়িকা নাসিমা আক্তার নদী। অশ্লীল ছবিতে অভিনয়ের জন্য বিতর্কিত এ নায়িকা এফডিসিতে বহু আগেই নিষিদ্ধ হয়েছেন। এরপর তিনি জড়িয়ে পড়েন নানা অপকর্মে। ধনীর দুলালদের প্রমোদভ্রমণের সঙ্গী চিত্রনায়িকা নাসিমা আক্তার নদী। তার পরনের পোশাক নিয়েও অনেকের আপত্তি। সম্প্রতি গুলশান-মহাখালী লিংক রোডে মাল্টিপ্ল্যান স্পোর্টস নামে একটি ক্রীড়াসামগ্রীর শোরুমে গিয়ে নিজেকে ব্যস্ততম চিত্রনায়িকা হিসেবে পরিচয় দেন। তারপর ওই শোরুম থেকে সাত লাখ টাকার পণ্য কিনে সেগুলো গাড়িতে তোলেন। পরে কৌশলে ওই শোরুম থেকে আরও ৫০ হাজার টাকা নগদ নিয়ে পালিয়ে যান। গুলশান এলাকায় পুলিশ আটকের চেষ্টা করলে তিনি পুলিশের হাতে কামড় দিয়ে একটি গাড়িতে উঠে পালান। পুলিশের তথ্য অনুযায়ী, নদী প্রতারক চক্রের হয়ে কাজ করছেন। ইয়াবা ব্যবসায় জড়িত হওয়ার পর তিনি ‘ইয়াবাকন্যা’ হিসেবেই এখন পরিচিত। নদী উত্তরা ১২ নম্বর সেক্টরের চার নম্বর সড়কের একটি বাসায় থাকেন। সেখানে ইয়াবার আসর বসে বলে জানা গেছে। তার বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা হলেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম যুগান্তরকে বলেন, চিত্রনায়িকা নদীকে গ্রেফতারে অভিযান চলছে। ঘনঘন স্থান বদল করায় তাকে এখনও গ্রেফতার করা যায়নি।
নাম তার রিজওয়ানা খালেদ ইমা। গুলশানে একটি চক্রের সঙ্গে তার রয়েছে অবৈধ ভিওআইপি কারবার। টাকা ধার নিয়ে আর ফেরত না দিয়ে উল্টো পাওনাদারকে হয়রানি করার ঘটনায় পুলিশের তালিকাভুক্ত প্রতারক তিনি। বেশ শান-শওকতের জীবন এই মডেলকন্যার। গাড়ি বিক্রি, বিবিধ ব্যবসা এবং ভিওআইপির কারবারে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বিভিন্নজনের কাছ থেকে। রেন্ট-এ-কার থেকে গাড়ি ভাড়া নিয়ে সেই গাড়ি আর ফেরত দিতেন না। বরং ভুয়া কাগজপত্র তৈরি করে বিক্রির জন্য বায়নার টাকা নিতেন। ফেসবুকে বন্ধু বানিয়ে প্রবাসীদের কাছ থেকেও টাকা নিতেন। ইমার ভয়ংকর প্রতারণার শিকার হন এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তাকে নায়িকা বানানোর আশ্বাস দিয়ে ক্যামেরার সামনে বিবস্ত্র পোজ দিতে বাধ্য করেন ইমা। কিন্তু ওই শিক্ষার্থী আর নায়িকা হতে পারেননি। এ ঘটনায় ডিবি পুলিশ গত বছর জুনে ইমাকে গ্রেফতার করে। ইমার প্রতারণা থেকে বাদ যাননি প্রভাবশালী চিত্রপরিচালকরাও। গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতারের পর ইমা ফের গুলশান থানা পুলিশের হাতে গ্রেফতার হন। ইমার কাছে এখনও অনেকে টাকা পান। এ বিষয়ে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন যুগান্তরকে বলেন, ডিবি পুলিশের কার্যালয়ে কথিত মডেল ইমার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আসে। এই নারী অত্যন্ত কৌশলী ও প্রতারক। জানা গেছে, ডিবির কাছে আসা অভিযোগগুলো সিআইডি তদন্ত করছে।
তার নাম সিলভি আজমী চাঁদনী। ইয়াবা পাচার মামলায় কক্সবাজারে গ্রেফতার হন। সিলভির মতোই একসময়ের চিত্রনায়িকা মীম, যিনি মাসুদ পারভেজ সোহেল রানার ডাল-ভাত চলচ্চিত্র দিয়ে যাত্রা শুরু করেন। মীমেরও বসবাস এখন অন্ধকার জগতে। বিনোদন বিচিত্রা ফটোসুন্দরী প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়ে সিলভি পা রাখেন এ জগতে। তারপর ‘আগুনের চোখে প্রেম’ ছবিতে সিলভিকে দেখা যায়। সিলভির সঠিক অবস্থান কেউ বলতে পারেন না। তবে একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বলেন, সিলভি গ্রেফতার হয়ে জামিন পাওয়ার পর দু’বার বিদেশ ভ্রমণ করেন।
বিনোদন জগতে পা বাড়িয়ে এসব মডেল ও চিত্রনায়িকা নানা মোহে পড়ে অপরাধ জগতের বাসিন্দা হয়ে যান। হয়ে উঠেন ভয়ংকর চরিত্র। ফিল্মেটিকের ক্রিয়েটিভ ডিরেক্টর লস্কর নিয়াজ মাহমুদ যুগান্তরকে বলেন, মডেল বা চিত্রনায়িকার নামে যারা অন্ধকার জগতে অপকর্ম করছে তাদের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেয়া প্রযোজন। এরা এ জগতকে কলংকিত করছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিবি) উপকমিশনার (ডিসি-পূর্ব) মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর যুগান্তরকে বলেন, অর্থের লোভে অনেকে বিপথগামী হয়ে যান। তখন আর তার পরিচয় মডেল বা চিত্রনায়িকা থাকে না। তাকে অপরাধী বলেই গণ্য করা হয়। চলচ্চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম যুগান্তরকে বলেন, দু-একটি ছবি করলেই চিত্রনায়িকা হওয়া যায় না। আর এদের কখনও নায়িকাও বলা যায় না। যারা অপকর্ম করছে তাদের শাস্তি হওয়া উচিত।

Subscribe to:
Posts (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
অবশেষে বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা চালু করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। ওমরাহর নামে মানব পাচারের অভিযোগে নয় মাস ধরে বন্ধ ছিল এই ভিসা...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
পিরোজপুর জেলায় জন্মের আগেই পিতা মনিরুল ইসলাম মেয়ের নাম ঠিক করেন স্মৃতি। জন্মের পরে দেখতে পরীর মতো বলে পরীর নানু তাকে পরী বলে ডাকতে শুরু কর...
-
বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুরা রাজনীতির মাঠে ‘দাবার ঘুঁটি’ হিসেবে ব্যবহৃত হচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট...