Sunday, December 14, 2014
আসছে ‘কোকাকোলা হ্যাপি আওয়ার’
আসছে ‘কোকাকোলা হ্যাপি আওয়ার’
কোকাকোলা বাংলাদেশ দেশের অন্যতম জনপ্রিয় রেডিও চ্যানেল রেডিও ফুর্তির সঙ্গে যৌথভাবে ঘোষণা করলো ‘কোকাকোলা হ্যাপি আওয়ার’। এই অভিনব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের তরুণদের জন্য একটি প্ল্যাটফরম তৈরি করে দেয়া হবে যেখানে তারা নিজেদের সৃষ্টিশীলতা তুলে ধরতে পারবে। কোকাকোলা প্রথম পর্যায়ে দেশের শীষস্থানীয় সরকারি ও বেসরকারি ১২টি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় ছাত্রছাত্রীদের তাদের প্রতিভাকে তুলে ধরতে এক ঘণ্টা করে রেডিও ফুর্তিতে লাইভ অনুষ্ঠান আয়োজন করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গান, গল্প বলা, কবিতা আবৃতি, ব্যান্ড মিউজিক, কমেডি যে কোন মাধ্যমে তাদের মেধা, লাইভ রেডিও শো’র মাধ্যমে তুলে ধরার সুযোগ পাবে। কোকাকোলা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাদাব খান ঢাকায় গতকাল এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘কোকাকোলা হ্যাপি আওয়ার’ উদ্যোগের উদ্বোধন করেন। নন্দিত সংগীত শিল্পী বাপ্পা মজুমদার এবং নেমেসিস ব্যান্ডের জোহাদ, যারা এই উদ্যোগের বিচারকের ভূমিকায় থাকবেন এবং রেডিও ফুর্তির সুমাইয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। ‘কোকাকোলা হ্যাপি আওয়ার’ কয়েকটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ক্যাম্পাসে চার দিনব্যাপী প্রতিযোগিতার ব্যবস্থা করবে। ক্যাম্পাসের সেরা মেধাবীদের বাছাই করতে বিচারক হিসেবে সহায়তা করবেন কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার, নেমেসিস ব্যান্ডের জোহাদ এবং রাফা। দ্বিতীয় পর্যায়ে প্রতিটি ক্যাম্পাসের সেরাদের জন্য থাকবে এক ঘণ্টার লাইভ রেডিও অনুষ্ঠান যা শুরু হবে ৩রা জানুয়ারি ২০১৫ থেকে। এই এক ঘণ্টা তারা নিজেদের মতো করে রেডিও স্টেশন পরিচালনায় থাকবেন যা হবে তাদের জন্য হ্যাপি আওয়ার। অংশগ্রহণকারী প্রতিটি বিশ্ববিদ্যালয় প্রতি সপ্তাহের শনিবার বিকাল ৫-৬টা, এক ঘণ্টা করে রেডিওতে লাইভ অনুষ্ঠানের সুযোগ পাবে। কোকাকোলা হ্যাপি আওয়ারে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বুয়েট, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...


No comments:
Post a Comment