Tuesday, December 22, 2015
‘সুযোগ দিলে সেরাটা দেবো’
‘সুযোগ দিলে সেরাটা দেবো’
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে। এতে প্রত্যেক দল বেছে নেয় একজন করে আইকন খেলোয়াড়। প্লাটিনাম ক্যাটাগরির আদতে মূল লটারিটা ছিল এর পর পরই। আর এমন লটারিতে সবচেয়ে চাহিদার খেলোয়াড়টি বাংলাদেশের সাকিব আল হাসান। গতকাল অনুষ্ঠিত হলো পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি সুপার লীগের (পিএসএল) খেলোয়াড় ড্রাফট। ৩১০ খেলোয়াড় নিয়ে এ লটারির প্রথম দিন শেষে পিএসএলের পাঁচ দলে নাম লিখলেন ৪৫ ক্রিকেটার। এতে পিএসএলের ফ্রেঞ্চাইজিরা ইতিমধ্যে দলে টেনেছে বাংলাদেশের তিন ক্রিকেটারকে। সাকিব ছাড়াও দল পেয়েছেন বাংলাদেশের শীর্ষ ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল ও তরুণ পেস তারকা মুস্তাফিজুর রহমান। তৃতীয় শীর্ষ ‘গোল্ড’ ক্যাটাগরিতে দলভুক্ত হন তামিম-মুস্তাফিজ। তবে গোল্ড ক্যাটাগরির অপর তিন বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহীম, সৌম্য সরকার ও শাহরিয়ার নাফিস পিএসএল লটারিতে দল পাননি। তবে পরেও সুযোগ মিলতে পারে তাদের। গতকাল পাকিস্তান সুপার লীগের খেলোয়াড় ড্রাফটে প্রথম সুযোগে প্রথম খেলোয়াড় হিসেবে শহিদ আফ্রিদিকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। করাচি কিংস শোয়েব মালিক, ইসলামাবাদ ইউনাইটেড শেন ওয়াটসন, কোয়েটা গ্লাডিয়েটর্স কেভিন পিটারসেন ও লাহোর কালান্দার ক্রিস গেইলকে দলে ভেড়ায় আইকন খেলোয়াড় হিসেবে। লটারিতে ষষ্ঠ সুযোগটি পায় করাচি কিংস। তারা দলভুক্ত করে নেয় সাকিব আল হাসানকে। এজন্য করাচি কিংসকে গুনতে হচ্ছে বাংলাদেশি মুদ্রায় কোটি টাকা। সেখানে শীর্ষ ড্রাফট ‘প্লাটিনাম’ ক্যাটাগরিতে ছিলেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। প্লাটিনাম গ্রুপের খেলোয়াড়দের মূল্য ১ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে একমাত্র সাকিবই প্লাটিনাম ক্যাটাগরিতে স্থান পেয়েছিলেন। দ্বিতীয় শীর্ষ ‘ডায়মন্ড‘ ক্যাটাগরিতে বাংলাদেশের কারও নাম ছিল না। তবে ‘গোল্ড’ ক্যাটাগরিতে ছিলেন তামিম ইকবাল, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, মুশফিকুর রহীম ও শাহরিয়ার নাফিস। আজ অনুষ্ঠিত হবে খেলোয়াড় ড্রাফটের দ্বিতীয় পর্বের লটারি। এতে দলগুলো খেলোয়াড় বেছে নেবে সিলভার ও ইমার্জিং ক্যাটাগরি থেকে। আজ এতে বাংলাদেশের ক্রিকেটভক্তদের আলাদা নজর থাকছে। আসন্ন পিএসএল লটারিতে এ পর্বে সিলভার ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের চার ক্রিকেটার মুমিনুল হক, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ ও এনামুল হক বিজয়। গোল্ড ক্যাটাগরির খেলোয়াড়দের প্রত্যেকের দাম ৫০ হাজার ও সিলভার ক্যাটাগরির খেলোয়াড়দের দাম নির্ধারিত হয়েছিল ২৫ হাজার ডলার। সিলভার ক্যাটাগরি থেকে ৫ খেলোয়াড়কে আজ দলভুক্ত করবে ফ্র্যাঞ্চাইজিগুলো। আর তরুণ পাকিস্তানি ক্রিকেটারদের ‘ইমার্জিং’ ক্যাটাগরির দুজন খেলোয়াড় দলভুক্ত করা বাধ্যতামূলক। গতকাল শীর্ষ তিন ক্যাটাগরি থেকে তিনজন করে মোট ৯ ক্রিকেটারকে দলভুক্ত করেছে প্রতিটি ফ্রেঞ্চাইজি। এতে প্রতি দলে কমপক্ষে চার পাকিস্তানি ও ৪ বিদেশি খেলোয়াড় বেছে নেয়াটা ছিল ফ্র্যাঞ্চাইজিদের জন্য বাধ্যতামূলক। লটারিতে প্রত্যেক দল বেছে নেবে ১৬ জন করে খেলোয়াড়। তবে পরে প্রত্যেক দল আরও চারজন করে খেলোয়াড় দলভুক্ত করতে পারবে। পিএসএল লটারির প্রথম দিন দল পেলেন আন্তর্জাতিক অভিষেক না হওয়া তিন ক্রিকেটার কেভন কুপার, ডেলপোর্ট ও এলানবি। সদ্য বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) বল হাতে সর্বাধিক ২২ উইকেট শিকার ক
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment