Wednesday, December 24, 2014
ফিরছেন আইটেম গানে
ফিরছেন আইটেম গানে

দীর্ঘদিন
ধরেই বলিউড থেকে দূরে রয়েছেন বলিউডের শীর্ষ আইটেম কন্যা মালাইকা অরোরা
খান। এর মধ্যে অনেক আইটেম গানের প্রস্তাব থাকলেও সব ফিরিয়ে দিয়েছেন তিনি।
কারণ, শুধু নিজের পছন্দসই কাজই তিনি করতে চান। তবে এবার অপেক্ষার অবসান
হয়েছে। মালাইকা তার নতুন আইটেম গান নিয়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছেন। এরই
মধ্যে এ গানের শুটিং শেষ করেছেন তিনি। ‘ডলি কি ডোলি’ ছবির মাধ্যমে আবারও
আইটেম গানে ফিরেছেন মালাইকা। ছবিটি পরিচালনা করছেন অভিষেক ডোগরা। ছবির মূল
ভূমিকায় অভিনয় করেছেন সোনম কাপুর। এ ছবিতে ‘ফ্যাশন খতম মুঝপে’ শীর্ষক আইটেম
গানে পারফরম করতে দেখা যাবে মালাইকাকে। গানটিকে ছবির অন্যতম একটি দিক
হিসেবেই উল্লেখ করেছেন পরিচালক। খুব শিগগিরই গানটি ছবির প্রচারণার জন্য
মুক্তি দেয়া হবে। এদিকে এই গানে ব্যাপক খোলামেলারূপেই দেখা যাবে সুপারহট
মালাইকাকে। অন্যরকম আবেদনময়ীরূপে এখানে উপস্থাপন করা হয়েছে তাকে। এ ছবিটি
প্রযোজনা করছেন মালাইকার স্বামী অভিনেতা-পরিচালক-প্রযোজক আরবাজ খান। আইটেম
গানটিতে তার পারফরম করার এটি আরেকটি বড় কারণ। এ গানটি নতুন বছর উপলক্ষেই
মুক্তি দেয়া হবে। আর নতুন বছরে গানটি ভক্ত-দর্শকদের জন্য চমক বলেও মনে
করছেন মালাইকা। অন্যদিকে ‘ডলি কো ডোলি’ ছবিটি মুক্তি পাচ্ছে আসছে
ফেব্রুয়ারির ৬ তারিখ। এ আইটেম গানে প্রসঙ্গে মালাইকা জানান, এটি অনেক বড়
আয়োজনের একটি গান। যেহেতু এটি আরবাজের ছবি, তাই আমার পছন্দ মতোই এর আয়োজন
করা হয়েছে। তাই আমি বিষয়টি নিয়ে অনেক হ্যাপি। অবশেষে অনেক ভাল একটি কাজ
হয়েছে। এটি নতুন বছরে ভক্তদের জন্য আমার পক্ষ থেকে চমক। বরাবরের মতো
সুপারহট মালাইকাকেই এখানে আবিষ্কার করা যাবে। তাই অপেক্ষায় থাকুন, মাত্রতো
কয়েকটা দিন!
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment