Thursday, December 11, 2014
নতুন বছরে অন্য পূজা
নতুন বছরে অন্য পূজা

চলতি
বছর গানের জনপ্রিয়তার বিচারে এবারও এ প্রজন্মের নারী কণ্ঠশিল্পীদের মধ্যে
বেশ এগিয়ে আছেন বাঁধন সরকার পূজা। বছরের শুরু থেকে এখন পর্যন্ত তার গাওয়া
‘কেন বারে বারে’, ‘কি জাদু’, ‘ফাগুনের বাতাসে’ গান তিনটি ভাল শ্রোতাপ্রিয়তা
পেয়েছে। এর মধ্যে পূজার কয়েকটি মিউজিক ভিডিও বেশ প্রশংসিত হয়েছে। সব
মিলিয়ে চলতি বছরজুড়েই গান দিয়ে আলোচনায় ছিলেন তিনি। মাস দুই আগেই পূজার
আশীর্বাদ সম্পন্ন হয়েছে কাজল দত্তের সঙ্গে। বেশ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়
এই অনুষ্ঠান। আশীর্বাদ হলেও বিয়ের পিঁড়িতে বসতে আরও কয়েক বছর সময় নেবেন বলে
জানিয়েছেন পূজা। পড়াশোনা শেষ করে তবেই সঠিক সময়ে বিয়ে করবেন। এদিকে পূজা
বর্তমানে পড়াশোনা ও স্টেজ শো বেশি নিয়েই ব্যস্ত সময় পার করছেন। নিজের একক
অ্যালবামের তিনটি মিউজিক ভিডিওর পরে নতুন বছরের শুরুতে আরও একটি ভিডিও
প্রকাশ করবেন বলে জানিয়েছেন তিনি। তবে নতুন বছর অন্য এক পূজাকেই আবিষ্কার
করতে পারবেন শ্রোতারা। নতুন বছর থেকে প্লেব্যাক এবং একক অ্যালবামের বাইরে
মিশ্র অ্যালবামে খুব কম গাইবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ বিষয়ে পূজা
বলেন, নতুন বছরে নতুনভাবে নিজেকে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে গান
খুব কম গাইব। চলচ্চিত্রের বাইরে প্রচুর মিশ্র ও বিভিন্ন শিল্পীর এককে কাজ
করার প্রস্তাব থাকে। কিন্তু বেশি গান করতে চাই না। নিজের অ্যালবাম,
প্লেব্যাক ও মানসম্পন্ন মিশ্র অ্যালবামের কাজই এখন থেকে করবো। এদিকে চলতি
বছরের পহেলা বৈশাকে প্রকাশিত হয়েছে পূজার তৃতীয় একক ‘পূজা রিটার্নস’। সে
হিসেবে দুই বছর পর আবারও একক অ্যালবাম প্রকাশ করবেন তিনি। আগামী বছরই তার
কাজ শুরু করবেন এই শিল্পী। অ্যালবামের কয়েকটি গানের বাইরেও সাম্প্রতিক সময়ে
‘কিস্তিমাত’ ছবিতে ইমরানের সঙ্গে পূজার গাওয়া ‘স্বপ্নেই ভেসে গেলে’ গানটি
ভাল শ্রোতাপ্রিয়তা পেয়েছে।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment