Tuesday, December 22, 2015
সুসময়ে পরীমনি
সুসময়ে পরীমনি
পিরোজপুর জেলায় জন্মের আগেই পিতা মনিরুল ইসলাম মেয়ের নাম ঠিক করেন স্মৃতি। জন্মের পরে দেখতে পরীর মতো বলে পরীর নানু তাকে পরী বলে ডাকতে শুরু করেন। ছোট্ট পরীকে সবাই আদর করেই পরীর সঙ্গে মনি যোগ করে ডাকতে শুরু করে। এরপর সবার মুখে পরীমনি। আর এ পরীমনিই গত দুই বছরে হয়ে উঠেছেন ঢালিউডের অন্যতম ব্যস্ত নায়িকা। নায়িকা সংকটের এই সময়ে পরীর আগমন কিছুটা হলেও ঘাটতি মিটিয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র বোদ্ধারা। কারণ অভিনয়, নাচ, গ্ল্যামার, উচ্চতা, শারীরিক সৌন্দর্য, পারফরম্যান্স- এ সব মিলিয়ে একজন পরিপূর্ণ অভিনেত্রী হিসেবেই পরীকে মানছেন তারা। নির্মাতারা এরই মধ্যে শাকিব খান, বাপ্পি, সাইমনসহ অনেকের সঙ্গে পরীকে জুটি করে ছবি নির্মাণ করছেন। বর্তমানে পরীমনির হাতে রয়েছে ১২টির মতো ছবি। সব মিলিয়ে পরীমনি এখন নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ সুসময়ই পার করছেন। এদিকে সম্প্রতি গিয়াসউদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয়ের জন্যও চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি আশাবাদী এ ছবিটি ‘মনপুরা’র চেয়েও ভালো করবে। ছবিটির জন্য আমাকে অভিনয় ও নাচের জন্য আলাদা সময় দিতে হচ্ছে। এখানে সেলিম ভাই নিজে অভিনয়ের জন্য গ্রুমিং করাচ্ছেন। এদিকে এ ছবির জন্য পরীমনিকে ভিন্ন আঙ্গিকে নাচ শেখানোর জন্য গ্রুমিং করাচ্ছেন অভিনেতা শতাব্দী ওয়াদুদের সহধর্মিণী নৃত্যশিল্পী স্নাতা শাহরিন। চাঁদপুরে এ ছবিটির শুটিং শুরু হবে কিছুদিন পরই। এদিকে গ্ল্যামার আর অভিনয় দিয়ে ক্যারিয়ারের শুরু থেকে নানা কারণে আলোচনায় ছিলেন পরী। কোনো ছবি মুক্তি পাওয়ার আগেই ২০টিরও বেশি ছবিতে চুক্তিবদ্ধ হন তিনি। ২০১৩ সালের ডিসেম্বরে শাহ আলম মণ্ডলের ‘ভালোবাসা সীমাহীন’ ছবিতে সর্বপ্রথম কাজ শুরু করেন তিনি। এরপর মাত্র এক বছরে ‘রানা প্লাজা’, ‘পাগলা দিওয়ানা’, ‘ইনোসেন্ট লাভ’, ‘পুড়ে যায় মন’, ‘মন জানে না মনের ঠিকানা’, ‘ধূমকেতু’, ‘আপন মানুষ’,‘লাভার নাম্বার ওয়ান’, মহুয়া সুন্দরী, নগর মাস্তানসহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন। এক বছরেরও বেশি সময়ে এত বিপুলসংখ্যক ছবিতে কাজ করে রেকর্ডই গড়েন তিনি। সেই ধারাবাহিকতাটা বজায় রয়েছে এখনও। শীর্ষ নায়কদের বিপরীতেই তিনি এক ডজনেরও বেশি ছবিতে অভিনয় করছেন। এ প্রসঙ্গে পরীমনি বলেন, এটা ঠিক যে অল্প দিনের ক্যারিয়ারে আমি অনেক ছবিতে অভিনয় করেছি। দর্শকরা আমাকে ভালোভাবে গ্রহণ করেছেন। এটা আমার জন্য বড় ব্যাপার। অনেকে বলে এখন আমার সুসময় চলছে। আমিও সেটা মনে করি বৈকি। তবে আরও ভিন্নধর্মী ছবিতে অভিনয় করতে চাই। বিভিন্ন ধরনের চরিত্রে কাজ করতে চাই। নিজেকে অভিনেত্রী হিসেবে মেলে ধরার মতো চরিত্রে কাজ করাটা সৌভাগ্যের ব্যাপার। সেভাবেই চলচ্চিত্রে পথটা চলতে চাই। সবাই দোয়া করবেন আমার জন্য।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment