Thursday, December 4, 2014
অনন্ত-বর্ষার ঘর আলো করে জন্ম নিয়েছে পুত্রসন্তান আরিজ
অনন্ত-বর্ষার ঘর আলো করে জন্ম নিয়েছে পুত্রসন্তান আরিজ

ঢালিউডের
তারকা দম্পতি অনন্ত-বর্ষার ঘর আলো করে জন্ম নিয়েছে এক পুত্রসন্তান । গত
২৩শে নভেম্বর থাইল্যান্ডের স্থানীয় সময় সকাল ৮ টা ৮ মিনিট এবং বাংলাদেশ সময়
সকাল ৭ টা ৮ মিনিটে থাইল্যান্ডের ব্যাংককস্থ বামরুন গ্রাড ইন্টারন্যাশনাল
হাসপাতালে তার জন্ম হয়। নবজাত এবং মা দু’জনেই বর্তমানে সুস্থ আছেন।
থাইল্যান্ড থেকে মানবজমিনে পাঠানো এক ই-মেইল বার্তায় এ সংবাদ জানিয়েছেন
অনন্ত-বর্ষার চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান মনসুন ফিল্মসের মিডিয়া
ম্যানেজার সজিব। তিনি আরও জানান, অনন্ত এবং বর্ষা তাদের পুত্র সন্তানের নাম
রেখেছেন আরিজ। আরবী এই নামটির অর্থ বুদ্ধিমান এবং সম্মানিত। আরিজকে
ইতিমধ্যে হাসপাতাল থেকে থাইল্যান্ডে তাদের এপার্টমেন্টে নিয়ে আসা হয়েছে।
ফুটফুটে আরিজকে নিয়েই এখন মহাব্যস্ত অনন্ত-বর্ষা দম্পতি। দু’জনের আনন্দ আর
সুখের এই মূহুর্র্ত এখন শুধু আরিজকে ঘিরেই। সজিব জানান, মা হওয়ার অনুভুতি
ব্যক্ত করতে গিয়ে বর্ষা বলেছেন, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়। কি যে
ভাল লাগা কাজ করছে বলে বোঝাতে পারবো না। আরিজকে নিয়েই যেন এখন আমার আর
অনন্তের সব স্বপ্ন। আরিজ জন্ম নেয়ার পরপরই সবাইকে সংবাদটি জানাতে
চেয়েছিলাম। কিন্তু আমি ডাক্তারের পরীক্ষাধীন থাকায় তা জানাতে কিছুদিন দেরি
হলো। এখন আমি এবং আমার সন্তান আরিজ দু’জনই সম্পূর্ণ সুস্থ আছি। বাবা হওয়ার
অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অনন্ত বলেন, অসাধারণ এক অনুভূতি কাজ করছে নিজের
ভেতর, যা আসলেই ভাষায় প্রকাশ করা পুরোপুরি অসম্ভব। এই অনুভূতি শুধুমাত্র
অনুভবই করা যায়। অনন্ত-বর্ষা তাদের সব ভক্ত, দর্শক ও শুভাকাংখিদের কাছে
দোয়া চেয়েছেন। কিছুদিনের মধ্যেই তারা আরিজকে নিয়ে বাংলাদেশে ফিরবেন বলেও
ই-মেইল বার্তায় জানিয়েছেন সজিব।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment