Sunday, December 21, 2014
এবার শানের সঙ্গে পড়শি
এবার শানের সঙ্গে পড়শি

প্রথমবারের
মতো একটি দ্বৈতগানে কণ্ঠ দিলেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী শান এবং
বাংলাদেশের আলোচিত নারীকণ্ঠ পড়শি। তবে কোন অ্যালবামের জন্য নয়, একটি
চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন তারা। ছবির নাম ‘মেন্টাল’। এটি পরিচালনা
করছেন শামিম আহমেদ রনি। সম্প্রতি দ্বৈত এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে
মুম্বইর এসবি স্টুডিওতে। গানটির কথা লিখেছেন কলকাতার ব্যস্ততম গীতিকার
প্রসেন। আর সুর-সংগীতায়োজন করেছেন প্রসেনজিত ডাব্বু ঘোষাল। এ ছবিতে গান
গাওয়ার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ও করছেন পড়শি। এখানে তাকে
শিল্পী পড়শি হিসেবেই দেখা যাবে। এদিকে ছবিতে আরও অভিনয় করছেন শাকিব খান,
নুসরাত ইমরোজ তিশা, আঁচল, মিশা সওদাগর প্রমুখ। খুব শিগগিরই ছবির শুটিংয়েও
অংশ নেবেন পড়শি। ‘মেন্টাল’ ছবির মাধ্যমে শানের সঙ্গে গান গাওয়া প্রসঙ্গে
পড়শি বলেন, শানজি আমার প্রিয় একজন শিল্পী। ছোটবেলা থেকেই তার গানগুলো শোনা
হয়েছে। তার অনেক হিট-সুপারহিট গান রয়েছে বলিউড ছবিতে। এবার তার মতো বড়মাপের
শিল্পীর সঙ্গে প্রথমবারের মতো গান গেয়ে অনেক ভাল লাগছে। সুন্দর কথা-সুরের
একটি গান এটি। আশা করছি ভাল লাগবে সবার। শান বলেন, আমি বাংলাদেশের ছবিতে
আগেও গেয়েছি। তবে এ ছবির গানটির সুর-সংগীত অনেক আলাদা ছিল। গাইতে ভাল
লেগেছে। গানটিতে পড়শি কণ্ঠ দিয়েছে আমার সঙ্গে। ওর গান আমি আগে শুনেছি।
ছোট্ট একটি মেয়ে হলেও অনেক ভাল গায় সে। আশা করছি আমাদের এ গানটি শ্রোতাদের
ভাল লাগবে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment