Thursday, December 11, 2014
শেষ পর্যন্ত...
শেষ পর্যন্ত...

বলিউড
তারকাদের প্রেমের খবর খুব বেশি দিন গোপন থাকে না। কয়েকদিন চুপিসারে প্রেম
চললেও যথাশিগগির সেটা অকপটে স্বীকার করেন। এ যেমন বিরাট কোহলি ও আনুশকার
প্রেমের খবর শুরুর দিকে গোপন থাকলেও এক সময় তারা বিভিন্নভাবে তা প্রকাশ
করেছেন। আর তাদের দেখেই হয়তো অনুপ্রেরণা পেলেন বলিউডের আরেক তারকা শ্রদ্ধা
কাপুর। গত এক বছর ধরেই আদিত্য রায় কাপুরের সঙ্গে চুপিসারে প্রেম করে
যাচ্ছেন তিনি। কিন্তু কেউ জিজ্ঞেস করলেও বিষয়টি এড়িয়ে গেছেন শ্রদ্ধা। তবে
শেষ পর্যন্ত বিষয়টি সবাইকে জানান দিয়েছেন ২৫ বছর বয়সী এ অভিনেত্রী।
সম্প্রতি টুইটারে নিজের প্রেম নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন শ্রদ্ধা। আর
তাতে তিনি লিখেছেন, মনে হচ্ছে আমি প্রেমে পড়েছি। এটি দেখে সবাই চমকে ওঠেন।
চারদিকে এ নিয়ে শুরু হয় নানারকম গুঞ্জন। শ্রদ্ধা প্রেমে পড়েছেন বলে
জানিয়েছেন কিন্তু কার প্রেমে হাবুডুবু খাচ্ছেন সেটা তিনি জানাননি। তবে নানা
সূত্রে জানা গেছে, শক্তি কাপুর কন্যার এ প্রেমিক আর নতুন কেউ নন। সেই
আদিত্য রায় কাপুরই তার প্রেমিক। কিছুদিন আগেই শ্রদ্ধা ও আদিত্য একটি হোটেলে
গভীর রাত পর্যন্ত অন্তরঙ্গ সময় কাটিয়েছেন বলে শোনা গেছে। এ নিয়ে ওই সময়টায়
বলিউডপাড়ায় বেশ হৈ চৈ পড়ে যায়। অবশ্য এ বিষয়ে শ্রদ্ধা বা আদিত্য কাউকে
কিছু জিজ্ঞেস করলে বিষয়টি বারবারই এড়িয়ে যান তারা। উল্লেখ্য, ‘আশিকি-টু’
ছবি থেকেই বলিউডের এ নয়া জুটি গোপনে প্রেম করে আসছেন বলে শোনা যায়। তবে এ
বছর থেকে বিষয়টি চাউর হয়।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment