Tuesday, December 22, 2015
রানা প্লাজা মামলায় ২৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
রানা প্লাজা মামলায় ২৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তাদের গ্রেপ্তারি তামিলের জন্য আগামী ২৭শে জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন আদালত। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আল আমিন গতকাল এ আদেশ দেন। সরকারি ৪ কর্মকর্তাকে আসামি করার বিষয়ে সরকারের অনুমোদন প্রতিবেদন পাওয়া সাপেক্ষে অভিযোগপত্র আমলে নিতে গতকাল এ দিন ধার্য ছিলো। এর আগে ৮ই জুলাই ইমারত নির্মাণ আইনে দায়ের করা মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে পলাতক ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীনুর রহমান। মামলায় ৪১ আসামির মধ্যে ২৪ জন পলাতক আছেন। ইমারত নির্মাণ আইনে করা মামলায় ১৮ জনের মধ্যে পলাতক আছেন সাতজন। তবে একই আসামি দু’মামলায় থাকায় মোট ৪২ আসামি ধরা হয়েছে। এর আগে এ মামলায় ৪ সরকারি কর্মকর্তা পরিদর্শক প্রকৌশল ইউসুফ আলী, পরিদর্শক প্রকৌশল শহিদুল ইসলাম, উপ-প্রধান পরিদর্শক মো. জামশেদুর রহমান, ইমারত পরিদর্শক আওলাদ হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেও সরকারি মঞ্জুরি আদেশ না পাওয়ার কারণে তাদের চার্জশিটভুক্ত করা যায়নি। তাদের বিরুদ্ধে মঞ্জুরি আদেশ দিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিতে রাষ্ট্রপক্ষ থেকে আদালতে আবেদন করা হয়। আদালত আবেদন গ্রহণ করে তাদের বিরুদ্ধে মঞ্জুরি আদেশ দেয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেয়। মামলার চার্জশিটে মোট ৭৫০ জনকে সাক্ষী করা হয়েছে।
ব্লগার রাজীব হত্যা মামলায় রাষ্ট্র পক্ষের সাক্ষ্য শেষ
কোর্ট রিপোর্টার: গণজাগরণ মঞ্চের ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার শেষ তদন্তকারী কর্মকর্তা ডিবি ইন্সপেক্টর নিবারণ চন্দ্র বর্মণের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ঢাকার দ্রুত বিচার-৩-এর বিচারক সাঈদ আহম্মেদের আদালতে গতকাল এ মামলায় সাক্ষীর জেরার জন্য দিন ধার্য ছিল। আসামিপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল সাক্ষীকে জেরা করেন। মামলার অভিযোগপত্রভুক্ত ৫৫ জনের মধ্যে এ পর্যন্ত ৩৪ জনের সাক্ষ্য নেয়ার মাধ্যমে রাষ্ট্র পক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হলো। আদালত আগামী ২২শে ডিসেম্বর এ মামলায় আসামিদের ফৌজদারি কার্য বিধির ৩৪২ ধারায় পরীক্ষার (আত্মপক্ষ সমর্থনের জন্য জিজ্ঞাসাবাদ) পরবর্তী তারিখ নির্ধারণ করেন। ২০১৩ সালে শাহবাগ আন্দোলন শুরুর ১০তম দিনে ১৫ই ফেব্রুয়ারি রাতে রাজধানীর পল্লবীতে নিজের বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় রাজীবকে। ধর্মীয় উগ্রবাদীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের তদন্তে প্রকাশ পায়।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment