Sunday, December 21, 2014
বাপ্পি এবার ‘বাদশা’
বাপ্পি এবার ‘বাদশা’

বদিউল
আলম খোকনের পরিচালনায় নির্মিতব্য ‘রাজা বাবু’ ছবির কাজ শুরু হওয়ার আগেই
স্থগিত হয়ে গেছে। আরেক ছবি ‘বাদশা’র নামভূমিকায় বাপ্পি চৌধুরী অভিনয় করবেন
বলে জানা গেছে। দুটি ছবিতে শাকিব খানের অভিনয় করার কথা ছিল। ‘রাজা বাবু’তে
শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাস ও আঁচল এবং ‘বাদশা’তে আঁচলের অভিনয় করার কথা
ছিল। আঁচলকে ইতিমধ্যেই দুই ছবির জন্য চুক্তিবদ্ধ করেছিলেন পরিচালক বদিউল
আলম খোকন। অবশ্য ‘রাজা বাবু’র কাজ স্থগিত হয়ে গেলেও ‘বাদশা’ ছবির কাজ সময়
মতোই শুরু করবেন প্রযোজক মোহাম্মদ হোসেন। বাপ্পি ও আঁচলের সঙ্গে নতুন
একজন নায়িকাকে নিয়ে ‘বাদশা’ নির্মিত হবে বলে প্রযোজনা সংস্থা গ্রামীণ
কথাচিত্র সূত্রে জানা গেছে। বিশিষ্ট প্রযোজক মোহাম্মদ হোসেন শাকিব খানকে
নিয়ে ‘নাম্বার ওয়ান শাকিব খান’ এবং ‘বস নাম্বার ওয়ান’ নির্মাণ করেছিলেন।
পরে তিনি বাপ্পি চৌধুরীকে নিয়ে নির্মাণ করেন ‘আই ডোন্ট কেয়ার’। ছবিটি
ব্যবসায়িকভাবে সফল হলেও মোহাম্মদ হোসেন শাকিব খানকে নিয়ে ‘বাদশা’ নামে একটি
ছবি নির্মাণ করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু রহস্যজনক সমস্যার কারণে
মোহাম্মদ হোসেন শাকিব খানের চিন্তাভাবনা মাথা থেকে বাদ দিয়ে বাপ্পি
চৌধুরীকে নিয়ে ‘বাদশা’ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছেন। সহসাই তিনি এ বিষয়ে
ঘোষণা দেবেন এবং বর্ণাঢ্য এক মহরতের মাধ্যমে ছবির কাজ শুরু করবেন বলে
জানিয়েছেন। তিনি আরও জানান, নায়িকা হিসেবে আঁচলের পাশাপাশি নতুন একটা চমক
থাকবে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment