Sunday, December 21, 2014
‘আমাদের হিন্দু রাষ্ট্র ভারত’
‘আমাদের হিন্দু রাষ্ট্র ভারত’

ভারতকে
‘হিন্দু রাষ্ট্র’ হিসেবে আখ্যায়িত করেছেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপি’র
আদর্শিক সংগঠন আরএসএস-এর প্রধান মোহন ভগবত। এছাড়া হিন্দুরা বাংলাদেশ ও
পাকিস্তান অপরাধের শিকার দাবি করে তিনি বলেন, আমাদের ভগবান বলেছেন, ১০০
বারের পর তুমি আর কোনো অপরাধ ক্ষমা করো না। এছাড়া অতীতে হিন্দুরা যা
হারিয়েছিল, তা আরএসএস ‘ফিরিয়ে’ আনার চেষ্টা করবে বলে জানান তিনি। ভারতের
যেসব দল ধর্মান্তরের বিরোধীতা করে, তাদেরকে পার্লামেন্টে জোরপূর্বক
ধর্মান্তরের বিরুদ্ধে পার্লামেন্টে বিল উত্থাপনের চ্যালেঞ্জও জানিয়েছেন
তিনি। পশ্চিমবঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের প্রথম জনসমাবেশে ভাষণ দেয়ার সময়
এসব বলেন ভগবত। এ খবর দিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। ভগবত বলেন, ভয় পাওয়ার কারণ
নেই। আমরা আমদের নিজ দেশে রয়েছি। আমরা এখানে অনাহুত আগন্তুক নই,
অনুপ্রবেশকারীও নই। এটা আমাদের নিজেদের রাষ্ট্র, আমাদের ‘হিন্দু রাষ্ট্র’।
আমরা অতীতে যা হারিয়েছি, তা ফিরিয়ে আনতে আমরা চেষ্টা করবো। হিন্দুদের
উত্থানে কারো ভয় পাওয়ার কিছু নেই। যারা হিন্দুদের উত্থানের বিরুদ্ধে কথা
বলে তারা স্বার্থপর ও কায়েমী স্বার্থবাদী। আর তারা যদি বাধা দেয়, তাহলে
লড়াই হবে। অন্য ধর্ম থেকে হিন্দু ধর্মে জোরপূর্বক ধর্মান্তরের পক্ষে কথা
বললেও, হিন্দুদের অন্য ধর্মে ধর্মান্তরিত করানোর চেষ্টা করাও কারো উচিত নয়
বলে হুঁশিয়ারি করে দেন তিনি। বিশ্ব হিন্দু পরিষদের নেতা তোগাদিয়া বলেন,
একটি গরু জবাই হলেও তা হিন্দুদের জন্য অবমাননাকর। তিনি বলেন, আমরা গরুর
মূত্র ও গোবর দিয়ে বানানো শ্যা¤পু ও ফেসপ্যাক বিক্রি করে ১৫ কোটি রূপি আয়
করেছি। সবার উদ্দেশ্যে তিনি প্রশ্ন রাখেন, এ শ্যা¤পু ও ফেস প্যাক থেকে
অর্জিত অর্থ ১৫ হাজার কোটি রুপিতে দাঁড়াবে কিনা। বিশাল জনসমাবেশ তাকে হতাশ
করেনি। সমস্বরে সায় দিয়েছে তার কথায়। এমন একটি সময় বিজেপি-র নীতিনির্ধারণে
গুরুত্বপূর্ন ভূমিকা রাখা নেতারা এসব মন্তব্য করছেন, যখন আগ্রায় বেশ কয়েকটি
মুসলিম পরিবারকে জোরপূর্বক হিন্দু ধর্মে ধর্মান্তরিত করা নিয়ে
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দাবি করছে দেশটির বিরোধী দলগুলো। এ
অবস্থায় তাদের এসব মন্তব্য গুরুত্বপূর্ন বলে ভাবছেন বিশ্লেষকরা।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment