Sunday, November 16, 2014
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কুপিয়ে হত্যা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে কুপিয়ে হত্যা

রাজশাহী
বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম
লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকাল ৩টার
দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নগরীর চৌদ্দপায়া এলাকায় বিশ্ববিদ্যালয়ের
শিক্ষকের আবাসিক এলাকা বিহাসে নিজ বাসার সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে
গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে লোকজন উদ্ধার করে তাকে রাজশাহী মেডিকেল
কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অধ্যাপক ড. শফিউলকে হত্যার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক
শাস্তির দাবিতে এদিন সন্ধ্যায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ করেছে
বামপন্থী ছাত্র সংগঠনগুলোর মোর্চা প্রগতিশীল ছাত্র জোট এবং সমাজবিজ্ঞান
বিভাগের শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে
বিক্ষোভও করে তারা। রাত আটটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে ঢাকা-রাজশাহী
মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছিল বিভাগের শিক্ষার্থীরা। এর আগে রামেক
হাসপাতালেও বিক্ষোভ করে বিভাগের শিক্ষার্থী ও ড. শফিউলের স্বজনরা।একই
দাবিতে আজ বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে শিক্ষক
সমিতি। সমিতির সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান মজুমদার যুগান্তরকে
জানিয়েছেন, কালকের মধ্যে (আজ রোববার) দোষীদের গ্রেফতার করা না হলে কঠোর
কর্মসূচি ঘোষণা দেবেন তারা।রামেক হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের
রেজিস্ট্রার (সিএ) ডা. মমতাজ যুগান্তরকে জানান, ‘শফিউল ইসলামের মাথা, ঘাড়সহ
শরীরের বিভিন্ন স্থানে গভীর জখম ছিল। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি
কোপানো হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণেই তার মৃত্যু হয়েছে।’নিহতের স্বজনরা দাবি
করেছেন জামায়াত-শিবিরের সন্ত্রাসীরাই অধ্যাপক শফিউল আলমকে হত্যা করেছে।
নিহত শিক্ষকের ভগ্নিপতি রফিকুল বারী মুকুল যুগান্তরকে বলেন, তার ওপর
জামায়াত-শিবির ক্যাডাররা হামলা করতে পারে এমন আশঙ্কার কথা তিনি মাঝে মাঝেই
তাদের বলতেন। মুকুল জানান, ড. শফিউল আগামী ১ জানুয়ারি যুক্তরাষ্ট্রে যাওয়ার
প্রস্তুতি নিচ্ছিলেন। নগরীর মতিহার থানার ওসি আলমগীর হোসেন যুগান্তরকে
বলেন, ‘ঢাকা-রাজশাহী মহাসড়ক থেকে অধ্যাপক শফিউলের বাসার দূরত্ব একশ’ গজ বা
একটু বেশি। বাইরে থেকে সেখানে ফেরার পথে বাড়ির সামনে নির্জন জায়গায় কে বা
কারা তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে রামেক
হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ
ঘটনাস্থল থেকে একটি চাপাতি ও তার ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করেছে।’ওসি
বলেন, ‘তিনি লালনভক্ত মানুষ ছিলেন। লালনকে নিয়ে অনেক গবেষণা করেছেন তিনি।
পারিবারিক কিছু ঝামেলাও তার ছিল বলে প্রাথমিক খোঁজখবরে জানা গেছে। তবে
কারা কেন তার ওপর হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। তদন্ত না করে এখনই
বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।’শফিউল ইসলামের বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার
হিয়াতপুর গ্রামে। তার বাবার নাম আক্তারুজ্জামান সরকার। তার একমাত্র ছেলে
জেভিন হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক
সম্মান শ্রেণীতে পড়াশোনা করছেন।বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক চৌধুরী
সারওয়ার জাহান জানান, ‘বিহাসের সামনের রাস্তা দিয়ে ড. শফিউল ইসলাম
মোটরসাইকেলে করে বাসায় যাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে
অতর্কিত তার ওপর হামলা চালায়।’সন্ধ্যা সাড়ে ৭টায় রামেক হাসপাতাল থেকে ড.
শফিউলের লাশ গ্রহণ করেন অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান। এ প্রতিবেদন লেখার
সময় তিনি লাশ নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসছিলেন। এখানেই স্বজনদের কাছে লাশ
হস্তান্তরের কথা রয়েছে। জেভিন হোসেন জানান, আজ সকালে বগুড়ার হিয়াতপুর
গ্রামে তাকে (ড. শফিউল) দাফন করা হবে। এর আগে ২০০৬ সালের ১ ফেব্র“য়ারি
ক্যাম্পাসের বাসায় খুন হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব¡ ও খনিবিদ্যা
বিভাগের অধ্যাপক আবু তাহের। তারও আগে ২০০৪ সালে বিশ্ববিদ্যালয়ের অদূরে
নৃশংসভাবে খুন হন বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষক প্রখ্যাত অর্থনীতিবিদ
অধ্যাপক ড. ইউনূস।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment