Sunday, December 21, 2014
শাস্তি ও জরিমানার আওতায় আসছে ৫ লাখ করদাতা
শাস্তি ও জরিমানার আওতায় আসছে ৫ লাখ করদাতা
ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন দাখিলের সময়
শেষ হয়েছে চলতি বছরের ৩০শে নভেম্বর। কিন্তু ১৭ লাখ করদাতার মধ্যে রিটার্ন
জমা দিয়েছেন ১০ লাখ ২৭,৬২৩ জন। এর মধ্যে চার শ্রেণীর করদাতার রিটার্ন জমা
দেয়া বাধ্যতামূলক নয়। এ সংখ্যাটা বাদ দিলে বাকি প্রায় ৫ লাখ করদাতা রিটার্ন
দাখিল না করায় তারা শাস্তির পাশাপাশি জরিমানার আওতায় আসবেন। সম্প্রতি
নির্দিষ্ট সময়ে আয়কর রিটার্ন জমা না দেয়া করদাতাদের সনাক্ত করে জরিমানার
আওতায় নিয়ে আসতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব
বোর্ড (এনবিআর)। এনবিআর সূত্র জানায়, ব্যক্তি শ্রেণীর করদাতার সংখ্যা প্রায়
১৭ লাখ। তবে ইলেকট্রনিক ট্যাক্স আইডেনটিফিকেশন নম্বর (ইটিআইএন) দ্বারা
নিবন্ধন নিয়েছেন ১৩ লাখ ৩২,৩৫৪ জন করদাতা। এর মধ্যে পুরনো করদাতা ৯ লাখ
৫৬,৮৭৩ জন। আর নতুন ৩ লাখ ৭৫,৪৮০ জন। চলতি অর্থবছরের ৩০শে নভেম্বর পর্যন্ত
রিটার্ন দাখিলের নির্ধারিত সময় থাকলেও এ সময়ে রিটার্ন দাখিল করেছেন ১০ লাখ
২৭,৬২৩ জন করদাতা। যা মোট ১৭ লাখ করদাতার তুলনায় ৬ লাখ ৭২,৩৭৭ জন কম। সূত্র
জানায়, রিটার্ন দাখিল না করা এসব করদাতাদের আয়কর অধ্যাদেশ অনুযায়ী শাস্তির
আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। যার অংশ হিসেবে তাদের শনাক্ত করতে মাঠ
পর্যায়ে নির্দেশ দেয়া হয়েছে। আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর আইনের ১২৪ ধারায় বলা
হয়েছে, করদাতা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আয়কর রিটার্ন দাখিলে ব্যর্থ হলে
উপ-কর কমিশনার করদাতার আয় অনুসারে ১০% জরিমানা করবেন। সঙ্গে নির্দিষ্ট
সময়সীমার পর প্রতিদিনের জন্য ৫০ টাকা করে জরিমানা করতে পারবেন। তবে ১৩০
ধারা অনুসারে শাস্তি আরোপের আগে নির্দিষ্ট সীমার মধ্যে কেন রিটার্ন দাখিল
করেননি করদাতার কাছে তার ব্যাখ্যা চেয়ে নোটিশ দেয়ার বিধান রয়েছে। যদি
করদাতা সুনির্দিষ্ট কারণ উপস্থাপন করতে পারেন তবে তার শাস্তি কমানোর বিধান
রয়েছে। এ ছাড়া চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে আয়কর অধ্যাদেশ ৭৫-এর
সংশোধনীতে যে চার শ্রেণীর করদাতার রিটার্ন দাখিল বাধ্যতামূলক নয় তারা এ
জরিমানার আওতামুক্ত থাকবেন। সংশোধনী অনুযায়ী যে সব করদাতা ১,৬০০ বর্গফুট
আয়তন বিশিষ্ট একটি বহুতল ভবনের মালিক; যে করদাতার একটি টিআইএন আছে, যে
করদাতা ইউনিয়ন পরিষদ নির্বাচনের একজন সদস্য প্রার্থী হয়েছেন এবং যে করদাতার
বাসায় একটি টেলিফোন আছে তার যদি চলতি করবর্ষে করযোগ্য কোন আয় না থাকে তবে
তার জন্য রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক নয়। এনবিআরের আয়কর অনুবিভাগের
হিসাব মতে, এ চার শ্রেণীর করদাতার রিটার্ন দাখিল বাধ্যতামূলক না হলেও এ
সংখ্যা দেড় লাখের বেশি হবে না। তাই পৌনে ছয় লাখ করদাতা রিটার্ন দাখিল না
করায় ৫ লাখের মতো করদাতাকে জরিমানার আওতায় আসতে হবে। এ প্রসঙ্গে এনবিআরের
আয়কর এক সদস্য বলেন, এনবিআরের হিসাব মতে, ব্যক্তি শ্রেণীর করদাতার সংখ্যা
প্রায় ১৭ লাখ। প্রতি বছরই বারবার সময় বাড়ালেও নির্দিষ্ট সময়ে অনেক করদাতাই
রিটার্ন জমা দেন না। গত বছর নির্ধারিত সময়ে ৮ লাখ করদাতা রিটার্ন জমা দিলেও
শেষ পর্যন্ত জরিমানাসহ এ সংখ্যা ১১ লাখে ছাড়িয়েছিল। তবে গত বছর জরিমানার
পরিমাণ অনেক কম ছিল। তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর রিটার্ন জমা দেয়ার
হার বেড়েছে। তবে প্রকৃত করদাতার চেয়ে তা প্রায় সাড়ে ছয় লাখ কম। তাই এ বছর
রিটার্ন জমা না দেয়া করদাতাদের জরিমানার বিষয়ে একটু কঠোর হবে এনবিআর।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment