Tuesday, December 22, 2015
ব্লাটার-প্লাতিনি নিষিদ্ধ ৮ বছর
ব্লাটার-প্লাতিনি নিষিদ্ধ ৮ বছর
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির তদন্ত শেষে গতকাল এমন রায় দেয়া হলো। এ ছাড়া ব্লাটারকে ৪০ হাজার ডলার ও প্লাতিনিকে ৫৪ হাজার ডলার অর্ধ জরিমানা করা হয়েছে। ক্রীড়া ক্ষেত্রের সর্বোচ্চ আদালত কোর্ট অব অ্যারবিট্রেশন ফর স্পোর্টস-এ তারা দুজনই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করবেন বলে জানিয়েছেন। ১৯৯৮ থেকে টানা ৫ বারের ফিফার নির্বাচিত প্রেসিডেন্ট সেপ ব্লাটার। আর তিনবারের ইউরোপ-সেরা ফুটবলার মিশেল প্লাতিনি ২০০৭ থেকে ইউরোপের ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ইউয়েফা সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। ৬০ বছর বয়সী ফ্রান্সের সাবেক এ ফুটবলারকে ফিফার ভবিষ্যৎ প্রেসিডেন্ট মনে করা হচ্ছিল। কিন্তু দুর্নীতির দায়ে তারা দুজনই দীর্ঘ নিষেধাজ্ঞায় পড়লেন। ২০১১ সালে মিশেল প্লাতিনিকে সেপ ব্লাটার অবৈধভাবে ফিফার ২ মিলিয়ন ডলার দিয়েছিলেন বলে প্রমাণিত হয়েছে বলে তারা নিষিদ্ধ হলেন। যদিও তারা দুজনই বলেছেন মৌখিক চুক্তিতে ওই অর্থ লেনদেন করা হয়েছিল। ফিফার এই দুই কর্মকর্তা ছাড়াও সংস্থাটির আরও ৩৯ জন কর্মকর্তাকে আটক করে তদন্ত করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ নির্বাচনে তাদের বিরুদ্ধে বড় অভিযোগ।
তাদের নিষেধাজ্ঞায় ফিফার ভবিষ্যৎ প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। ভবিষ্যৎ প্রেসিডেন্ট হওয়ার তালিকায় রইলেন বাহরাইনের শেখ সালমান বিন ইবরাহিম আল খেলাইফি, দক্ষিণ আফ্রিকার টোকিও সেক্সওয়াল, জর্ডানের প্রিন্স আলী বিন আল-হুসাইন, ইতালিয়ান বংশোদ্ভূত সুইস নাগরিক জিয়ানি ইনফান্তিনো ও ফ্রান্সের জেরোম শ্যাম্পেইন। এর আগে দুর্নীতির অভিযোগে তিন মাসের জন্য বরখাস্ত করা হয় ফিফা সভাপতি সেপ ব্লাটার ও সহ-সভাপতি মিশেল প্লাতিনিকে। গত অক্টোবরে এ শীর্ষ দুই ফুটবল কর্তাকে বরখাস্ত করে ফিফার এথিকস কমিটি। এ সময় ব্লাটার-প্লাতিনির বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছিলেন সুইজারল্যান্ডের এটর্নি জেনারেল মাইকেল লাউবার।
তাদের নিষেধাজ্ঞায় ফিফার ভবিষ্যৎ প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। ভবিষ্যৎ প্রেসিডেন্ট হওয়ার তালিকায় রইলেন বাহরাইনের শেখ সালমান বিন ইবরাহিম আল খেলাইফি, দক্ষিণ আফ্রিকার টোকিও সেক্সওয়াল, জর্ডানের প্রিন্স আলী বিন আল-হুসাইন, ইতালিয়ান বংশোদ্ভূত সুইস নাগরিক জিয়ানি ইনফান্তিনো ও ফ্রান্সের জেরোম শ্যাম্পেইন। এর আগে দুর্নীতির অভিযোগে তিন মাসের জন্য বরখাস্ত করা হয় ফিফা সভাপতি সেপ ব্লাটার ও সহ-সভাপতি মিশেল প্লাতিনিকে। গত অক্টোবরে এ শীর্ষ দুই ফুটবল কর্তাকে বরখাস্ত করে ফিফার এথিকস কমিটি। এ সময় ব্লাটার-প্লাতিনির বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছিলেন সুইজারল্যান্ডের এটর্নি জেনারেল মাইকেল লাউবার।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...

No comments:
Post a Comment