Monday, December 22, 2014
দেশে ফিরে আন্দোলনে শরিক হওয়ার ঘোষণা খোকার
দেশে ফিরে আন্দোলনে শরিক হওয়ার ঘোষণা খোকার

যুক্তরাষ্ট্রে
চিকিৎসাধীন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা
বলেছেন, ক্যান্সারের চিকিৎসা গ্রহণ শেষে শীঘ্রই তিনি দেশে ফিরবেন এবং
সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে শরিক হবেন। যুক্তরাষ্ট্রের স্থানীয়
সময় রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের
জবাবে তিনি আরও জানান, সরকারের মামলা-হামলার ভয়ে নয়, বরং ক্যান্সারের
চিকিৎসা গ্রহণের জন্যই তিনি দীর্ঘ সময় দেশের বাইরে অবস্থান করছেন।
চিকিৎসকের পরামর্শের ভিত্তিতে অচিরেই দেশে ফিরে পুরোমাত্রায় রাজনীতিতে
সক্রিয় হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র আগমনের
পর এই প্রথম প্রকাশ্যে সাংবাদিকদের মুখোমুখি হলেন বিএনপির এই নেতা। গত ৬
মাসেরও বেশি সময় ধরে তিনি চিকিৎসার কারণে দেশের বাইরে অবস্থান করছেন।
কেমোথেরাপি গ্রহণসহ চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে থাকার কারণে তিনি দেশে
ফিরতে পারছেন না।
রবিবার নিউ ইয়র্কে সংবাদ সম্মেলনটির আয়োজন করেন স্থানীয় বিএনপির নেতারা। মূলত শিকাগো সিটিতে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণকে ঘিরে উদ্ভুত পরিস্থিতির বিষয়ে কথা বলেন তারা। সাদেক হোসেন খোকা সেখানে উপস্থিত ছিলেন অতিথি হিসাবে। এ সময় তিনি সম্প্রতি লন্ডন সফরকালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। তবে তাঁর চিকিৎসার অগ্রগতির বিষয়ে কথা বলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ডা: মজিবুর রহমান মজুমদার। তিনি জানান, কিডনি ক্যন্সারে আক্রান্ত সাদেক হোসেন খোকা চিকিৎসা নিচ্ছেন ম্যানহাটনের মেমোরিয়াল সেøান ক্যাটারিং হসপিটালে। সেখানে তাঁকে ওর্যাল কেমোথেরাপি দেয়া হচ্ছে এবং নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। প্রথম ধাপের কেমোথেরাপি শেষ হলে চিকিৎিসকের পরামর্শ সাপেক্ষে তিনি দেশে ফিরে যাবেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাদেক হোসেন খোকা জানান, সম্প্রতি লন্ডন সফরকালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে তাঁর। দেশবাসীকে সঙ্গে নিয়ে সর্বাত্মক আন্দোলনের মাধ্যমে বর্তমান অনির্বাচিত ও অবৈধ সরকারকে বিদায় করা সম্ভব হবে বলে তাঁরা একমত হয়েছেন। সে কারণে চিকিৎসকের পরামর্শের ভিত্তিতেই শীঘ্রই দেশে ফিরে সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিষ্টার মাহবুবউদ্দিন খোকন, স্থানীয় বিএনপি নেতাদের মধ্যে জিল্লুর রহমান ও সোলায়মান ভূঁইয়া প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া জিয়াউর রহমানের নামে সড়কের নামকরণের অন্যতম উদ্যোক্তা ও শিকাগো সিটির কাউন্সিলম্যান শাহ মোজাম্মেল নান্টুও এতে বক্তব্য দেন।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment