Monday, December 22, 2014
খালেদার সভা ঘিরে গাজীপুরে উত্তাপ
খালেদার সভা ঘিরে গাজীপুরে উত্তাপ

গাজীপুরে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশকে ঘিরে উত্তাপ ছড়িয়ে পড়েছে জেলার
রাজনীতিতে। সমাবেশ করতে অনড় বিএনপি প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে। একই
সঙ্গে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগ একই স্থানে সমাবেশ আহবান করেছে।
তারা খালেদা জিয়াকে প্রতিহতেরও ঘোষণা দিয়েছে। পাল্টাপাল্টি এ সমাবেশ ঘিরে
জেলার রাজনীতিতে বইছে উত্তাপ। রোববার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি
বদিউজ্জামান সোহাগও খালেদা জিয়ার সমাবেশ প্রতিহতের ঘোষণা দিয়েছেন বিএনপির
সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রত্যাহার না করলে সারা
দেশে কোথাও তাদের সমাবেশ করতে দেয়া হবে না। এদিকে আগামী ২৭শে ডিসেম্বর
গাজীপুরে অনুষ্ঠিতব্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভা সফল করতে
গাজীপুরে বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ গণসংযোগ, প্রচারপত্র বিলি করছেন।
সোমবার সকালে গাজীপুরের বাড়িয়া ইউনিয়নের কুমুন বাজার ও আশপাশ এলাকায় জিয়া
পরিষদের জেলা সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ডা. মাজহারুল আলমের
নেতৃত্বে গণসংযোগ, প্রচারপত্র বিলি করা হয়। এসময় জিয়া পরিষদের নেতা
আসাদুজ্জামান সোহেল, মাফিকুর রহমান সেলিম, মেহেদী হাসান জনি, বিএনপি নেতা
আলমগীর হোসেন, যুবদল নেতা জামান প্রমুখ উপস্থি ছিলেন। ২৭শে ডিসেম্বর
গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে ২০ দলীয় জোটের জনসভার
নির্ধারিত তারিখ রয়েছে। এতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে জোটের পক্ষ থেকে বলা হয়েছে। পূর্ব
নির্ধারিত এ সমাবেশ সফল করতে ২০ দলীয় জোটের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি
নেয়া হয়েছে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment