Monday, December 22, 2014
টাকা হলেই নারীর ক্ষমতায়ন হয় না
টাকা হলেই নারীর ক্ষমতায়ন হয় না
পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান
আহমদ বলেন, নারীকে নারী হিসেবে নয় মানুষ হিসেবে স্বীকৃতি দিতে হবে। টাকা
হলেই নারীর ক্ষমতায়ন হয় না। ক্ষমতায়নের জন্য শিক্ষা এবং সচেতনতা আবশ্যক।
দরিদ্রতা ও ক্ষমতায়ন এক মাত্রিক নয়। সুতরাং, সব প্রেক্ষিত থেকেই দরিদ্রতা
এবং ক্ষমতায়নকে দেখতে হবে। এখন সময় এসেছে ক্ষুদ্র থেকে উঠে আসার। গ্রহীতার
প্রয়োজন অনুযায়ী তাকে সহায়তা দিতে হবে। গতকাল ‘নারীর ক্ষমতায়নে ক্ষুদ্র
অর্থায়ন: সীমাবদ্ধতা ও সম্ভাবনা’ শীর্ষক আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা
বলেন। ন্যাশনাল ককাস ফর উইমেন ইকোনমিক এমপাওয়ারমেন্ট আয়োজিত সভাটি রাজধানীর
পিকেএসএফ ভবনে অনুষ্ঠিত হয়। এতে সভানেতৃত্ব করেন ন্যাশনাল ককাসের
চেয়ারপার্সন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক
তথ্য কমিশনার ড. সাদেকা হালিম। এ ছাড়া পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো.
আবদুল করিম, এমআরএ-র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান খন্দকার মাজহারুল হক,
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। খলীকুজ্জমান বলেন,
নারী ক্ষমতায়ন পুরুষের দান নয়। এটা তাদের প্রাপ্য। ক্ষমতায়ন হওয়া নারীর
অধিকার। এ অর্থনীতিবিদ বলেন, ২০০৬ সালের জরিপ অনুযায়ী ৭ শতাংশ ঋণ গ্রহীতা
দারিদ্র্যসীমার ঊর্ধ্বে উঠতে পেরেছেন। সমপ্রতি আরেকটি জরিপে ১০ শতাংশের কথা
উঠে এসেছে। কাজেই ঋণ পরিশোধ করলেই উন্নয়ন বা সমৃদ্ধি হয়েছে, তা বলা যাবে
না। আবদুল করিম ন্যাশনাল ককাস প্রণীত সুপারিশের সঙ্গে একমত প্রকাশ করেছেন
এবং সুপারিশসমূহ পিকেএসএফ-এর কার্যক্রমে অন্তর্ভুক্ত করার পক্ষে মত
দিয়েছেন। অংশগ্রহণকারী সংগঠনগুলোর প্রতিনিধিগণ জেন্ডার সংবেদশীল ক্ষুদ্র
অর্থায়নের পক্ষে নীতিগতভাবে ঐকমত্য পোষণ করেন এবং এ ব্যাপারে নিজ নিজ
প্রতিষ্ঠানে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলেও অঙ্গীকার করেন।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment