Thursday, December 11, 2014
বিমানেই জন্ম নবজাতকের
বিমানেই জন্ম নবজাতকের

সাউথওয়েস্ট
এয়ারলাইন্সের একটি বিমান লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে একজন বেশি আরোহী নিয়ে
জরুরি অবতরণ করেছে। গত মঙ্গলবার সকালে সান ফ্রান্সিসকো বিমানবন্দর থেকে
ফিনিক্সের উদ্দেশে বিমানটি যখন আকাশে উড়েছিল, তখন ওই যাত্রীর কোন অস্তিত্ব
ছিল না। কিন্তু,সান ফ্রান্সিসকো থেকে বিমানটি আকাশে ওড়ার অল্প সময়ের মধ্যেই
পৃথিবীর আলোর মুখ দেখে ফুটফুটে এক শিশু। ফলে, পাইলট বিমানটির গতিপথ
পরিবর্তন করে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেন।
নবজাতক ও তার মাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা উভয়ই সুস্থ রয়েছে
বলে জানা গেছ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। ওই এয়ারলাইন্সের মুখপাত্র
এমিলি স্যামুয়েলস বলেন, ক্রুদের সঙ্গে বিমানটিতে থাকা একজন চিকিৎসক ও এক
নার্স প্রসবের সময় ওই নারীকে সর্বাত্মক সেবা-সুশ্রƒষা দিয়ে সহযোগিতা করেন।
লস অ্যাঞ্জেলেস দমকল বাহিনীর মুখপাত্র এরিক স্কট জানান, জরুরি পরিস্থিতিতে
সেবা দেয়ার জন্য দমকল বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসকরা বিমানটিতে ছিলেন।
এদিকে বিমানটি লস অ্যাঞ্জেলেসে জরুরি অবতরণ করার পর সেটি পরিষ্কার করার
জন্য সেখানেই রাখা হয় এবং অপর একটি বিমানযোগে বাকি যাত্রীদের ফিনিক্সে
পাঠানো হয়। ফলে, ফিনিক্সে নির্ধারিত সময়ের ২ ঘণ্টা পর বিমানটি অবতরণ করে।
এদিকে সাউথওয়েস্ট এয়ারলাইন্সের মুখপাত্র এমিলি স্যামুয়েলস মজা করে বলছিলেন,
তারা আশা করছেন সারা জীবনের জন্য তাদের এয়ারলাইনটি একজন নতুন খদ্দের পেলো।
About: বাংলা খবর
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment