Sunday, November 9, 2014
আসামি হচ্ছেন মির্জা আব্বাস
আসামি হচ্ছেন মির্জা আব্বাস

ঢাকা
সাংবাদিক সমিতিকে প্লট বরাদ্দে অনিয়ম মামলায় আসামি করা হচ্ছে সাবেক গৃহায়ন
ও গণপূর্তমন্ত্রী, মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাসকে। তার সঙ্গে আরও
আসামি করা হচ্ছে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান
এবং পরিচালক মেহেদী হাসানকে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) নির্ভরযোগ্য
সূত্র এ তথ্য জানিয়েছে। আজ তদন্ত প্রতিবেদন কমিশনে জমা পড়ার কথা রয়েছে।
সূত্র জানায়, দুদকের তদন্তে প্লট বরাদ্দের ফলে সরকারের বড় অঙ্কের আর্থিক
ক্ষতিতে মির্জা আব্বাসের সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে। ফলে তাকে আসামি
হিসেবে অন্তর্ভুক্ত করে চার্জশিট অনুমোদনের প্রস্তাব থাকছে তদন্ত
প্রতিবেদনে। সূত্র মতে, ২০০৬ সালে তৎকালীন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী
আলমগীর কবিরের হস্তক্ষেপে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে প্লট
বরাদ্দ দেয় সরকার। বাজারমূল্যের চেয়ে কমে দেয়া এ বরাদ্দের ফলে সরকারের ১৫
কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতি হয়েছে। এ ঘটনায় আলমগীর কবিরসহ গৃহায়ন ও
গণপূর্তের চার কর্মকর্তার বিরুদ্ধে চলতি বছরের ৬ মার্চ শাহবাগ থানায় মামলা
করে দুদক। মামলার অন্য আসামিরা হলেন- জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের তৎকালীন
ভূমি ও সম্পত্তি বিভাগের উপ-পরিচালক (বর্তমান সদস্য) মো. আজহারুল হক, হিসাব
সহকারী মো. মতিয়ার রহমান এবং ট্রেজারার মনসুর আলম। মামলাটি তদন্ত করেন
দুদকের উপপরিচালক (বর্তমানে পরিচালক) যতন কুমার রায়। তদন্তকালে মির্জা
আব্বাসকে দুই দফা জিজ্ঞাসাবাদ করা হয়। এতে তার সম্পৃক্ততার বিষয়টি নিশ্চিত
হয় দুদক। একই সঙ্গে গৃহায়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান এবং পরিচালক
মেহেদী হাসানেরও সম্পৃক্ততার প্রমাণ মেলে। ফলে তাদেরও আসামি করার প্রস্তাব
থাকছে প্রতিবেদনে। অন্যদিকে ঘটনার সঙ্গে এজাহারভুক্ত আসামি গৃহায়নের হিসাব
সহকারী মো. মতিউর রহমান এবং ট্রেজারার মনসুর আলমের সম্পৃক্ততার প্রমাণ না
পাওয়ায় তাদের আসামির তালিকা থেকে বাদ দেয়ার সুপারিশ থাকছে। তদন্ত পর্যায়ে
সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা মির্জা আব্বাস, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান,
গৃহায়নের সাবেক তিন চেয়ারম্যানসহ ২৮ জনকে জিজ্ঞাসাবাদ করে দুদক। মামলা
দায়েরের ৮ মাসের মাথায় দাখিল করা হচ্ছে তদন্ত প্রতিবেদন।
এ মামলায় আসামি করা হলে এটি হবে মহানগর বিএনপির দায়িত্ব লাভের পর মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রথম মামলা। এ ছাড়া তার বিরুদ্ধে ১৮টি সরকারি বাড়ি বিক্রি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং এ দুটি মামলা থেকে সৃষ্ট আরও ৩টি রিট মামলাসহ দুদকের ৫টি মামলা রয়েছে।
এ মামলায় আসামি করা হলে এটি হবে মহানগর বিএনপির দায়িত্ব লাভের পর মির্জা আব্বাসের বিরুদ্ধে প্রথম মামলা। এ ছাড়া তার বিরুদ্ধে ১৮টি সরকারি বাড়ি বিক্রি, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং এ দুটি মামলা থেকে সৃষ্ট আরও ৩টি রিট মামলাসহ দুদকের ৫টি মামলা রয়েছে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment