Sunday, November 9, 2014
রেহাই পাচ্ছেন সচিব শওকত
রেহাই পাচ্ছেন সচিব শওকত
নামে-বেনামে একাধিক প্লট গ্রহণ ও আকার
বৃদ্ধির তিন মামলা থেকে অবশেষে রেহাই পেতে যাচ্ছেন প্রবাসীকল্যাণ
মন্ত্রণালয়ের সচিব ড. খোন্দকার শওকত হোসেন। খুব শিগগিরই তার পক্ষে চূড়ান্ত
প্রতিবেদন (ফাইনাল রিপোর্ট) দিতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাকে
মামলা থেকে অব্যাহতি প্রদানের সুপারিশসংবলিত প্রতিবেদন আজ রোববার কমিশনে
জমা পড়ার কথা। দুদক সূত্রে জানা গেছে এ তথ্য।
সূত্র আরও জানায়, মামলা থেকে ড.শওকতকে অব্যাহতি দিতে সরকারের উচ্চ মহলের চাপ রয়েছে দুদকের ওপর। এরই পরিপ্রেক্ষিতে তাকে মামলা থেকে অব্যাহতি দিতে যাবতীয় প্রক্রিয়া প্রায় সম্পন্ন করা হয়েছে। তবে ভবিষ্যতে সরকার পরিবর্তন হলে ড. শওকতের মতো যাদেরকেই দুদকের মামলা থেকে অব্যাহতি দেয়া হবে, তাদের মামলাগুলো পুনরুজ্জীবীত হবে বলে মনে করছে পর্যবেক্ষক মহল।
সূত্র জানায়, রাজউকের উত্তরা, উত্তরা সম্প্রসারিত আবাসিক প্রকল্প এবং পূর্বাচল প্রকল্পে নামে-বেনামে একাধিক প্লট গ্রহণের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত সচিব (বর্তমানে প্রবাসীকল্যাণ সচিব) ড. খোন্দকার শওকত হোসেনের বিরুদ্ধে চলতি বছর ২২ এপ্রিল ৩টি মামলা করে দুদক। মামলাগুলোর তদন্ত করেন দুদকের উপ-পরিচালক যতন কুমার রায়। ৬ মাস ধরে তদন্তে ড. শওকত, রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে ড. শওকত সম্পর্কে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এলেও প্রতিবেদনে তার কিছুই থাকছে না। বরং বলা হচ্ছে, রাজউক প্রকল্পে প্লট বরাদ্দের বিজ্ঞপ্তিতে যেসব শর্ত ছিল, খোন্দকার শওকত তার সবগুলোই পূরণ করেছেন। রাজউক এলাকায় নিজ অথবা পোষ্যের নামে প্লট-ফ্ল্যাট থাকলে তিনি আবেদন করতে পারবেন না- মর্মে যে শর্ত ছিল সেটিও এ ক্ষেত্রে প্রযোজ্য নয়। কারণ, স্বামীর নামে ফ্ল্যাট থাকলে স্ত্রী প্লটের জন্য আবেদন করলে এবং দুজনেরই পৃথক টিআইএন নম্বর থাকলে কী হবে- রাজউকের বিজ্ঞপ্তিতে সেটি স্পষ্ট নয়।
এছাড়াও প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক গৃহায়ন ও গণপূর্ত সচিব শওকত ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজউক প্রকল্পে স্ত্রী ও মায়ের নামে একাধিক প্লট গ্রহণ করেছেন- এ অভিযোগও প্রমাণিত নয়। কারণ, তার চেয়েও ক্ষমতাশালী ১২০ বিশিষ্ট ব্যক্তি একই কায়দায় একাধিক প্লট গ্রহণ করেছেন। ফলে এ প্রেক্ষাপটে অভিযোগ আনতে গেলে আরও অনেককেই ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযুক্ত করতে হবে। ফলে বিচারে মামলার অভিযোগ প্রমাণ করা জটিল হয়ে পড়বে।
প্রতিবেদনে বলা হচ্ছে, ড. খোন্দকার শওকত হোসেন প্লটের আবেদন করে আইন ভঙ্গ করেননি। বরং যারা তার আবেদেনর ওপর ভিত্তি করে বরাদ্দ দিয়েছেন তাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা যেতে পারে।
সচিব ড. খোন্দকার শওকত হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত তিন মামলার এজাহারে উল্লেখ করা হয়, নামে-বেনামে তার একাধিক প্লট গ্রহণ, একাধিকবার আকার পরিবর্তন রাজউক বিধি দ্য টাউন ইমপ্র“ভমেন্ট অ্যাক্ট-১৯৫৩ ও দ্য ঢাকা ইমপ্র“ভমেন্ট ট্রাস্ট (অ্যালোটমেন্ট অব ল্যান্ড) রুলস-১৯৬৯ পরিপন্থী। রাজধানীর ইন্দিরা রোডে তিনি নিজের মালিকানায় অ্যাপার্টমেন্ট থাকা সত্ত্বেও নিজের নামে উত্তরায় রাজউকের প্লট নিয়েছেন, পরে আকার পরিবর্তন করেছেন। মা জাকিয়া আমজাদের নামে উত্তরা সম্প্রসারিত প্রকল্পে প্লট নিয়েছেন ও পরে আকার বৃদ্ধি করে বিক্রি করেছেন। স্ত্রী আয়েশা খানমের নামে পূর্বাচল প্রকল্পে প্লট বরাদ্দ নিয়ে দুই দফা আকার বৃদ্ধি করেছেন। যা ১৯৪৭ সনের ২নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা, দণ্ডবিধির ৪৭৭(ক)/১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment