Sunday, November 9, 2014
খুন করেই স্ত্রীকে ফোন, রেডি হও মালয়েশিয়া যাব

‘তুমি
রেডি হও। আজ রাতেই মালয়েশিয়া যেতে হবে। হাতে সময় খুবই কম। কোনোভাবে দেরি
করো না। আমার ডলার ভাঙার কাজ শেষ হয়েছে। এক্ষনি চলে আসব।’ রফিকের এমন কথার
জবাবে স্ত্রী সামিয়া বলেন, ‘আমার তো বসুন্ধরা শপিংমলে যাওয়ার কথা ছিল।
কেনাকাটা বাকি আছে।’ রফিক বলেন, ‘কুয়ালালামপুরে তোমায় শপিং করে দেব। এখন আর
বেশি কথা বলা যাবে না। মোবাইলে চার্জ নেই। আমার ফোন বন্ধ।’
১৩ অক্টোবর রাজধানীর গুলশানের হোটেল আমারিতে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী নজরুল ইসলামকে খুনের পর রফিকুল ইসলাম তার স্ত্রীর সঙ্গে এসব কথা বলেন। বিকালে খুনের পর রাতে রফিক ও তার স্ত্রী-সন্তান মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
খুনের ঘটনার পর প্রযুক্তিগত তদন্ত চালিয়ে র্যাব-১ এর গোয়েন্দারা রফিকের ছোট ভাই রকিবুল ইসলামের খোঁজ পান। তার মোবাইল ফোনের সূত্র ধরে মালয়েশিয়ার একটি ফোনকল খতিয়ে দেখেন র্যাবের গোয়েন্দারা। এরপর বেরিয়ে আসে সব তথ্য।
র্যাব সূত্র জানায়, মালয়েশিয়া পৌঁছে রফিক তার ভাই রকিবকে ফোন করে আত্মগোপনের পরামর্শ দেন। তখন রকিব জানতে চান, ‘কী কারণে আমি আত্মগোপন করব?’ রফিক বলেন, যার কাছে টাকা পেতেন সেই নজরুলকে তিনি খুন করেছেন। বিষয়টি বহুদূর যেতে পারে তাই ছোটভাইকে আত্মগোপনে থাকতে বলেন।
রকিবের কাছে পাওয়া তথ্যে নাম আসে হেলাল উদ্দিন নামে একজনের। পরে র্যাব অভিযান চালিয়ে হেলাল এবং একটি ওষুধের দোকানের কর্মচারী আমিনুল ইসলাম সোহাগকে গ্রেফতার করে। সোহাগের কাছ থেকে ২০ হাজার টাকায় চেতনানাশক কিনেছিলেন রফিক। গ্রেফতার তিনজনকে শনিবার রাজধানীর উত্তরায় র্যাব-১ এর কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি করা হয়। র্যাব জানায়, শুক্রবার বিকাল থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে রকিবকে মহাখালী এলাকা থেকে, হেলালকে ময়মনসিংহের গফরগাঁওয়ের মুক্তাপাড়া এবং সোহাগকে ফার্মগেট থেকে গ্রেফতার করা হয়।
র্যাবের হেফাজতে থাকা অবস্থায় হেলাল উদ্দিন যুগান্তরের কাছে খুনের ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, ঘটনার সাত দিন আগে রফিকুল তাকে বলেন, ‘তোর ভাবীকে নিয়ে বড় জ্বালায় আছি। এত টাকার জোগান দেয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে। তার ওপর গুলশানের এক ব্যবসায়ী জাল ডলার দিয়ে প্রতারণা করেছে।’ এ সময় হেলাল রফিককে বলেন, ‘আপনার মতো একজন চালাক মানুষকে জাল ডলার দিতে পারল ওই ব্যবসায়ী?’ তখন রফিক বলেন, ‘হেলাল তুই আমার সঙ্গে থাকবি, ওই ব্যবসায়ীর সঙ্গে দেখা হবে, ওরে সাইজ করতে হবে।’
হেলাল জানান, তাকে জানানো হয় ফোন করলেই সে যেন চলে আসে। ঘটনার আগের রাতে রফিকুল হেলালকে ফোন করেন। পরদিন সকালবেলা গুলশান-১ নম্বরের ডিসিসি মার্কেটের একটি রেস্তোরাঁয় তারা সকালের নাস্তা করেন। এরপর সেখান থেকে ‘আবদুস সালাম’ পরিচয়ে হোটেল আমারির কক্ষ বুকিং দেন রফিকুল ইসলাম। হোটেল কক্ষ বুকিং দেয়ার পর তিনি প্রাইভেট কার চালিয়ে গুলশান-২ নম্বরে নিয়ে আসেন রফিককে। গোলচত্বরে কিছু সময় অতিবাহিত করার পর ব্যবসায়ী নজরুলকে ফোন করে রফিক বলেন, ‘ভাই টাইমমতো চলে আসেন। ডলার একটু বেশি আনার চেষ্টা করবেন। আমি গুলশানে আছি একটা কাজ করছি। হোটেল আমারির একটি রুমে লেনদেন হবে। তার হাতে অনেক টাকা, এত টাকা নিয়ে থাকা নিরাপদ নয়।’
ঘটনার দিন (সোমবার) সকাল ১০টা ১৫ মিনিটে হোটেলের কক্ষ বুক করা হয়। বেলা ১টা ২২ মিনিটে হোটেল কক্ষে একাই প্রবেশ করেন রফিকুল। এর মিনিট দশেক পরে হেলাল ওই কক্ষে যান। হোটেল কক্ষে বসে রফিক ফোনে ব্যবসায়ী নজরুলের সঙ্গে কথা বলেন।
সিসি ক্যামেরার তথ্য অনুযায়ী, নজরুল বিকাল ৩টা ৩৮ মিনিটে হোটেলের কক্ষে প্রবেশ করেন। তখন মাথায় ক্যাপ পরা অবস্থায় রফিক তাকে রিসিভ করেন। এর কিছুক্ষণ পর রফিক ও নজরুল বাইরে বের হন। ৪টা ৪০ মিনিটে রফিক ও নজরুল দ্বিতীয়বার হোটেলে প্রবেশ করেন। ৫টা ১৭ মিনিট রফিক ও হেলাল বের হয়ে যান। শেষ ৩৭ মিনিটে নজরুলকে খুন করা হয়।
হেলাল যুগান্তরকে জানান, দ্বিতীয় দফায় হোটেলে প্রবেশের পর তারা তিনজন মেঝেতে বসেন। নজরুল তাদের মাঝখানে ছিলেন। নজরুলকে একটু বসতে বলে রফিক লাগেজ থেকে স্প্রে বের করেন। নজরুল তখন বাঁচার জন্য হেলালের ডান হাতের আঙুলে কামড় দেয়। পরে নজরুলকে টেনেহিঁচড়ে মেঝেতে ফেলে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেন তারা। হত্যার পর নজরুল ইসলামের সঙ্গে থাকা বৈদেশিক মুদ্রা নিয়ে যান।
হত্যাকাণ্ড সংঘটিত করার জন্য রফিকুল ইসলাম ও হেলাল উদ্দিন মিটফোর্ড রোডের একটি দোকানের কর্মচারী সোহাগের কাছ থেকে চেতনানাশক ক্রয় করেন। হত্যাকাণ্ডের পর পালানোর জন্য হত্যাকারীরা একটা সাদা টয়োটা গাড়ি নম্বর প্লেট বদল করে ব্যবহার করেন। র্যাব গাড়িটি জব্দ করেছে। র্যাব জানায়, রফিক গাড়ির প্লেট, জাতীয় পরিচয়পত্র সবই ভুয়া ব্যবহার করেছিল।
র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ যুগান্তরকে বলেন, হেলাল ছিলেন রফিকের আগের গাড়িচালক। রফিক আগে ঢাকায় জমিজমার দালালি করতেন। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় প্রতারণা ও নারীঘটিত ৬টি মামলা আছে। হেলাল মোহাম্মদপুরের আদাবরের সফিউর রহমানের গাড়ি ভাড়া করেন। এই ভাড়া গাড়ি নিয়ে তারা হত্যাকাণ্ড ঘটান। তবে হত্যার পর মহাখালীতে গিয়ে আরেকটি গাড়িতে ওঠেন রফিকুল। ওই গাড়িটি নিয়ে তার ভাই রকিব অপেক্ষা করছিলেন।
দ্বিতীয় গাড়ির চালক আলমাস ভাণ্ডারী যুগান্তরকে জানান, তিনি ঘটনার দিন দুই ঘণ্টা ধরে মহাখালীতে অবস্থান করেন। ঘটনার দিন তিনি মোহাম্মদপুরে রফিকুল ও রকিবুলকে নিয়ে যান। সেখান থেকে ৩০ মিনিট পরই তারা শাহজালাল বিমানবন্দরের দিকে রওনা হন। গাড়ি চালানোর সময় রফিকুল ও তার স্ত্রী-সন্তান পেছনে ছিলেন। ছোট ভাই রকিবকে কিছু টাকা দিয়ে বিমানবন্দর থেকে বিদায় দেন রফিক।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment