Saturday, November 15, 2014
রাজধানীতে ৩১ বিদেশী গ্রেফতার
রাজধানীতে ৩১ বিদেশী গ্রেফতার

অবৈধভাবে
বসবাসের অভিযোগে ৩১ বিদেশী নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা
পুলিশ। রাজধানীর উত্তরা, গুলশান ও রামপুরা এলাকা থেকে বৃহস্পতিবার তাদের
গ্রেফতার করা হয়। শুক্রবার মিন্টো রোডে গ্রেফতার বিদেশী নাগরিকদের মিডিয়ার
সামনে হাজির করা হয়। পুলিশ জানায়, এসব বিদেশী নাগরিকদের বিরুদ্ধে অবৈধভাবে
বসবাস করার অভিযোগ রয়েছে। তাদের কেউ বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।
পুলিশের বিশেষ শাখার একটি সূত্র জানায়, বিদেশী নাগরিকদের অবৈধভাবে বসবাসের
বিষয়টি জানতে পেরে রাজধানীর উত্তরা, গুলশান ও রামপুরা এলাকার কিছু বাড়ির
মালিককে চিঠি দেয়া হয়েছিল। সম্প্রতি ডিবি পুলিশের হাতে ১৪৭টি বাসার একটি
তালিকা আসে। ওই তালিকা অনুযায়ী বৃহস্পতিবার ডিবি ও সংশ্লিষ্ট থানা পুলিশের
একাধিক টিম যৌথভাবে অভিযানে নামে। অভিযানে ৩১ বিদেশী নাগরিককে গ্রেফতার করা
হয়।গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, অবৈধভাবে বসবাসকারী বিদেশী নাগরিক
ব্যবসা-বাণিজ্যের আড়ালে অবৈধ কর্মকাণ্ড করছে। বাংলাদেশের অভ্যন্তরীণ
নিরাপত্তার জন্য এরা হুমকি। ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে অন্তত ১২ হাজার
বিদেশী নাগরিক বসবাস করছে। তারা সবাই এখন আÍগোপন করেছে। ঢাকা মহানগর
পুলিশের (ডিএমপি) পক্ষে নগরবাসীকে আহ্বান জানানো হয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া
কোনো বিদেশী নাগরিককে কেউ যেন বাসা ভাড়া না দেয়।পুলিশ কর্মকর্তারা জানান,
ভিনদেশী এসব অপরাধী এ দেশে অবস্থানের জন্য তৈরি পোশাক শিল্প, বায়িং হাউস,
আইটি ও টেলিকম সেক্টর, বিজ্ঞাপনী সংস্থা, রেস্টুরেন্ট, প্রিন্টিং প্রেস এবং
এনজিওসহ নানা ধরনের প্রতিষ্ঠানে কর্মরত আছে। এদের অনেকে আমদানি নিষিদ্ধ
ক্যান্সার ও যৌন উত্তেজক ওষুধ, নিুমানের ভল্টারিন, ভ্রুণ নষ্টকারী গায়োনিক
এসিডের ওলিভা, গার্নিয়ার, কানাডিয়ান নিউ ট্যাজিনার কসমেটিকস সামগ্রী,
টেক্সটাইল পার্টস, ফার্নিচার মেশিনারিজ, মার্বেল সামগ্রী বাংলাদেশে
আনছে।গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বের ১৫টি দেশের প্রায় ১২ হাজারের
বেশি বিদেশী নাগরিক বাংলাদেশে বেড়াতে এসে আত্মগোপন করেছে। ধারণা করা হয়-
এদের বেশিরভাগ অপরাধী। কারও বিরুদ্ধে হুন্ডি, জাল ডলার, মাদক পাচারের
অভিযোগও রয়েছে। বাংলাদেশে অবস্থানকারী নাগরিকদের মধ্যে ভারত, ক্যামেরুন,
পাকিস্তান, ফিলিপাইন, নাইজেরিয়া, ঘানা, কঙ্গো, লিবিয়া, ইরাক, আফগানিস্তান,
আলজিরিয়া, সুদান, তাঞ্জানিয়া, উগান্ডা ও শ্রীলংকার নাগরিকই বেশি। এসব
বিদেশী নাগরিকের পছন্দের এলাকা হচ্ছে ঢাকার গুলশান, বনানী, রামপুরা,
নিকুঞ্জ ও উত্তরা।জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ডিসি) শেখ
নাজমুল আলম যুগান্তরকে বলেন, সাম্প্রতিক সময়ে ঢাকার বিভিন্ন স্থানে
অবস্থানরত বিদেশী নাগরিকরা খুন, প্রতারণা, মাদক ব্যবসাসহ নানা অপরাধমূলক
কর্মকাণ্ডে জড়িত তথ্য পাওয়া যায়। এসব তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
ডিসি শেখ নাজমুল আলম বলেন, গ্রেফতার বিদেশীরা ট্যুরিস্ট ভিসায় এদেশে আসার
পর আর ফিরে যায়নি। এদের ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে- নিজ
দেশে কোনো ধরনের অপরাধ করে এ দেশে আত্মগোপন করে আছে।ডিবি পুলিশ জানায়,
অভিযানে গ্রেফতারকৃতদের মধ্য নাইজেরীয় নাগরিক ১২, উগান্ডার ৫, ক্যামেরুনের
৫, আইভোরিকোস্টের ২, গাম্বিয়ার ৩ এবং টোগো, মালি, কেনিয়া, মোজাম্বিক ও
সেনেগালের একজন করে নাগরিককে গ্রেফতার করা হয়।এদের মধ্যে উগান্ডার দুই
নাগরিকের কাছ থেকে মেয়াদোত্তীর্ণ দুটি পাসপোর্ট উদ্ধার করা হয়। বাকিদের
কাছে বাংলাদেশে অবস্থানের পক্ষে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাদের
বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে বসবাসের অভিযোগে মামলা করা হয়েছে।ঢাকা মহানগর
পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) কৃষ্ণপদ রায় জানান, অবৈধভাবে বিদেশী নাগরিক এ
দেশে অবস্থান করতে বিভিন্ন পরিচয় দিয়ে থাকে। যেমন- ছাত্র, ব্যবসায়ী,
খেলোয়াড় ইত্যাদি পরিচয় দেয়। সম্প্রতি সমকামী এক আলজেরীয় নাগরিকের হাতে
উত্তরায় এক স্কুলছাত্রের প্রাণ হারাতে হয়েছে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment