Saturday, November 15, 2014
সালমা ইসলামের নেতৃত্বে জাতীয় মহিলা পার্টি আরও গতিশীল হবে

সাবেক
রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এমপি বলেছেন,
দেশের মোট জনসংখ্যার পঞ্চাশ ভাগেরও বেশি নারী। তাই নারীর ক্ষমতায়ন ছাড়া
দেশের উন্নয়ন ও অগ্রগতি আদৌ সম্ভব নয়। তিনি আরও বলেন, দেশের মানুষ পরিবর্তন
চায়। এই পরিবর্তনের জন্য তাদের কাছে জাতীয় পার্টিই এখন একমাত্র বিকল্প।
মানুষ মনে করে জাতীয় পার্টি এই পরিবর্তন আনতে পারে। তাই জাতীয় পার্টিকে
আগামীতে রাষ্ট্রক্ষমতায় নিতে হবে। এজন্য নারী ভোটারদের মধ্যে ব্যাপক
প্রচারণা চালাতে হবে। যাতে তারা আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের
ভোট দেন।
শুক্রবার বিকালে বারিধারার প্রেসিডেন্ট পার্কে জাতীয় মহিলা পার্টির নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় সাবেক রাষ্ট্রপতি এরশাদ এসব কথা বলেন। এর আগে জাতীয় মহিলা পার্টির নবনির্বাচিত সভানেত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপির নেতৃত্বে মহিলা পার্টির নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় সংগঠনের সাধারণ সম্পাদিকা অনন্যা হোসেন মৌসুমী, সদস্য ফরিদা শিকদার, ডা. সেলিনা, হিনা খান পন্নী, নিগার সুলতানা রানী, শাহিদা রহমান রিঙ্কু, আমেনা হাসান, আলেয়া বেগম, শারমিন পারভিন লিজা, মাহমুদা রহমান মুন্নী প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে জাতীয় মহিলা পার্টির সভানেত্রীর দায়িত্ব দেয়ায় পার্টি চেয়ারম্যান এরশাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, দেশের মা-বোনেরা এখনও এরশাদের নয় বছরের শাসনামলের কথা মনে করেন। এরশাদের শাসনামলে এসিড সন্ত্রাস ছিল না। হত্যা-খুন-ধর্ষণ-রাহাজানি ছিল না। মা-বোনেরা নিরাপদে শান্তিতে ঘুমাত। সেই দিন আর এখন নেই। মায়ের কোলে এখন সন্তানও নিরাপদ নয়। এদেশে শান্তি ও সুখ ফিরিয়ে আনতে আবার এরশাদকে রাষ্ট্রক্ষমতায় নিতে হবে। এজন্য সবার আগে মা-বোনদের সংগঠিত করতে হবে। পাড়ায়-মহল্লায়-গ্রামগঞ্জে জাতীয় মহিলা পার্টিকে সুসংগঠিত করতে হবে।এর আগে এরশাদ তার বক্তৃতায় বলেন, জাতীয় মহিলা পার্টি বেশ কিছুদিন ধরে সাংগঠনিকভাবে নিষ্ক্রিয়। এ অবস্থায় সংগঠনকে শক্তিশালী করতে অ্যাডভোকেট সালমা ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে। অ্যাডভোকেট সালমা ইসলাম একজন সৎ ও সজ্জন মানুষ। পরিশ্রমী মানুষ। বিগত ৫ জানুয়ারির নির্বাচনে অ্যাডভোকেট সালমা ইসলামই একমাত্র প্রার্থী ছিলেন, যিনি লড়াই করে জয়ী হয়েছেন। তাকে মহিলা পার্টির দায়িত্ব দেয়ায় আশা করি সংগঠন আরও শক্তিশালী এবং গতিশীল হবে। তিনি আরও বলেন, অনেক আশা নিয়ে অ্যাডভোকেট সালমা ইসলামকে মহিলা পার্টির দায়িত্ব দিয়েছি। আশা করি তিনি সফল হবেন। এরশাদ মহিলা পার্টির নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে সংগঠনটিকে শক্তিশালী করার কাজে মন দিতে বলেন।পরে অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, পার্টি চেয়ারম্যান এরশাদ তাকে যে দায়িত্ব দিয়েছেন তা বিফলে যাবে না। তিনি বলেন, ক্ষমতায় থাকার সময় এরশাদ বলেছিলেন ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আমরা সেই ৬৮ হাজার গ্রামে মহিলা পার্টি গড়ে তুলব। মহিলা পার্টিই হবে আগামী দিনের জাতীয় পার্টির অন্যতম প্রধান শক্তি। মহিলা পার্টিই আগামীতে জাতীয় পার্টিকে ক্ষমতায় নিয়ে যাবে।অভিনন্দন : অ্যাডভোকেট সালমা ইসলামকে জাতীয় মহিলা পার্টির সভানেত্রী এবং অনন্যা হোসেন মৌসুমীকে সাধারণ সম্পাদিকা করায় জাতীয় পার্টি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে অভিনন্দন জানিয়েছেন। এদের মধ্যে রয়েছেন- খিলক্ষেত থানা জাতীয় পার্টির সভাপতি সহিদুল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরতদার, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম মিন্টু, তুরাগ থানা জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন জিকু, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল, সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ খান, রাজশাহী জেলা মহিলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবেদুন নাহার, যুগ্ম আহবায়ক নাসিমা বেগম, বানেছা বেগম, রেহেনা বেগম। শুক্রবার এক বিবৃতিতে তারা অভিনন্দন জানিয়ে বলেন, অ্যাডভোকেট সালমা ইসলামের সঠিক দিকনির্দেশনা এবং যোগ্য নেতৃত্বে জাতীয় মহিলা পার্টি আরও শক্তিশালী এবং গতিশীল হবে।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...

কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment