Saturday, November 15, 2014
জেলখানায় কুনাল ঘোষের আত্মহত্যার চেষ্টা
জেলখানায় কুনাল ঘোষের আত্মহত্যার চেষ্টা

কলকাতার
প্রেসিডেন্সি জেলের সেলে ঘুমের ওষুধ খেয়ে বৃহস্পতিবার গভীর রাতে
আত্মহত্যার চেষ্টা করেছেন সারদা-কাণ্ডে সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্ত
তৃণমূল থেকে বহিষ্কৃত সংসদ সদস্য কুনাল ঘোষ। অসুস্থ অবস্থায় তাকে রাতেই
পিজি হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা
ব্যানার্জি শুক্রবার সকালে বিধানসভায় বিবৃতি দিয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্র সচিবকে মাথায় রেখে তদন্ত কমিটি করেছি। তিনি তদন্ত করছেন। জেল সুপার ও ভারপ্রাপ্ত চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। ওয়ার্ডের দুই নিরাপত্তাকর্মীকেও বরখাস্ত করা হয়েছে। চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।’ রেলমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম দু’বছরেও মমতার খুবই ঘনিষ্ঠ ছিলেন কুনাল। ২২০০ কোটি রুপির সারদা কেলেংকারি নিয়ে দল থেকে বহিষ্কার হন কুনাল। গ্রেফতারও হন। দিনকয়েক আগে সিবিআই কুনালের বিরুদ্ধে চার্জশিটও দিয়েছে। দুপুরে পিজি হাসপাতালের ডিরেক্টর ডা. প্রদীপ মিত্র জানিয়েছেন, ‘কুনাল ঘোষ শংকামুক্ত। তবু মেডিকেল বোর্ড গঠন করে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’হাসপাতাল সূত্রের খবর, কুনাল ঘোষের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি ডাক্তারদের সঙ্গে স্বাভাবিক কথাও বলেছেন। পরিস্থিতি খতিয়ে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সিবিআইয়ের দুই অফিসার। আত্মহত্যার চেষ্টায় ভারতীয় আইন মেনে কুনালের বিরুদ্ধে কলকাতা পুলিশ মামলার কার্যক্রম শুরু করেছে। এ ঘটনায় জেলে নজরদারির গাফিলতির জন্য বিরোধী দল সিপিএম, কংগ্রেস এবং বিজেপি মমতা ব্যানার্জির সরকারকে দোষারপ করছে। বিরোধীদলীয় নেতা সূর্যকান্ত মিশ্র অভিযোগ করেন, ‘অনেকদিন থেকে আমরা বলে আসছিলাম কুনালের প্রাণ সংশয় হতে পারে। কিন্তু সরকার তাকে পর্যাপ্ত নিরাপত্তা দেয়নি।’ বিজেপির জাতীয় মুখপাত্র সিদ্ধার্থনাথ সিং অভিযোগ করেন, ‘এটা শুধু আÍহত্যার চেষ্টা নয়, পুরোপুরি একটি রাজনৈতিক ষড়যন্ত্র। সারদা মামলার অনেক তথ্য জানে কুনাল। তাই কুনালকে প্ররোচনা দিয়ে আÍহত্যার পথে ঠেলে দেয়া হচ্ছে।’ জানা গেছে, জেলের নিরাপত্তা নিয়ে গাফিলতির দায়ে কারামন্ত্রী হায়দার আজিজ সাফিকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। তৃণমূল থেকে বহিষ্কৃত সংসদ সদস্য কুনালের আÍহত্যা চেষ্টার ঘটনা নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা জানান, এত ট্যাবলেট একসঙ্গে কীভাবে জমেছিল তা খতিয়ে দেখা হচ্ছে। পিজির ডাক্তারদের অভিমত, তিনি বেশি সংখ্যক ওষুধ খাননি।’

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...

কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment