Monday, November 10, 2014
মেট্রোরেল আইন ২০১৪–এর খসড়া অনুমোদন
মেট্রোরেল আইন ২০১৪–এর খসড়া অনুমোদন
মন্ত্রিসভায় মেট্রোরেল আইন ২০১৪-এর খসড়া
অনুমোদন করা হয়েছে। প্রায় ২২ হাজার কোটি টাকার এই প্রকল্প রাজধানীর
যানজট নিরসন ও যাত্রী পরিবহন সমস্যার সমাধানে বড় ধরনের ভূমিকা রাখবে।
মেট্রোরেলে থাকবে ১৬টি স্টেশন। উত্তরা তৃতীয় পর্ব থেকে শুরু হয়ে
মেট্রোরেল বাংলাদেশ ব্যাংকে এসে শেষ হবে।

আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে খসড়াটির অনুমোদন হয়। বৈঠকের পরে মন্ত্রিপরিষদের সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ কথা জানান। মেট্রোরেল প্রকল্পে সরকার দেবে পাঁচ হাজার ৪০০ কোটি টাকা। জাইকা দেবে ১৬ হাজার ৫০০ কোটি টাকা। মেট্রোরেল ২০.১ কিলেমিটার দীর্ঘ হবে।
মেট্রোরেলের নকশা চূড়ান্ত করার লক্ষ্যে প্রস্তুতিমূলক কাজ চলছে। এর মধ্যে বিভিন্ন ধরনের জরিপ শুরু হয়েছে। মেট্রোরেলে প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পরিবহন করতে পারবেন। এই রেলের ভূমি অধিগ্রহণের জন্য বিশেষ বিধান করা হয়েছে।
মেট্রোরেল পরিচালনার জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে সবাইকে লাইসেন্স নিতে হবে। তবে সরকারি প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স ফি দিতে হবে না। একটি কমিটির মাধ্যমে লাইসেন্স দেওয়া হবে। ভাড়াও নির্ধারণ হবে কমিটির মাধ্যমে।
মন্ত্রিসভায় সরকারি-বেসরকারি অংশীদারত্ব আইন ২০১৪-এর খসড়া অনুমোদন হয়েছে। এ ছাড়া অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) ২০১৪-এর খসড়ার নীতিগত অনুমোদন হয়েছে। তবে ভূমি ও আইন মন্ত্রণালয়কে খসড়াটি পর্যালোচনা করে মন্ত্রিসভায় প্রতিবেদন উপস্থাপন করার দায়িত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে সার্ক ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট ফর এনার্জি কো-অপারেশন (ইলেকট্রিসিটি) অনুমোদন হয়েছে। এ ছাড়া সার্ক রিজিওনাল রেলওয়ে এগ্রিমেন্ট ফর সার্ক মেম্বারস স্টেটসের অনুমোদন হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, আসন্ন সার্ক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment