Monday, November 10, 2014
লিভ টু আপিলের সাক্ষ্য গ্রহণ ২৪ নভেম্বর
লিভ টু আপিলের সাক্ষ্য গ্রহণ ২৪ নভেম্বর

দুটি
দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিল উচ্চ আদালতে
শুনানির অপেক্ষায় থাকায় সাক্ষ্য গ্রহণ কার্যক্রম মুলতবি করেছেন বিচারিক
আদালত। ২৪ নভেম্বর উচ্চ আদালতের আদেশ দাখিলের দিন ধার্য করে ওই দিন পরবর্তী
শুনানির জন্য রাখা হয়েছে। খালেদা জিয়ার উপস্থিতিতে রোববার ঢাকার বিশেষ জজ
(আদালত)-৩ এর বিচারক বাসুদেব রায় এ আদেশ দেন। এদিকে অভিযোগ গঠন বাতিলের
বিষয়ে করা দুটি লিভ টু আপিলসহ খালেদার পক্ষে করা তিনটি আবেদনের ওপর ১৬
নভেম্বর শুনানির দিন ধার্য করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। প্রধান
বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ
রোববার এ দিন ধার্য করেন। জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নামক এই
দুটি দুর্নীতির মামলার বিচার চলছে পুরান ঢাকার বকশি বাজারের আলীয়া
মাদ্রাসার মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে। ১৯ মার্চ এ দুটি মামলায় অভিযোগ
গঠন করেন আদালত। এই আদালতে মামলা দুটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।
রোববার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।অপরদিকে এ দুটি মামলায় অভিযোগ গঠন
আইনানুগ হয়নি দাবি করে তা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন খালেদা
জিয়া। এই দুটি আবেদন ২৩ এপ্রিল খারিজ করেন হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল
বিভাগে খালেদার পক্ষে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা হয়।
এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলাটি আমলে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ
করে করা একটি রিট ২০১২ সালে খারিজ করেন হাইকোর্ট। এই খারিজ আদেশের
বিরুদ্ধেও আপিল বিভাগে একটি লিভ টু আপিল বিচারাধীন রয়েছে। রোববার তিনটি লিভ
টু আপিলই শুনানির জন্য আপিল বিভাগের কার্য তালিকায় ছিল। পরে খালেদার
আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগ তিনটি আবেদনের ওপর ১৬
নভেম্বর শুনানির দিন ধার্য করেন।এদিকে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকায়
রোববার ১১টা ৬ মিনিটে বিশেষ জজ আদালতে উপস্থিত হন খালেদা জিয়া। এজলাস
কক্ষের একটি কাঠের চেয়ারে বসেন তিনি। এ সময় খালেদা জিয়ার আইনজীবী খন্দকার
মাহবুব হোসেন আদালতকে বলেন, মামলা দুটির অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে আপিল
বিভাগে লিভ টু আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। দেশবাসী জানে, সাবেক
প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন আইনানুগ
হয়নি। অভিযোগ গঠন করতে হলে, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনাতে হয়। যা
করা হয়নি। আইনের ব্যত্যয় ঘটান হয়েছে।প্রবীণ এই আইনজীবী আরও বলেন, আমরা এ
আদালতের কাছ থেকে ন্যায়বিচার পাচ্ছি না। যে কারণে মামলাটি অন্য আদালতে
স্থানান্তর করার জন্যও উচ্চ আদালতে আবেদন করেছি। যেহেতু উচ্চ আদালতে এসব
বিষয়ে শুনানির অপেক্ষায় রয়েছে তাই মামলার সাক্ষ্য গ্রহণ কার্যক্রম মুলতবি
করার আবেদন করেছি। আমাদের আবেদন মঞ্জুর করা হোক। তবে এই আবেদনের বিরোধিতা
করেন দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল।তিনি আদালতকে বলেন, উচ্চ আদালতে
আসামি পক্ষ গেছেন সত্য, কিন্তু তারা কোনো আদেশ আদালতে দাখিল করতে পারেননি।
উচ্চ আদালত মামলার কার্যক্রম বন্ধ রাখার কোনো আদেশও দেননি। আমাদের সাক্ষী
আদালতে হাজির আছেন। তার সাক্ষ্য গ্রহণ নেয়া হোক। পিপির বক্তব্যের জবাব দেন
সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী। উচ্চ আদালতের একাধিক সিদ্ধান্ত
তুলে ধরে তিনি বলেন, ‘মামলার বিষয়ে উচ্চ আদালতে কোনো বিষয় শুনানির অপেক্ষায়
থাকলে নিু আদালত বিচারিক কার্যক্রম চালাতে পারে না। এক্ষেত্রে বিচারককে
অবশ্যই উচ্চ আদালতের সিদ্ধান্ত মানতে হবে।’ এর পরে খালেদা জিয়ার পক্ষে সময়
আবেদন করেন অ্যাডভোকেট জয়নাল আবেদিন।খালেদা জিয়ার মুখে হাসি : দুই পক্ষের
শুনানি শেষে বিচারক বাসুদেব রায় আদেশের জন্য কথা বলতে শুরু করেন। শুরুতে
তিনি খালেদা জিয়াকে ‘ম্যাডাম’ হিসেবে সম্বোধন করেন। বলতে থাকেন, আদালতে
আসার জন্য ম্যাডামকে ধন্যবাদ। তার উপস্থিতিতে দুই পক্ষই সুন্দরভাবে
শুনানিতে অংশগ্রহণ করেছেন। এ সময় খালেদা জিয়াকে হাসতে দেখা যায়। তখনই
দুদকের আইনজীবী কাজল খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘ম্যাডাম আপনি প্রত্যেক
ধার্য তারিখে আসবেন। আপনার বিষয়ে আপনি নিজেই সব শুনবেন। কারোর মাধ্যমে
মামলার খোঁজ নিতে হবে না।’ এ সময় খালেদা আবার হাসতে থাকেন।শুনানির সময়
খালেদা জিয়ার পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী, অ্যাডভোকেট
সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান,
অ্যাডভোকেট তাহেরুল ইসলাম, অ্যাডভোকেট সিদ্দিকউল্লাহ মিয়া প্রমুখ উপস্থিত
ছিলেন। এছাড়া এ মামলার আসামি না হলেও হাজির হন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস,
যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment