Tuesday, December 22, 2015
মুখ খুললেন লিন
মুখ খুললেন লিন
চীনা বংশোদ্ভূত মিস কানাডাকে শনিবার মিস ওয়ার্ল্ড সৌন্দর্য প্রতিযোগিতা দেখতে হয়েছে টেলিভিশনে। অথচ তার থাকার কথা ছিল চীনে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ডের মঞ্চে। বিশ্বের অন্য সব সুন্দরীর সঙ্গে। চীনা কর্তৃপক্ষ তাকে ভিসা না দেয়ায় প্রতিযোগিতায় অংশ নিতে পারেননি তিনি। এ নিয়ে সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন অ্যানাস্তাসিয়া লিন। চীনে মানবাধিকার লঙ্ঘন চর্চা নিয়ে মুখ খোলেন ২৫ বছরের এই সুন্দরী। এ খবর দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট। ১২ বছর আগে মায়ের সঙ্গে কানাডা পাড়ি দেন লিন। এবারের মিস ওয়ার্ল্ডের ফাইনালের আগে ওয়াশিংটনে ন্যাশনাল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে লিন বলেন, আমার আমন্ত্রণ কখনই আসেনি। গত মাসে যখন তিনি হংকং থেকে চীনের উদ্দেশে যাওয়ার জন্য ফ্লাইটে উঠতে যান, তখন তিনি জানতে পারেন তার নাম চীনে প্রবেশে নিষিদ্ধ ব্যক্তিদের তালিকায়। লিন বলেন, চীনা সরকারের কাছে আমার কোন অস্তিত্বই নেই। আমাকে বলা হয়, কোন ব্যাখ্যা নেই। আপনি আসতে পারবেন না। তবে, ১০ হাজার মাইল দূর থেকেই মিস ওয়ার্ল্ডের মনোযোগ কেড়ে নিয়েছেন লিন। ফাইনালের আগে ডাকা সম্মেলনে তিনি তার ও হুনান প্রদেশে তার বৃদ্ধ পিতার বিরুদ্ধে হয়রানির ঘটনা তুলে ধরেছেন। তিনি বলেন, আমার পিতাকে ভয়-ভীতি দেখানো হয়েছে। আমি আমার নিজের দেশের সীমান্তের ভেতরেই নিরাপদ বোধ করি না। লিনের পিতা তাকে লিখেছেন, তুমি দেশে না ফিরলেই ভালো হয়। লিন তার পিতার শঙ্কার ঘটনা দিয়ে শুরু করে চীন জুড়ে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে চলে যান। তিনি বলেন, চীনাদের জন্য নিজেদের ইচ্ছা ব্যক্ত করাটা গুরুত্বপূর্ণ। আমাদের উচিত নিজেদের কথা তুলে ধরার জন্য চীনাদের অনুপ্রাণিত করা। লিন জুলুমের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য মানবাধিকার আইনজীবীর প্রতি আহ্বান জানান। চীনে প্রবেশে লিনের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি বেশ ব্যাপক। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ১১৭ জন সুন্দরীর তালিকাতে ছিল না লিন। তার ওপর নিষেধাজ্ঞা দেয়ার কোনো রিপোর্টও চীনে ছাপা হয় নি। নিষেধাজ্ঞা নিয়ে সৃষ্ট ব্যাপক প্রচারণাকে কাজে লাগিয়ে লিন চীনা চলচ্চিত্র নির্মাতাদের ওপর আরোপিত সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। বলেন, শাসকগোষ্ঠীকে নেতিবাচকভাবে উপস্থাপন করে এমন যে কোন কিছু ফেলে দেয়া হয়। এ কারণে চীনা চলচ্চিত্র নির্মাতাদের স্ক্রিপ্ট পাল্টাতে হয়। লিনের বক্তব্য নিয়ে চীনা কর্তৃপক্ষ এখনও কোনো মন্তব্য করেনি।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment