Tuesday, December 22, 2015
ঢাকায় আরব আমিরাতের কনস্যুলার অফিস উদ্বোধন
ঢাকায় আরব আমিরাতের কনস্যুলার অফিস উদ্বোধন
সংযুক্ত আরব আমিরাত ঢাকায় পূর্ণাঙ্গ
কনস্যুলার অফিস চালু করেছে। এর ফলে দেশটিতে ভ্রমণ কিংবা কাজে যাওয়া
বাংলাদেশিরা এখন ঢাকা থেকেই তাদের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে
পারবেন। এখানে বায়োমেট্রিক এবং আই স্ক্যান কার্যক্রম সম্পন্ন করে আমিরাতের
যে কোনো বিমানবন্দরের ই-গেট দিয়ে দেশটিতে প্রবেশের সুযোগ দিতে পারবেন
বাংলাদেশিরা। গতকাল দুপুরে রাজধানীর গুলশান-২ গোলচত্বর সংলগ্ন নর্থ এভিনিউর
এম্পরি ফিন্যান্সিয়াল সেন্টারে ঢাকাস্থ আমিরাতের রাষ্ট্রদূত সাঈদ বিন
হাজার আল সেহিকে সঙ্গে নিয়ে অত্যাধুনিক ওই অফিস উদ্বোধন করেন পররাষ্ট্র
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকাস্থ কূটনৈতিক
কোরের ডিন মোহাম্মদ ইজ্জত, সফররত আমিরাত পররাষ্ট্র মন্ত্রণালয়ের
অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি ফর কনস্যুলার অ্যাফেয়ার্স (কনস্যুলার
বিভাগের প্রধান) আহমেদ আলহাম আল দাহেরি, আবুধাবিতে নিযুক্ত বাংলাদেশের
রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানসহ দুদেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও
প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আনুষ্ঠানে আমিরাতের তরফে জানানো হয়,
নবপ্রতিষ্ঠিত ওই কনস্যুলার অফিসে দেশটিতে পরিবার নিয়ে বসবাসকারী বাংলাদেশি
কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের প্রয়োজনীয় সেবা দেয়ার বিশেষ আয়োজন
থাকছে। সেখানে দেয়া বক্তৃতায় আমিরাতের রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল সেহি
বাংলাদেশের সঙ্গে তার দেশের বিদ্যমান ভ্রাতৃত্বমূলক সুসম্পর্ক (গুড
ব্রাদারলি রিলেশনস) আগামী দিনে আরও শক্তিশালী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
নতুন এ সেবা চালুর মধ্য দিয়ে দেশটিতে বাংলাদেশিদের ভ্রমণ এবং অবস্থান আরও
সহজতর হবে বলে জানান তিনি। অনুষ্ঠানের অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী
শাহরিয়ার আলম এমপি বলেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশের
ভ্রাতৃত্বমূলক সম্পর্কের এটি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। সার্কভুক্ত
দেশগুলোর মধ্যে বাংলাদেশি প্রথম আমিরাত পূর্ণাঙ্গ সেবা চালু করেছে।
আমিরাতের বাইরে এটি তাদের চতুর্থ অফিস চালুর ঘটনা। প্রতিমন্ত্রী এজন্য
আমিরাত কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শ্রমিক ছাড়া অন্য ভিসা বন্ধ নয়: উদ্বোধনী অনুষ্ঠানের সমাপনীতে সফররত আমিরাত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনুস্যলার বিভাগের প্রধান আহমেদ আলহাম আল দাহেরি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে আমিরাতে বাংলাদেশিদের ভিসা বন্ধ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রমিক ছাড়া অন্য বাংলাদেশিদের আমিরাত ভ্রমণে সব ধরনের ভিসা চালু রয়েছে। বিভিন্ন কারণে দেশটি সফরে আবেদনকারী বেশির ভাগ বাংলাদেশি প্রতি বছর ভিসা পান জানিয়ে তিনি বলেন, ২০১৪ সালে আড়াই লাখ ভিসা ইস্যু করা হয়েছে। শ্রমিকদের বিষয়টি তাদের নিয়োগকারী কোম্পানির ওপর নির্ভর করছে জানিয়ে তিনি বলেন, কোন কোম্পানির কত লোক নিয়োগের সক্ষমতা রয়েছে তা মেনে চলার আইনগত বাধ্যবাধকতা আছে। এ-সংক্রান্ত কড়াকড়ি আরোপের পর অনেক প্রতিষ্ঠান লোক নিয়োগ বন্ধ রেখেছে। পুরো বিষয়টি তারা রিশিডিউল করছে। কবে বাংলাদেশি শ্রমিকদের জন্য আমিরাতের দ্বার উন্মুক্ত হবে জানাতে চাইলে মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, চলমান প্রক্রিয়াটি শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঢাকায় চালু হওয়া কনস্যুলার অফিসের বিষয়ে আমিরাতের ওই কূটনীতিক বলেন, বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য এখানে ইলেকট্রনিক ভিসা সিস্টেম চালু করা হয়েছে। ভ্রমণকারীরা এখানে বায়োমেট্রিক এবং আই স্ক্যান করিয়ে আমিরাতের যে কোনো বিমানবন্দরে ই-গেট দিয়ে প্রবেশ করতে পারবেন।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment