Tuesday, December 22, 2015
৪ দশক পর ইরাকে সুন্দরী প্রতিযোগিতা
৪ দশক পর ইরাকে সুন্দরী প্রতিযোগিতা
এটা ছিল ভিন্ন ধরনের এক সৌন্দর্য প্রতিযোগিতা। আয়োজন জুড়ে ছিল না কোনো অ্যালকোহল। ছিল না বিকিনি পরে সুন্দরীদের শরীর প্রদর্শন। শালীনতায় মোড়া আয়োজনে এভাবেই ৪ দশকেরও বেশি সময় পর প্রথমবারের মতো সেরা সুন্দরী বেছে নিয়েছে যুদ্ধবিধ্বস্ত ইরাক। এ খবর দিয়েছে গার্ডিয়ান। ২০১৫ মিস ইরাক সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয় বাগদাদ হোটেলের বলরুমে। দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। কিরকুট শহরের ২০ বছর বয়সী সুন্দরী শায়মা আবদেল রহমান মিস ইরাক নির্বাচিত হয়েছেন। মিস ইরাক সৌন্দর্য প্রতিযোগিতার আর্টিস্টিক ডিরেক্টর সেনাল কামেল বলেন, আমরা যেটা অর্জন করতে চাইছি তা হলো, ইরাকের বার্তা বিশ্বজুড়ে পৌঁছানো। এটা দেখানো যে, দেশটি এখনও বেঁচে আছে। এখনও এর হৃদয়স্পন্দন রয়েছে। প্রতিযোগিতার অন্যতম আয়োজক হুমাম আল ওবেইদি বলেছেন, অনেকে মনে করেন এখানে আমাদের কোন জীবন নেই। ১৯৭২ সালে সর্বশেষ মিস ইরাক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। ৪ দশকেরও বেশি সময় পর এবারের আয়োজনে জুরিদের নির্বাচিত শায়মা ছিল দর্শকদের কাছেও জনপ্রিয়। উচ্ছ্বসিত শায়মা বলেন, আয়োজনটা ছিল বিশাল আর এটা ইরাকিদের মুখে হাসি এনে দিয়েছে। তিনি আরও বলেছেন, তিনি তার খ্যাতি ব্যবহার করে শিক্ষা উদ্যোগগুলো প্রচারণা করবেন। যুদ্ধ ও সংঘাতে বাস্তুচ্যুত বড় একটি জনসংখ্যার মধ্যে শিক্ষা ছড়িয়ে দেয়াটা থাকবে প্রাধান্য। আরেক প্রতিযোগী বলেন, তিনি মসুলের বাঁধটি মেরামত করার চেষ্টা করবেন।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...

No comments:
Post a Comment