Monday, December 29, 2014
সরকারের দমন-পীড়নের মুখেও নেতাকর্মীরা রাস্তায় নেমে আসছে
সরকারের দমন-পীড়নের মুখেও নেতাকর্মীরা রাস্তায় নেমে আসছে

জনগণ
স্বত:স্ফূর্তভাবে হরতাল পালন করছে বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব
রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন- সরকারের দমন-পীড়নের মুখেও
নেতাকর্মীরা রাস্তায় নেমে আসছে। জনগণ যার যার অবস্থান থেকে ২০ দলীয় জোটের এ
কর্মসূচিকে সমর্থন দিচ্ছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান
ফটকের সামনে সোমবার সকাল ৭টায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময়
নেতাকর্মীদের নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনেই অবস্থান নেন
রিজভী।
এক প্রশ্নের জবাবে তিনি
সাংবাদিকদের বলেন, ‘আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন রাস্তায় গাড়ির সংখ্যা
তেমন নেই। দোকানপাট, অফিস-আদালতে মানুষের যাতায়াতও তেমন নেই। এ থেকেই
আপনারা বুঝতে পাচ্ছেন এ দেশের মানুষ কী পরিমাণে ২০ দলীয় জোটকে সমর্থন
করছে।’
তিনি বলেন, ‘এ হরতাল হচ্ছে
জনগণের পক্ষে। হরতাল সফল হচ্ছে ও হবে। তিনি সর্বস্তরের জনগণকে সন্ধ্যা
পর্যন্ত স্বত:স্ফূর্তভাবে হরতাল পালনের আহ্বান জানান।
এ সময় ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তারসহ বেশ কয়েকজন নেতাকর্মী রুহুল কবির রিজভীর সঙ্গে ছিলেন।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment