Monday, December 29, 2014
পল্লবীতে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
পল্লবীতে পিকেটারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

রাজধানীর
পল্লবীতে হরতাল সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশের ছোড়া
রাবার বুলেটে ৭ জন আহত হবার খবর পাওয়া গেছে। আহত একজনকে গ্রেফতার করে ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে
পল্লবী এলাকায় হরতালের সমর্থনে বিএনপি-জামায়াত কর্মীরা মিছিল বের করলে
পুলিশ তাদের ধাওয়া দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়,
বিএনপি-জামায়াত কর্মীরা হরতালের সমর্থনে মিছিল বের করলে পুলিশের তাদের
ধাওয়া দিয়ে লাঠিচার্জ ও তাদের প্রতি লক্ষ্য রাবার বুলেট নিক্ষেপ করে। এসময়
উভয় পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ৭/৮ জন আহত হন। পল্লবী
থানার ওসি জিয়াউজ্জামান জানান, বিএনপি-জামায়াতকর্মীরা রাস্তায় নেমে জন
চলাচলে বিঘ্ন সৃষ্টি গাড়ি ভাংচুরের চেষ্ট করলে পুলিশ তাদের ধাওয়া দিয়ে
লাঠিপেটা করে এবং রাবার বুলেট ও ছররা গুলি ছুড়ে তাদের সরিয়ে দেয়।
তিনি
বলেন, এসময় ছররা গুলিতে একজন আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানান তিনি। গাজীপুরে সমাবেশ করতে না
দেয়ার প্রতিবাদ এবং গয়েশ্বর চন্দ্র রায়সহ দলীয় নেতাদের মুক্তি দাবিতে সারা
দেশে ২৪ ঘণ্টার এই হরতাল করছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment