Sunday, December 14, 2014
রাজধানীর ২১ প্রতিষ্ঠানকে শিক্ষা বোর্ডের শোকজ
রাজধানীর ২১ প্রতিষ্ঠানকে শিক্ষা বোর্ডের শোকজ
রাজধানীর শীর্ষ ২১টি প্রতিষ্ঠানকে কারণ
দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এসএসসি পরীক্ষায় ফরম পূরণে
অতিরিক্ত টাকা ফেরত না দেয়ার অভিযোগে তাদের শোকজ করা হয়েছে। গতকাল এসব
প্রতিষ্ঠানকে শোকজ পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো, আইডিয়াল স্কুল
অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, মিরপুর বাঙলা স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ন্যাশানাল আইডিয়াল কলেজ,
রাজউক উত্তরা মডেল কলেজ, রায়হান কলেজ, উদয়ন বিদ্যালয়, আহমেদ বাওয়ানী
একাডেমী, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, হলি ক্রস উচ্চ বালিকা বিদ্যালয়,
সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়, মনিপুর স্কুল, আলিমুদ্দিন স্কুল, আদর্শ
বিদ্যালয়, মিরপুর স্মৃতি বিদ্যালয়, আনন্দময়ী বালিকা বিদ্যালয়, ওয়েস্ট এন্ড
হাইস্কুল, আরমানিটোলা সরকারি বিদ্যালয়, মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়,
নৈয়ারবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়। এই প্রতিষ্ঠানকে আগামী ৭ দিনের শোকজের
জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে
আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক
দিলারা হাফিজ। কী ধরনের ব্যবস্থা নিচ্ছেন জানতে চাইলে তিনি জানান, বোর্ডের
কাছে যেটুকু ক্ষমতা আছে সবটুকু প্রয়োগের চেষ্টা করবো। তিনি বলেন, প্রয়োজনে
ওইসব প্রতিষ্ঠানের এমপিও স্থগিতসহ যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তবে আমরা আশা
করবো কঠোর ব্যবস্থা নেয়ার আগেই প্রতিষ্ঠানগুলো আদায় করা অতিরিক্ত টাকা ফেরত
দিয়ে দেবে। শিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক,
সকল বোর্ডের চেয়ারম্যান এবং ঢাকা বোর্ডের আওতাধীন সকল জেলা শিক্ষা অফিসারের
কাছে পাঠানো এই শোকজে বলা হয়, ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় ফরম পূরণে যারা
আদায়কৃত অতিরিক্ত টাকা ফেরত প্রদান করেননি তাদের বিরুদ্ধে কেন আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হবে না আগামী ৭ কর্মদিবসের মধ্যে জানানোর নির্দেশ দেয়া
হলো। এর আগে ৩০শে নভেম্বর বোর্ডের নির্ধারিত টাকার চেয়ে বেশি টাকায় আদায়
করায় ২৬ প্রতিষ্ঠানকে চিঠি দেয় বোর্ড।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment