Sunday, December 14, 2014
তৃপ্ত মম
তৃপ্ত মম
সম্প্রতি
মুক্তি পেয়েছে রকিবুল আলম রকিব পরিচালিত ছবি ‘প্রেম করব তোমার সাথে’। এতে
জায়েদ খান ও আনিসুর রহমান মিলনের সঙ্গে জুটিবেঁধে অভিনয় করেছেন অভিনেত্রী
জাকিয়া বারী মম। আর এ ছবির মধ্য দিয়ে দীর্ঘ সাত বছর পর চলচ্চিত্রে ফিরলেন
তিনি। মুক্তির পর থেকে এখন পর্যন্ত ইতিবাচক সাড়াই পাচ্ছেন বলে জানান মম। এ
প্রসঙ্গে তিনি বলেন, একটা ছবির ফলাফল নিয়ে বলতে গেলে আরও কিছু সময়ের
প্রয়োজন। অন্তত আরও দুটি সপ্তাহ পর বলা যাবে। তবে এর মধ্যে যতটুকু দেখলাম
তাতে ইতিবাচক সাড়াই পাচ্ছি। যেখানে যাচ্ছি সবাই প্রশংসা করছেন। আমার যতটুকু
আশা ছিল তার অনেকটাই পূরণ হতে চলেছে বলে ভালই লাগছে। আশা করি ছবিটি থেকে
আরও ভাল ফল পাবো। নতুন এ ছবিতে শহরের নামীদামি ব্যবসায়ী ও আন্ডারওয়ার্ল্ড
ডনের ভাগ্নির চরিত্রে অভিনয় করেছেন মম। তার সঙ্গেই গড়ে ওঠে জায়েদ খানের
প্রেমের সম্পর্ক। ঘটনাচক্রে জায়েদ খান খুনের আসামি হয়ে যান। এর মাঝে পুলিশ
অফিসার হিসেবে আবির্ভাব ঘটে মিলনের। এভাবেই ছবির গল্প এগিয়ে যায়। ছবিতে
নিজের অভিনয় প্রসঙ্গে মম বলেন, আমি বরাবরই অভিনয়ের জায়গাটাকে বেশি গুরুত্ব
দিই। এ ছবিতেও সেটাই করার চেষ্টা করেছি। দর্শক আমার কাছ থেকে যেমনটা
চেয়েছিলেন তার পুরোটা দেয়ার জন্য নিজেকে উজাড় করে অভিনয় করেছি। ২০০৭ থেকে
২০১৪। সাত বছরের একটা লম্বা বিরতি। অবশ্য বিরতি দিয়ে মম কিন্তু বসে
থাকেননি। নিজেকে একটু একটু করে তৈরি করেছেন বড় পর্দার জন্য। ‘দারুচিনি
দ্বীপ’ ছবিতে অভিনয়ের কল্যাণে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেও নিজেকে
বড় পর্দায় একজন বাণিজ্যিক ছবির নায়িকা হিসেবে দেখতে চেয়েছেন সব সময়। আর
তাই সময় নিয়ে আবারও চলচ্চিত্রে পা রেখেছেন। সেদিক থেকে তার এ অপেক্ষা
অনেকটা কাজে লেগেছে কথাটা বলাই যায়। এ প্রসঙ্গে মম বলেন, সময় নিয়েছি।
সংসার, পড়ালেখা আর টিভিপর্দায় অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে প্রতিনিয়ত প্রস্তুত
করেছি। এখন একজন নায়িকারূপে চলচ্চিত্রে অভিনয় করলাম। যে ইতিবাচক সাড়া
মিলেছে তাতে আমি তৃপ্ত। এ তৃপ্তি যেন নিজের মাঝে সব সময় থাকে সেজন্য সবার
দোয়া কামনা করছি। এদিকে আগামী বছরই মুক্তি পেতে যাচ্ছে মম অভিনীত দ্বিতীয়
বাণিজ্যিক ধারার ছবি ‘ছুঁয়ে দিলে মন’। এতে তার বিপরীতে রয়েছেন আরেফিন শুভ।
এরই মধ্যে ছবির গানের অ্যালবামও প্রকাশ পেয়েছে। ‘প্রেম করব তোমার সাথে’র
মতো নতুন এ ছবি নিয়েও মমর ব্যাপক প্রত্যাশা। এ প্রসঙ্গে তিনি বলেন, এ ছবিটি
নিয়ে আরও বেশি প্রত্যাশী। এ ছবিতে আমাকে আরও ভিন্নরূপে দেখা যাবে। বলতে
পারেন নতুন বছরে দর্শকের জন্য নতুন চমক নিয়ে হাজির হবো।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...


No comments:
Post a Comment