Saturday, December 20, 2014
সনিতে ‘সাইবার হামলার সমুচিত জবাব দেয়া হবে’
সনিতে ‘সাইবার হামলার সমুচিত জবাব দেয়া হবে’

প্রেসিডেন্ট
বারাক ওবামা বলেছেন, সনি পিকচার্সের ওপর উত্তর কোরিয়ার সাইবার হামলার জবাব
দেবে যুক্তরাষ্ট্র। সাইবার হামলার কারণে সনি পিকচার্স কিম জং উনের ওপর
নির্মিত চলচ্চিত্র ‘দ্য ইন্টারভিউ’য়ের প্রদর্শনী বাতিল করে। এ খবর দিয়েছে
অনলাইন বিবিসি। সাইবার হামলাকারীদের অভিযোগ, ওই চলচ্চিত্রে উত্তর কোরিয়ার
নেতা কিম জং উনকে বিদ্রƒপ করা হয়েছে। ওবামা বলেন, যুক্তরাষ্ট্রে কোন
একনায়ককে সেন্সরশিপ আরোপ করতে দেবে না। তিনি বলেন, তা করা হলে সমুচিত জবাব
দেয়া হবে। ওবামা বলেন, সনি চলচ্চিত্রটি প্রত্যাহার করে ভুল করেছে। সাইবার
হামলার প্রতিবাদ করা উচিত ছিল তাদের। এদিকে সনি পিকচার্সের পক্ষ থেকে বলা
হয়েছে, তারা চলচ্চিত্রটির প্রদর্শনী বাতিল করবে না। বড়দিনে চলচ্চিত্রটি
প্রদর্শনের কথা থাকলেও, বিকল্প ব্যবস্থায় অন্য আরেকটি তারিখ নির্ধারণ করে
এটি প্রদর্শন করা হবে। এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বলেছিল,
উত্তর কোরিয়া এ সাইবার হামলার জন্য দায়ী। অন্যদিকে, উত্তর কোরিয়ার পক্ষ
থেকে সাইবার হামলার অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment