Saturday, December 20, 2014
অস্ট্রেলিয়ায় ৮ শিশুকে হত্যা, ‘মা’ গ্রেপ্তার
অস্ট্রেলিয়ায় ৮ শিশুকে হত্যা, ‘মা’ গ্রেপ্তার
অস্ট্রেলিয়ার কেয়ার্নসে ছুরিকাঘাতে ৮ শিশুকে হত্যার ঘটনায় তাদের মাকে
গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ৩৭ বছর বয়সী ৭ সন্তানের মাকে এ ঘটনায় প্রধান
সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। অপর এক শিশু তার ভাতিজী বলে জানা
গেছে। তার নাম বা পরিচয় প্রকাশ করা হয়নি। প্রথমদিকে তার বয়স ৩৪ বছর উল্লেখ
করা হলেও, পরে সংশোধন করে তা ৩৭ বছর উল্লেখ করা হয়। পুলিশ কর্মকর্তারা তাকে
জিজ্ঞাসাবাদ করছেন। তবে তাকে এখন পর্যন্ত অভিযুক্ত করা হয়নি। এ খবর দিয়েছে
অনলাইন বিবিসি। মৃত পড়ে থাকা ৮ শিশুর নিথর দেহের পাশে ছুরিকাহত অবস্থায়
পাওয়া যায় তাকে। পুলিশ প্রহরায় কেয়ার্নস বেইজ হাসপাতালে ভর্তি রয়েছে তিনি।
এদিকে গ্রেপ্তারের খবর নিশ্চিত করে কেয়ার্নসের তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর
ব্রুনো আসনিকার এ তথ্য দিয়েছেন। ওই ৮ শিশুর লাশের ময়নাতদন্তের পর রিপোর্ট
প্রকাশের কথা রয়েছে। নিহত শিশুদের বয়স ১৮ মাস থেকে ১৪ বছরের মধ্যে বলে জানা
গেছে। প্রাথমিকভাবে, তাদের মৃত্যুর কারণ সম্পর্কে কোন তথ্য দেয়নি পুলিশ।
এদিকে ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরিগুলোসহ কয়েকটি অস্ত্র উদ্ধার করা
হয়েছে। সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে। গতকাল সকালে বাড়িতে পৌঁছে ওই নারীর
২০ বছর বয়সী পুত্র তার ভাইদের মৃতদেহ পড়ে থাকতে দেখে। এদিকে মোমবাতি
প্রজ্বলন ও গির্জায় উপাসনার মাধ্যমে নিহত শিশুদের জন্য প্রার্থনা করা হয়।
অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি স্থানে স্মরণসভা অনুষ্ঠিত হয়। অস্ট্রেলিয়ার
প্রধানমন্ত্রী টনি অ্যাবোট এক বিবৃতিতে একে ‘অকথ্য অপরাধ’ বলে অভিহিত
করেছেন। তিনি বলেন, আমাদের জন্য ‘এ দিনগুলো পরীক্ষার দিন ছিল’। সম্প্রতি
অস্ট্রেলিয়ার সিডনির একটি ক্যাফেতে জিম্মির ঘটনার মাত্র কয়েকদিনের মাথায়
নতুন এ ঘটনায় শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে অস্ট্রেলিয়াজুড়ে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment