Saturday, December 20, 2014
পাকিস্তানে স্কুলে হামলার পর ২ জঙ্গির ফাঁসি কার্যকর
পাকিস্তানে স্কুলে হামলার পর ২ জঙ্গির ফাঁসি কার্যকর

পাকিস্তানের
পেশোয়ারের সেনা নিয়ন্ত্রিত স্কুলে তালেবানের হামলায় ১৩২ স্কুলশিক্ষার্থীসহ
১৪৫ জন নিহত হওয়ার পর দেশটিতে মৃত্যুদ- কার্যকরের উপর থেকে স্থগিতাদেশ
প্রত্যাহার করেছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। এরপর শুক্রবার রাতেই
পাকিস্তানে আকিল এবং আরশাদ মেহমুদ নামের দুই বন্দির ফাঁসি কার্যকর করা হয়।
২০০৯ সালে রাওয়ালপিন্ডিতে সেনা সদরদপ্তরে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে
আকিলকে ফাঁসি দেয়া হয়। আর আরশাদের মৃত্যুদ- হয় পাকিস্তানের সাবেক
প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে হত্যা চেষ্টার জন্য। আগামী সপ্তাহে আরও
কয়েকজনের ফাঁসি কার্যকরের পরিকল্পনার কথা তুলে ধরে পাঞ্জাব প্রদেশের
স্বরাষ্ট্রমন্ত্রী শুজা খানজাদা বলেছেন, এই মৃত্যুদ- কার্যকরের মাধ্যমে
জাতির মনোবল বাড়ব। পাকিস্তানের সেনা প্রধান এপর্যন্ত সন্ত্রাসের সাথে
সম্পৃক্ততার দায়ে ৬ জনের মৃত্যু পরোয়ানায় সই করেছেন বলে খবরে জানা গেছে।
তবে শাস্তি হিসেবে ফাঁসি কার্যকর করার প্রক্রিয়া পুনরায় ফেরত না আনতে
পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছিল জাতিসংঘের মানবাধিকার সংস্থা।
জাতিসংঘের মুখপাত্র রুপার্ট কোলভিল বলেন, এখন যাদের মৃত্যুদ- কার্যকর করা
হচ্ছে, তাদের অপরাধ ভিন্ন। ফলে সরকারের এমন সিদ্ধান্তে নিরপরাধ ব্যক্তিদেরও
ফাঁসি কার্যকর হতে পারে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। এদিকে, শুক্রবার
আফগান সীমান্তের কাছে তালেবানের বিরুদ্ধে অভিযান চালিয়েজেঙ্গি তৎপরতায় জড়িত
সন্দেহে ৫৯ জনকে হত্যা করার কথা জানিয়েছে পাকিস্তানী সেনাবাহিনী।
সূত্র: বিবিসি বাংলা
সূত্র: বিবিসি বাংলা
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment