Monday, December 15, 2014
রাজধানীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা
রাজধানীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা
রাজধানীর
হাজারীবাগ এলাকায় এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত
আফজাল হোসেন সাত্তার ৪৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি। পরিবারের
দাবি, রাজনৈতিক বিরোধের জের ধরে যুবলীগের কর্মীরা তাকে গুলি করে হত্যা
করেছে। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। সূত্র জানায়, গতকাল দুপুর
২টায় হাজারীবাগ থানাধীন ঝিগাতলার তিন মাজার মসজিদের সামনে আগে থেকে ওত পেতে
থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তার মাথায় ও
বুকে চার রাউন্ড গুলি বিদ্ধ হয়। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার
করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে
মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই
হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের ভাই মোতালেব হোসেন জানান, তার ভাই
হাজারীবাগের মনেশ্বর রোডের ঝিগাতলার ৮২ নম্বর বাড়িতে পরিবারের সঙ্গে
থাকতেন। পেশায় ট্যানারি ব্যবসায়ী। ১৯৯৬ সাল থেকে তিনি বিএনপির রাজনীতির
সঙ্গে জড়িত। রাজনৈতিক কারণে তিনি একাধিকবার জেলে গেছেন।
তিনি আরও জানান, ২০০৪ সালে একটি খুনের মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। গত ছয় মাস আগে তিনি জেল থেকে জামিনে মুক্তি পান। জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকেই স্থানীয় যুবলীগের নেতারা তাকে যুবলীগে যোগদানের জন্য আহ্বান জানায়। যোগদানের বিষয়টি নিয়ে তাকে একাধিকবার চাপ দেয়া হয়েছে। কিন্তু তিনি রাজি হননি। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে তার দ্বন্দ্ব চলে আসছিল। তিনি আরও জানান, দুপুরে বাড়ি থেকে বের হয়ে ট্যানারির মোড়ে শিফা এন্টারপ্রাইজ নামে নিজ প্রতিষ্ঠানে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে গুলি চালিয়ে হত্যা করে। নিহতের স্ত্রী সামিনা চৌধুরী জানান, বিএনপির রাজনীতি করার কারণে তার নামে হাজারীবাগ ও লালবাগ থানায় প্রায় ১০ থেকে ১২টি মামলা রয়েছে। ওই সব মামলা উদ্দেশ্যপ্রণোদিত। চার ভাই ও দুই বোনের মধ্যে সাত্তার ছিলেন বড়। হাজারীবাগ থানার ওসি মইনুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। খুনের কারণ উদঘাটন ও খুনিদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment