Monday, December 15, 2014
ফাঁসি হওয়ার ১৮ বছর পর নির্দোষ প্রমাণিত
ফাঁসি হওয়ার ১৮ বছর পর নির্দোষ প্রমাণিত
চীনে
১৯৯৬ সালে এক নারীকে ধর্ষণ ও খুনের অপরাধে দোষী সাব্যস্ত হয়েছিলেন
হুগজিল্ট নামে ১৮ বছরের এক কিশোর। ওই বছরই তার মৃত্যুদ-ের রায় কার্যকর করা
হয়। ইনার মঙ্গোলিয়ার হাইকোর্টের দেয়া এক রায়ে দীর্ঘ ১৮ বছরেরও বেশি সময় পর
তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন সাউথ চায়না মর্নিং
পোস্ট। এ রায়ে ভীষণভাবে মুষড়ে পড়েন হতভাগ্য হুগজিল্টের পিতামাতা। ২০০৫ সালে
অপর এক ব্যক্তি ওই অপরাধের দায় স্বীকার করলে, বিষয়টি নজরে আসে। কিন্তু, ওই
মামলায় এ বছরের নভেম্বরে পুনর্বিচার প্রক্রিয়া শুরু হয় এবং হুগজিল্ট
নির্দোষ প্রমাণিত হন। হোহোটের একটি পাবলিক টয়লেটের কাছ দিয়ে হেঁটে যাওয়ার
সময় হুগজিল্ট ও তার বন্ধু ইয়ান ফেং কারও কান্নার আওয়াজ পেয়ে তাকে সাহায্য
করতে যান। টয়লেটের ভেতর তারা ওই নারীর নিথর দেহ দেখতে পান। হুগজিল্ট
স্থানীয় থানায় ঘটনাটি অবহিত করেন। তার বন্ধু এ ব্যাপারে বারবার তাকে মুখ না
খোলার অনুরোধ করা সত্ত্বেও, মানবিক দায়িত্ববোধ থেকে তিনি পুলিশকে বিষয়টি
জানান। অদৃষ্টের নির্মম পরিহাস! হুগজিল্টকেই সন্দেহ করে পুলিশ এবং তাকে
গ্রেপ্তার করে। ১৯৯৬ সালের ৯ই এপ্রিল দোষী সাব্যস্ত হন হুগজিল্ট এবং ওই
বছরের জুন মাসে তার মৃত্যুদ- কার্যকর করা হয়। এদিকে ২০০৫ সালে এক সিরিয়াল
ধর্ষক ও হত্যাকারী ঝাও ঝিহং পুলিশের কাছে ওই নারীকে ধর্ষণ ও খুনের দায়
স্বীকার করে। রায় প্রদানের পর হাইকোর্টের ডেপুটি প্রেসিডেন্ট ঝাও জিয়ানপিং
হুগজিল্টের কান্নায় ভেঙে পড়া পিতামাতার উদ্দেশে বলেন, আমরা এ মামলায় একটি
হৃদয়বিদারক অভিজ্ঞতা অর্জন করেছি। আমরা দুঃখিত। আদালত এ ঘটনায় গভীর সমবেদনা
প্রকাশ করে ৩০ হাজার ইউয়ান প্রদান করেছে সন্তান হারানো পিতামাতাকে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...


No comments:
Post a Comment