Monday, December 15, 2014
ওটিসিতে ৩ কোটি ৩৯ লাখ টাকা লেনদেন
ওটিসিতে ৩ কোটি ৩৯ লাখ টাকা লেনদেন
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওভার দ্য
কাউন্টার (ওটিসি) মার্কেটের ৬৬ কোম্পানির মধ্যে শেয়ার লেনদেন হয় হাতে গোনা
কয়েকটির। তবে আগের মাস থেকে নভেম্বরে ওটিসিতে ৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার
লেনদেন বেড়েছে। ডিএসইর নভেম্বরের আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হিসাব অনুযায়ী, নভেম্বরে ওটিসিতে লেনদেন হয়েছে ৪টি কোম্পানির। এগুলো হলো-
তমিজউদ্দিন টেক্সটাইল মিলস, আরবি টেক্সটাইলস, মুন্নু ফেব্রিক্স এবং
অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফিনিসিং মিলস লিমিটেড। নভেম্বরে ওটিসিতে মোট ৩
কোটি ৩৯ লাখ ৫,১৪৫ টাকায় ৩২ লাখ ৩,৬৩০টি শেয়ার লেনদেন হয়েছে। অক্টোবর মাস
থেকে ৩ কোটি ৩৬ লাখ ৩৪,৮৯৫ টাকা এবং ৩১ লাখ ৮০,৬৩০টি শেয়ার বেশি লেনদেন
হয়েছে। অক্টোবর মাসে মোট ২ লাখ ৭০,২৫০ টাকার ২৩০০০ শেয়ার লেনদেন হয়েছে।
নভেম্বরে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে তমিজউদ্দিন টেক্সটাইল মিলসের ২
কোটি ১০ লাখ টাকায় ১৪ লাখ শেয়ার, আরবি টেক্সটাইলের ১ কোটি ৯ লাখ ৪৭,২২৫
টাকায় ১৪ লাখ ৫৯,৬৩০টি শেয়ার, মুন্নু ফেব্রিক্সের ১ লাখ ৪৯,০০০ টাকায়
২৯,০০০ শেয়ার এবং অ্যাপেক্স ওয়েভিংয়ের ১৮ লাখ ৮,৯২০ টাকায় ৩ লাখ ১৫,০০০
শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই’র ওটিসিতে ৬৮টি কোম্পানি তালিকাভুক্ত থাকলেও
মূলত ১৮ থেকে ২০টির লেনদেন হয়। তবে তা অনিয়মিত। বাকি ৫০টি কোম্পানির শেয়ার
লেনদেন হয় না বললেই চলে। এছাড়া ওটিসি চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২২টি
কোম্পানির কোন লেনদেন হয়নি।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment