Sunday, December 21, 2014
শেয়ারে নিটিং রাখার প্রস্তাব দেবে ডিএসই
শেয়ারে নিটিং রাখার প্রস্তাব দেবে ডিএসই
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক
এক্সচেঞ্জ একই কোম্পানির শেয়ার নিটিং সুবিধার প্রস্তাব দিতে যাচ্ছে
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে। শেয়ারবাজার সংশ্লিষ্ট
স্টেকহোল্ডারদের দাবির পরিপ্রেক্ষিতে বিএসইসি’র কাছে এমন প্রস্তাব দিতে
যাচ্ছে ডিএসই। জানা গেছে, একই কোম্পানির শেয়ার নেটিং সুবিধার প্রস্তাব দিতে
যাচ্ছে ডিএসই কর্তৃপক্ষ। এ সুবিধা দেয়া হলে বিনিয়োগকারীরা একই দিনে একই
কোম্পানির শেয়ার একাধিকবার কেনাবেচা করতে পারবেন। তবে এ ক্ষেত্রে শেয়ার ও
অর্থ ম্যাচিউরড (পরিপক্ব) থাকতে হবে। শেয়ারবাজার সংশ্লিষ্ট বিভিন্ন
স্টেকহোল্ডারদের দাবির পরিপ্রেক্ষিতে বিএসইসির কাছে এমন প্রস্তাব দিতে
যাচ্ছে ডিএসই। ডিএসইতে চালু হওয়া নতুন লেনদেন যন্ত্রে একই দিনে একই শেয়ারের
নেটিং করার সুবিধা রয়েছে। গত আগস্টে শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা
বিএসইসিতে এ-সংক্রান্ত লিখিত প্রস্তাব জমা দেয় আরেক শেয়ারবাজার সিএসই। গত
বুধবার ডিএসই কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে ব্রোকারেজ অ্যাসোসিয়েশনও শেয়ার
নেটিংয়ের সুবিধা বাস্তবায়নে উদ্যোগ গ্রহণের দাবি জানায়। এ সুবিধা বাস্তবায়ন
হলে স্টক এক্সচেঞ্জের লেনদেন বাড়বে। ডিএসই’র পরিচালক শাকিল রিজভী বলেন,
স্টেকহোল্ডারদের দাবির পরিপ্রেক্ষিতে স্টক এক্সচেঞ্জের পরবর্তী বোর্ডসভায়
প্রস্তাবটি উত্থাপন করা হবে। বোর্ডের অনুমতি পেলে বিএসইসিতে লিখিত প্রস্তাব
জমা দেয়া হবে। তিনি বলেন, আমাদের নতুন স্বয়ংক্রিয় লেনদেন ব্যবস্থায় শেয়ার
নিটিংয়ের সুবিধা রয়েছে। তাই কমিশনের অনুমোদন পেলে যথাসময়ে বাস্তবায়ন করা
যেতে পারে। জানা গেছে, শেয়ারবাজারে বিনিয়োগকারীর অংশগ্রহণ কমে যাওয়ায়
লেনদেনে নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে ২০১০ সালে ডিএসইতে সর্বোচ্চ
৩,০০০ কোটি টাকার বেশি লেনদেন হলেও পরবর্তী সময়ে গড় লেনদেন ৪০০ কোটি টাকার
নিচে নেমে আসে। এতে স্টক এক্সচেঞ্জের দৈনন্দিন ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে
পড়ে। এ অবস্থায় একই কোম্পানির শেয়ার নেটিং সুবিধা প্রবর্তনের উদ্যোগ নিচ্ছে
দুই স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। বর্তমানে নিটিং সুবিধার মাধ্যমে কোন
কোম্পানির শেয়ার বিক্রি করে ওই দিনই সমপরিমাণ মূল্যের অন্য কোন কোম্পানির
শেয়ার কেনা যায়। বাংলাদেশের শেয়ারবাজারে নিয়ন্ত্রণকারী সংস্থা বিএসইসি শুধু
‘জেড’ ক্যাটিগরি ছাড়া অন্যসব ক্যাটিগরিভুক্ত কোম্পানির ক্ষেত্রে আর্থিক
সমন্বয় সুবিধার মাধ্যমে নিটিং অনুমোদন করে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment