Sunday, December 14, 2014
‘পারলে আমাকে গ্রেপ্তার করুন’
‘পারলে আমাকে গ্রেপ্তার করুন’
সারদা
চিট ফান্ড কেলেঙ্কারিতে গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন
মন্ত্রী মদন মিত্র। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঘনিষ্ঠ
সহযোগী। পরিবহন মন্ত্রীকে গ্রেপ্তারের পর মমতাকে গ্রেপ্তারের দাবিও উঠছে।
মদন মিত্রের গ্রেপ্তারকে কেন্দ্র করে ক্ষুব্ধ মমতা ‘সরাসরি চ্যালেঞ্জ’
ছুঁড়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ক্ষমতাসীন দল ভারতীয়
জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহকে। এক বিবৃতিতে মমতা বলেছেন, পারলে
আমাকে গ্রেপ্তার করুন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। মমতা বলেন,
ভারতে এখন জরুরি অবস্থার মতো পরিস্থিতি বিরাজ করছে। আমরা এসবের নিন্দা
জানাই। এটা আমাদের অবস্থান। মদন মিত্রকে দেখতে আমি এসএসকেএম হাসপাতালে
যাবো। আমাকে গ্রেপ্তার করতে নরেন্দ্র মোদি ও বিজেপি’র প্রেসিডেন্ট অমিত
শাহকে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি। এটা সরাসরি চ্যালেঞ্জ। তৃণমূল কংগ্রেস
নেত্রী মমতা বলেন, মদন মিত্র সিবিআই কার্যালয়ে যাওয়ার আগে তার পদত্যাগপত্র
জমা দিয়েছিলেন। কিন্তু, আমি সেটা গ্রহণ করিনি বলে মন্তব্য করেন মমতা। তিনি
মন্ত্রী হিসেবে তার দায়িত্বে বহাল থাকবেন বলে জানান পশ্চিমবঙ্গের
মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা তাকে পরিবর্তন করবো না। তিনি পরিবহন মন্ত্রী
হিসেবে তার দায়িত্ব পালন করে যাবেন। এটা আমাদের চ্যালেঞ্জ। একটা নতুন লড়াই
শুরু হয়েছে। তিনি আরও বলেন, নরেন্দ্র মোদির পুলিশ ও অমিত শাহর গু-াদের
আমাকে গ্রেপ্তার করতে বলুন। এদিকে ক্ষুব্ধ মমতা বলেছেন, আজ শনিবার তৃণমূল
রাস্তায় বিক্ষোভ আন্দোলনে নামবে। সিবিআইয়ের বিরুদ্ধেও অভিযোগে এনে তিনি
বলেন, সিবিআই বিজেপির ‘রাজনৈতিক হাতিয়ারে’ পরিণত হয়েছে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...


No comments:
Post a Comment