Saturday, December 20, 2014
ফিলিস্তিনের গাজায় ফের ইসরাইলি বিমান হামলা শুরু
ফিলিস্তিনের গাজায় ফের ইসরাইলি বিমান হামলা শুরু

ফিলিস্তিনি
অধ্যুষিত গাজায় ইসরাইল নতুন করে বিমান হামলা শুরু করেছে। ফিলিস্তিনি
যোদ্ধা সংগঠন ‘হামাসের বিভিন্ন লক্ষ্যবস্তুতে’ এ হামলা চালানো হচ্ছে।
ইসরাইলে হামাসের একটি রকেট হামলার জবাব দিতেই পাল্টা-হামলা চালানো হচ্ছে
বলে দাবি ইসরাইলের। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। আজ হামাসের একটি সাইট
লক্ষ্য করে বিমান থেকে বোমাবর্ষণ করে ইসরাইলি বাহিনী। গাজার খান ইউনিস
এলাকার বাসিন্দারা জানান, তারা দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। এ
হামলায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। গত আগস্ট মাসে যুদ্ধবিরতি ঘোষণার পর
এটা প্রথম হামলার ঘটনা। ইসরাইলের সামরিক বাহিনীর এক বিবৃতিতে এ তথ্য দেয়া
হয়েছে। ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার
দাবি করেন, গতকাল ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় এশকোল এলাকায় হামাসের একটি রকেট
হামলার জবাবে পাল্টা-হামলা চালিয়েছে ইসরাইল। ওই রকেট হামলায় কোন ইসরাইলি
হতাহত হননি বা কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করা হয়েছে। গত আগস্টে
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে ২ হাজার ২০০
জনেরও বেশি মানুষ প্রাণ হারান। নিহতদের মধ্যে মাত্র ৭০ ইসরাইলি বাদে বাকি
সবাই ফিলিস্তিনি বেসামরিক নাগরিক এবং তাদের অধিকাংশই নারী ও শিশু।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment