Sunday, December 14, 2014
ভিন্ন আয়োজনে মিমি
ভিন্ন আয়োজনে মিমি
বর্তমানে
স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন নাজমিন মিমি। শো-এর ব্যস্ততা সারা বছর
থাকলেও গত এক মাসে সেই মাত্রাটা খানিক বেড়ে গেছে। শো-এর মওসুম হওয়াতেই
মূলত এমনটা হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানেই স্টেজ মাতাচ্ছেন মিমি।
স্টেজের পাশাপাশি তিনি অংশ নিচ্ছেন বিভিন্ন টিভি চ্যানেলের অনুষ্ঠানেও। তবে
নতুন খবর হলো দুই বছরের ব্যবধানে এরই মধ্যে মিমি কাজ শুরু করেছেন নিজের
চতুর্থ একক অ্যালবামের। তার সর্বশেষ একক অ্যালবাম ছিল ‘আড়াল’। হৃদয় খানের
সুর-সংগীতে সেই অ্যালবামে মিমির গাওয়া গানগুলো শ্রোতামহলে প্রশংসিত হয়। তাই
বেশ ভিন্ন আয়োজনে নিজের অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন
তিনি। এরই মধ্যে অ্যালবামের কাজ শুরু করে দিয়েছেন। তার এ অ্যালবামের জন্য
কয়েকটি গানের সুর করছেন কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা। দুটি গান
মিমির জন্য তৈরিও করেছেন তিনি। অনেক দিন ধরেই নচিকেতার সুরে গান করার
পরিকল্পনা চলছিল। নচিকেতা নিজে থেকেই আগ্রহ প্রকাশ করেছেন মিমির জন্য গান
করার। তারই ধারাবাহিকতায় তার সুরে দুটি গান করেছেন মিমি। এর মধ্যে তার
সঙ্গে দ্বৈত গানও গেয়েছেন। গান দুটি হলো ‘ফিরে আসতে হবে’ ও ‘অচেনা পথ’।
মিমির অ্যালবামের জন্য আরও কিছু গান করার কথা রয়েছে এ জনপ্রিয়
সংগীতশিল্পীর। এ অ্যালবামের জন্য আরও গান করতে পারেন দেশের সংগীতশিল্পী রবি
চৌধুরীও। সম্পূর্ণ নিজের মনের মতো করে ক্যারিয়ারের এ চতুর্থ এককটি করছেন
মিমি। নতুন বছরেই এটি শ্রোতাদের হাতে তুলে দেয়ার কথাও জানিয়েছেন তিনি। এ
বিষয়ে মিমি বলেন, শো-এর ব্যস্ততার পাশাপাশি চতুর্থ এককের কাজ শুরু করেছি।
সম্পূর্ণ ভিন্ন আয়োজনে এর কাজ করছি। নিজের মনের মতো কথা-সুরের মাধ্যমে
গানগুলো সাজাচ্ছি। আশা করছি গানগুলো সবার ভাল লাগবে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...


No comments:
Post a Comment