Monday, December 15, 2014
তেলের দাম আরও কমল
তেলের দাম আরও কমল
আন্তর্জাতিক
বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আরও এক দফা কমেছে। ইন্টারন্যাশনাল
এনার্জি অ্যাসোসিয়েশন (আইইএ) আগামী ২০১৫ সালে জ্বালানি তেলের চাহিদা
কমবে—এমন পূর্বাভাস দেওয়ার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শুক্রবার আন্তর্জাতিক
বাজারে পণ্যটির দাম পড়ে যায়। আইইএ হলো তেল নিয়ে গবেষণা পরিচালনা,
চাহিদা-সরবরাহ সম্পর্কে পূর্বাভাস প্রদান ও জ্বালানি নিরাপত্তা বিষয়ে
পরিসংখ্যান প্রকাশকারী একটি পরামর্শক সংস্থা। ২৯টি দেশ মিলে এটি গঠন করেছে।
যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক কেনাবেচায় শুক্রবার প্রতি ব্যারেল (১১৯ দশমিক ২৪ লিটার) ব্রেন্ট ক্রুড অয়েলের দাম কমে ৬১ দশমিক ৮৫ মার্কিন ডলারে নেমে গেছে। ২০০৯ সালের জুলাইয়ের পরে এটিই হলো বিশ্ববাজারে জ্বালানি তেলের সর্বনিম্ন দর। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক কেনাবেচায় প্রতি ব্যারেল ইউএস ক্রুড অয়েলের দাম কমে ৫৭ দশমিক ৮১ ডলারে নেমে পড়েছে। এটিও ২০০৯ সালের মে মাসের পরে যুক্তরাষ্ট্রভিত্তিক কেনাবেচায় সর্বনিম্ন দর। এ নিয়ে গত ছয় মাসে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৪৬ শতাংশ কমেছে।
আইইএ ২০১৫ সালের জন্য ইতিপূর্বে বিশ্বব্যাপী জ্বালানি তেলের যে চাহিদা প্রাক্কলন করেছিল সেটি কাটছাঁট করেছে। সংস্থাটির নতুন পূর্বাভাস অনুযায়ী আলোচ্য বছরে বিশ্বে তেলের দৈনিক চাহিদা বৃদ্ধি পাবে নয় লাখ ব্যারেল; যা এর আগের পূর্বাভাসের চেয়ে দুই লাখ ৩০ হাজার ব্যারেল কম। বিশেষ করে রাশিয়াসহ অন্যতম কয়েকটি রপ্তানিকারক দেশে অভ্যন্তরীণ পর্যায়ে তেলের ব্যবহার কমবে।
আন্তর্জাতিক বাজারে গত জুন মাসের পর থেকে ধারাবাহিকভাবে জ্বালানি তেলের দাম কমছে। তখন ব্যারেলপ্রতি দাম ছিল ১০৭ দশমিক ২৬ ডলার। বিশ্বব্যাপী চাহিদা কমার বিপরীতে যুক্তরাষ্ট্রে উত্তোলনের পরিমাণ বৃদ্ধির কারণেই মূলত পণ্যটির দাম নিম্নমুখী হয়ে উঠেছে। সাধারণত বিশ্ববাজারে তেলের দাম পড়ে গেলে রপ্তানিকারক দেশগুলো উত্তোলন-সরবরাহের পরিমাণ কমিয়ে সেটি ঠেকিয়ে থাকে। কিন্তু এবার রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক তেল উত্তোলনের পরিমাণ কমাবে না বলে ঘোষণা দিয়েছে। এতে পণ্যটির দামকে আরও নিম্নগামী করে তুলেছে।
তারই ধারাবাহিকতায় বিশ্বের সর্বোচ্চ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব ও অন্যতম আরেক উৎপাদনকারী দেশ ইরাক ও যুক্তরাষ্ট্র এশিয়ার দেশগুলোতে তেল সরবরাহ করায় দাম আরও কমে যায়।
এদিকে ওপেক বলেছে, চাহিদার চেয়ে সরবরাহ বেশি হওয়ার সম্ভাবনা থাকায় আগামী বছরে তেলের এ দাম আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।
আইইএ অবশ্য বলেছে, চাহিদা ও সরবরাহে মধ্যে সমন্বয়ের সুবাদে তেলের দাম বৃদ্ধি পাওয়ার প্রবণতা শুরু হতে আরও সময় লাগবে। নরওয়ের ব্রোকারেজ প্রতিষ্ঠান ডিএনবি মার্কেটস বলছে, জ্বালানি তেলের অতিরিক্ত সরবরাহ আগামী ২০১৫ সালের প্রথম ছয় মাসে ব্যারেলপ্রতি ৫০ ডলারের নিচে নেমে যেতে পারে।
মার্কিন ব্যাংক মরগ্যান স্ট্যানলি তাদের পূর্বাভাসে বলছে, ২০১৫ সালে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য গড়ে ৫৩ ডলারে নেমে আসবে। এর আগে ব্যাংকটি অবশ্য বলেছিল, এ গড় মূল্য ব্যারেলপ্রতি ৭০ ডলার হতে পারে।
সূত্র: বিবিসি, এপি, ব্লুমবার্গ।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...

কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment