Monday, December 15, 2014
পাঁচ মাসে এডিপির বাস্তবায়ন ২১ শতাংশ
পাঁচ মাসে এডিপির বাস্তবায়ন ২১ শতাংশ
চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে
(জুলাই-নভেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-র মাত্র ২১ শতাংশ
বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এর অর্থমূল্য ১৫,৮৯৭ কোটি টাকা। চলতি অর্থবছরে
পরিকল্পনা কমিশনের আওতাধীন ৮০,৩১৫ কোটি টাকার এডিপি গ্রহণ করা হয়েছে। এছাড়া
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয়ের ৫,৬৮৫ কোটি টাকার প্রকল্পও
এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ৮৬,০০০ কোটি টাকার এডিপি
বাস্তবায়ন হচ্ছে। গতকাল পরিকল্পনা কমিশন আয়োজিত সংবাদ সম্মেলনে এডিপি
বাস্তবায়ন পরিস্থিতির এ হালনাগাদ তথ্য প্রকাশ করে। এনইসি সম্মেলন কক্ষে
আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এ তথ্য
হালনাগাদ করে থাকে। গত অর্থবছরের একই সময়ে ২০ শতাংশ এডিপি বাস্তবায়ন
হয়েছিল। টাকার অঙ্কে এর পরিমাণ ১৩,১৫৬ কোটি টাকা। গতবার পরিকল্পনা কমিশনের
আওতাধীন এডিপির আকার ছিল ৬৫ হাজার ৮৭২ কোটি টাকা।
বাস্তবায়ন: প্রথম পাঁচ মাসে পররাষ্ট্র মন্ত্রণালয় কোন টাকা খরচ করতে পারেনি। তাদের তিনটি প্রকল্পে ৯৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে। অন্যদিকে বরাদ্দের ১০ শতাংশের কম খরচ করেছে আরও ১৪টি মন্ত্রণালয় ও বিভাগ। এগুলো হলো- মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, পানিসম্পদ মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, ভূমি মন্ত্রণালয়, আইএমইডি, সমাজকল্যাণ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও সেতু বিভাগ। এদিকে বরাদ্দ পাওয়া শীর্ষ ১৫টি মন্ত্রণালয় ও বিভাগের অনুকূলে চলতি এডিপির ৬৫,১৬১ কোটি টাকা রয়েছে। জুলাই-নভেম্বর মাসে এসব মন্ত্রণালয় ১৩,৯৭০ কোটি টাকা খরচ করেছে, যা প্রায় বরাদ্দের প্রায় ২১ শতাংশ। পরিকল্পনামন্ত্রী বলেন, প্রকল্প পরিচালক বদলে গেলে কাজের অনেক সমস্যা হয়। এখন থেকে পরিচালক বদলের আগে পরিকল্পনা কমিশনের সঙ্গে আলাপ-আলোচনা করতে হবে। তিনি জানান, প্রকল্পের কাজ সারা বছরই হয়, কিন্তু প্রথম দিকে ঠিকাদারকে বিল পরিশোধ করে না বাস্তবায়নকারী সংস্থা। ফলে এডিপির বাস্তবায়ন হার কম দেখা যায়, কিন্তু মাঠের চিত্র ভিন্ন। শেষ তিন মাসে ঠিকাদারদের বিল দেয়া হয়। ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্প প্রসঙ্গে তিনি বলেন, একদম দিনক্ষণ দিয়ে বলা যাবে না এ প্রকল্প কবে শেষ হবে। তবে আমি আশাবাদী, আগামী অর্থবছরের মধ্যেই এ প্রকল্পের কাজ শেষ হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকল্প বাস্তবায়নে ১১ ধরনের সমস্যা রয়েছে। এগুলোর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে ১১টি সমস্যা চিহ্নিত করেছে পরিকল্পনা মন্ত্রণালয়। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সমস্যাগুলো হলো- ভূমি অধিগ্রহণ, ওয়ার্ক প্ল্যান প্রণয়ন, নির্মাণক্ষেত্রে রেট সিডিউলের বার বার পরিবর্তন, স্থাপনা সম্পর্কিত, পরামর্শক/ফার্ম নিয়োগ, প্রকল্প পরিচালক নিয়োগ, জনবল নিয়োগ, প্রকল্পের ডিপিপির/ টিপিপি সঠিক প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন ও মনিটরিং, চাহিদার তুলনায় এডিপিতে কাঙিক্ষত অপর্যাপ্ত বরাদ্দ, বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে অথপ্রাপ্তি সমস্যা। সমস্যাগুলোর বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ইতিমধ্যেই প্রকল্প পরিচালক বদলির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রধানমন্ত্রী চাইলে বদলি করতে পারবেন। কিন্তু যে কোন সময় পিডি বদল করতে হলে কমিটির সুপারিশ নিতে হবে।
৭ মন্ত্রণালয় ও বিভাগের এডিপি বাস্তবায়ন শূন্য: অর্থ বছরের পাঁচ মাস পেরিয়ে গেছে। অথচ এখন পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) এক টাকাও ব্যয় করতে পারেননি সাত মন্ত্রণালয় ও বিভাগ। এগুলো হচ্ছে সেতু বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুর্নীতি দমন কমিশন।

About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...

কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment