Sunday, December 21, 2014
২৪শে ডিসেম্বর ‘রিহ্যাব উইন্টার ফেয়ার-২০১৪’
২৪শে ডিসেম্বর ‘রিহ্যাব উইন্টার ফেয়ার-২০১৪’
আগামী ২৪শে ডিসেম্বর শুরু হচ্ছে আবাসন
খাতের সবচেয়ে বড় মেলা ‘রিহ্যাব উইন্টার ফেয়ার-২০১৪’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক
সম্মেলন কেন্দ্রে ৫ দিনব্যাপী এ মেলা শেষ হবে ২৮শে ডিসেম্বর। প্রতিদিন
সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে এক
সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব
বাংলাদেশ (রিহ্যাব)। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি
ও ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রবিউল হক। এ সময় উপস্থিত ছিলেন
রিহ্যাব ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া, যুগ্ম সম্পাদক মো. শাকিল
কামাল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী মো. সরওয়ার্দী ভূঁইয়া,
প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা ও কামাল আহমেদ। সংবাদ সম্মেলনে জানানো হয়,
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী প্রকৌশলী
মোশারফ হোসেন প্রধান অতিথি ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী
বিশেষ অতিথি থাকবেন। এবারের মেলায় থাকছে মোট ১৫০টি স্টল। এদের মধ্যে ১১৩টি
আবাসন প্রতিষ্ঠান আর ২২টি ভবন নির্মাণসামগ্রী প্রতিষ্ঠান। এছাড়া কো-স্পন্সর
হিসেবে ১৩টি প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ নেবে। কো-স্পন্সর
প্রতিষ্ঠানগুলো হলো- ইস্টার্ন হাউজিং লি., অ্যাসুরেন্স ডেভেলপমেন্টস লি.,
কমপ্রিহেনসিভ হোল্ডিংস লি., আমিন মোহাম্মদ ফাউন্ডেশন লি., কনকর্ড রিয়েল
এস্টেট অ্যান্ড বিল্ডিং প্রোডাক্টস লি., শামসুল আলামিন রিয়েল এস্টেট লি.,
আইডিয়াল রিয়েল এস্টেট লি., রাকিন ডেভেলপমেন্ট কোম্পানি (বিডি) লি,. জেনেটিক
লিমিটেড, নাভানা রিয়েল এস্টেট লি., রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেড, ডম-ইননো
বিল্ডার্স লি. ও কমফোর্ট হোমস লি.। সংবাদ সম্মেলনে ফেয়ার স্ট্যান্ডিং
কমিটির চেয়ারম্যান রবিউল হক বলেন, রাজনৈতিক অস্থিরতাসহ বেশ কিছু কারণে গত
কয়েক বছর ধরে আবাসন শিল্পে মন্দাভাব বিরাজ করছে। বিভিন্ন প্রতিকূলতার মাঝে এ
শিল্পকে বাঁচিয়ে রাখতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায়
আবাসন প্রকল্পের জন্য জমি বরাদ্দের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই
সঙ্গে শিল্পের স্থবিরতা কাটাতে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি তহবিল গঠন এবং এ
তহবিল থেকে ক্রেতা পর্যায়ে সিঙ্গেল ডিজিট সুদে ঋণ প্রদানের ব্যবস্থা রাখার
দাবি করেন রিহ্যাব। রিহ্যাব‘র ভারপ্রাপ্ত সভাপতি বলেন, নকশা অনুমোদনে
দীর্ঘসূত্রতা ও বিভিন্ন সেবা সংস্থার সমন্বয়হীনতা এ খাতের সমস্যাগুলোকে আরও
প্রকট করে তুলেছে। রাউজকের আওতাধীন এলাকায় ইমারতের নকশা দ্রুত অনুমোদনের
জন্য ‘ওয়ান স্টপ সার্ভিস সেল’ চালু করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় প্রবেশ টিকিটের মূল্য ধরা হয়েছে (একক) ৫০
টাকা ও (একাধিক ব্যক্তি) ১০০ টাকা। এসব টিকিটে মেলা শেষে র্যাফেল ড্র
অনুষ্ঠিত হবে; এতে প্রথম পুরস্কার ৪২ ইঞ্চি এলইডি টিভি, দ্বিতীয় পুরস্কার
দেড় টন স্পিলিট টাইপ এসি, তৃতীয় পুরস্কার ১৪ সিএফসি ফ্রিজ, চতুর্থ পুরস্কার
ওয়াশিং মেশিন ও পঞ্চম পুরস্কার হিসেবে দেয়া হবে একটি মাইক্রোওয়েব ওভেন। এ
ছাড়া টিকিট বিক্রির বাকি টাকাও সমাজকল্যাণ কাজে ব্যয় করা হবে বলে জানান
রিহ্যার ভারপ্রাপ্ত সভাপতি।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment