Tuesday, December 16, 2014
নরসিংদীতে ছাত্রলীগ নেতাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা
নরসিংদীতে ছাত্রলীগ নেতাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা

নরসিংদীতে
সাংবাদিকদের মারধর ও হামলার ঘটনায় পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
মনির মোল্লাসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে হামলায় আহত
চ্যানেল নাইন ও মানব কণ্ঠের জেলা প্রতিনিধি আইয়ুব খান সরকার বাদী হয়ে
নরসিংদী সদর মডেল থানায় এ মামলা করেন। ‘এমপি পোটনের বাসায় আত্মগোপনে পলাশের
হামলাকারীরা’ শিরোনামে প্রকাশিত দৈনিক যুগান্তরের প্রতিবেদন ছিল হট অব দ্য
ডিসট্রিক্ট। সরকারি কাজে বাধা প্রদান ও অবৈধ সংযোগের মূল হোতাদের এমপির
বাড়িতে আশ্রয় দেয়ায় জেলাজুড়ে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। বেলা ১০টার মধ্যে
পত্রিকা বিক্রি শেষ হয়ে যায়। হকারদের কাছে পত্রিকা না পেয়ে পলাশ, পাচদোনা ও
নরসিংদীর বিভিন্ন এলাকার দৈনিক যুগান্তরের ফটোকপি বিক্রি হয়। সাংবাদিকদের
করা মামলার অন্য আসামিরা হল- জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সাংগঠনিক
সম্পাদক পলাশ উপজেলার গজারিয়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সজিব হোসেন, একই
উপজেলার উত্তর টেঙ্গরপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে তুহিন ও তিতাস
গ্যাসের ঠিকাদারি প্রতিষ্ঠান শাহজাহান এন্টারপ্রাইজের মালিক সদর উপজেলার
বদরপুর গ্রামের গিয়াস উদ্দিন খানের ছেলে শাহজাহান খানসহ অজ্ঞাত ১৫
জন।মামলার এজাহারে বলা হয়েছে, বুধবার বেলা ১১টায় নরসিংদী সদর উপজেলার
ভাটপাড়ায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার ভ্রাম্যমাণ আদালতের ওপর
ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এই সংবাদ পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্থলে
গিয়ে ভিডিও ধারণের সময় আসামিরা লোহার পাইপ ও লাঠিসোটা নিয়ে সাংবাদিকদের
ওপর হামলা চালায়। এতে চ্যানেল নাইন ও মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আইয়ুব খান
সরকার, চ্যানেল ২৪-এর ক্যামেরাম্যান লক্ষ্মণ বর্মণ ও সময় টেলিভিশনের
ক্যামেরাম্যান কাউছার হোসেন আহত হয়। একই সঙ্গে সংবাদকর্মীদের তিনটি
ক্যামেরা লুট ও একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।এদিকে জেলা প্রশাসন সূত্রে
জানা গেছে, এ ঘটনায় জেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রতিনিধি দল আজ
সরেজমিন তদন্ত করতে ভাটপাড়ায় যাবে। প্রতিনিধি দল ঘটনার প্রত্যক্ষদর্শী ও
সাধারণ মানুষের সাক্ষ্য গ্রহণ করবে।মামলার বাদী আহত সাংবাদিক চ্যানেল নাইন ও
মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আইয়ুব খান সরকার বলেন, পেশাগত দায়িত্ব পালনের
সময় ছাত্রলীগের নেতৃত্বে যেভাবে আমাদের ওপর হামলা হল তা নরসিংদীতে
নজিরবিহীন ঘটনা। একই সঙ্গে তারা ম্যাজিস্ট্রেট ও পুলিশসহ তিতাসের
কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে। রাষ্ট্রযন্ত্র ও সাংবাদিকদের ওপর
হামলাকারীরা কেন এখনও গ্রেফতার হয়নি সেই প্রশ্নই সব শ্রেণী-পেশার
মানুষের।নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম
বলেন, ভ্রাম্যমাণ আদালত ও সাংবাদিকদের হামলার ঘটনায় তিতাস ও সাংবাদিকদের
পক্ষ থেকে পৃথক দুটি মামলা করা হয়েছে।পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বলেন,
ইতিমধ্যে পুলিশের দুটি বিশেষ দল ঢাকাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।
আশা করছি শিগগিরই অভিযুক্তদের গ্রেফতারের সংবাদ দিতে পারব।বুধবার নরসিংদী
সদর উপজেলার ভাটপাড়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে
ভ্রাম্যমাণ আদালত ও সাংবাদিকদের ওপর ছাত্রলীগের নেতৃত্বে হামলা চালিয়েছে
গ্রামবাসী। হামলায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাংবাদিক,
পুলিশ, আনসার ও তিতাস গ্যাসের কর্মকর্তাসহ ২০ জন আহত হয়েছে। এ সময়
সংবাদকর্মীদের তিনটি ক্যামেরা লুট ও একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ও জড়িতদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার
মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেছে
সাংবাদিকরা।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment