Tuesday, December 16, 2014
গণতন্ত্রের সব স্পেস সংকুচিত হচ্ছে : ফখরুল
গণতন্ত্রের সব স্পেস সংকুচিত হচ্ছে : ফখরুল

নানা
অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক ৭ নভেম্বর। বিএনপি ও সমমনা
দলগুলো দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে আসছে। এ উপলক্ষে
শুক্রবার সকালে নেতাকর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
দিবসটি উপলক্ষে এদিন ভোরে নয়াপল্টনে দলীয় কার্যালয় এবং গুলশানে বিএনপির
চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সংবাদপত্রে
ক্রোড়পত্রও প্রকাশ করা হয়। দিবসটি উপলক্ষে আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ
করবে বিএনপি। সমাবেশে প্রধান অতিথি হিসেবে খালেদা জিয়ার বক্তব্য দেয়ার কথা
রয়েছে। সকালে জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণের পর দলটির ভারপ্রাপ্ত মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘দেশে আজ গণতান্ত্রিক পরিবেশ
নেই। গণতন্ত্রের সব স্পেস সরকার সংকুচিত করে ফেলেছে। প্রতিটি গণতান্ত্রিক
প্রতিষ্ঠান তারা ধ্বংস করে ফেলেছে। এ অবস্থা থেকে উত্তরণের একটাই পথ-
খালেদা জিয়ার নেতৃত্বে অবৈধ সরকারকে সরিয়ে সব দলের অংশগ্রহণমূলক একটি
নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনা।’তিনি বলেন, ৭ নভেম্বর
দেশপ্রেমিক মানুষের কাছে, বিএনপির কাছে স্মরণীয় ও গুরুত্বপূর্ণ একটি দিন।
১৯৭৫ সালের ৩ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র
হয়েছিল। ওই সময়ে জিয়াউর রহমানকে বন্দি করে রাখা হয়েছিল। দেশপ্রেমিক সৈনিক ও
জনতা ৭ নভেম্বর তাকে সেনানিবাসের বাসা থেকে মুক্ত করে ক্ষমতার
কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। সেদিন জিয়ার মুক্ত হওয়ার মধ্য দিয়েই ‘দেশের
স্বাধীনতা রক্ষা পায়’ বলেও দাবি করেন তিনি।জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব
কেড়ে নিতে ক্ষমতাসীনদের দাবি প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে ফখরুল বলেন, এটা
ক্ষমতাসীনদের প্রলাপ ছাড়া কিছুই নয়। জিয়া স্বাধীনতার ঘোষক, তিনি একদলীয়
শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, এটা চিরন্তন সত্য। তার
নেতৃত্বেই ৭ নভেম্বর স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা পেয়েছিল। জিয়া কোনো
ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন।মাজার
জিয়ারতের পর বিশেষ মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া। জিয়া সাংস্কৃতিক সংস্থা
(জিসাস) মাজার প্রাঙ্গণে রক্তদান কর্মসূচির আয়োজন করে। খালেদা জিয়ার সঙ্গে
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির
সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল
ইসলাম মিয়া, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল
ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, উপদেষ্টা শাহজাহান ওমর,
আবদুল আউয়াল মিন্টু, ইনাম আহমেদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় নেতা
আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন,
জয়নুল আবদিন ফারুক, আবদুস সালাম, নাজিম উদ্দিন আলম, খায়রুল কবীর খোকন,
শিরিন সুলতানা, হাবিব-উন-নবী খান সোহেলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা
উপস্থিত ছিলেন।এ ছাড়া বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর
রহমান ইরানের নেতৃত্বে দলটির নেতাকার্মীরা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ
করেন।এদিকে বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী
কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাকশালী কবরাস্থানের ওপর বহুদলীয়
গণতন্ত্রের বাগান তৈরি করেছিলেন বলেই জিয়াউর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ
অবিরাম কটূক্তি করছে। জিয়াকে এত ভয় ও জ্বালার কারণ- আওয়ামী লীগ যা পারেনি,
জিয়া তা পেরেছিলেন বলে স্বাধীনতার ঘোষণা দেয়ার কথা ছিল তাদেরই। তারা দিতে
পারেনি। জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। ড্যাবের উদ্যোগে জাতীয় বিপ্লব ও
সংহতি দিবস উপলক্ষে ‘শহীদ জিয়া ও গণতন্ত্র’ শীর্ষক এ আলোচনা সভা হয়। আওয়ামী
লীগ নেতাদের নানা বক্তব্যের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘নাসিম সাহেব বলেছেন,
জিয়া নাকি ক্ষমতায় বসার পর সৈনিকদের হত্যা করেছেন। এটা সম্পূর্ণ
মিথ্যাচার। ১৫ আগস্টের ঘটনাবলীর পর থেকে ৭ নভেম্বরের পর্যন্ত যেসব ঘটনা
ঘটেছিল- তখন আওয়ামী লীগ নেতারাই ক্ষমতায় ছিলেন। তাদেরই মন্ত্রিসভা
ছিল।’সংগঠনের সভাপতি অধ্যাপক একেএম আজিজুল হকের সভাপতিত্বে সভায় অন্যদের
মধ্যে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির
চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী,
ড্যাবের মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, আবদুল মান্নান মিয়া প্রমুখ
বক্তব্য দেন।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম কমেছে কয়েক দফা। তেলের মূল্য বর্তমানে গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। কিন্তু দেশের বাজারে সুফল পাননি ভোক্তা...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
কলম্বিয়ান পপ গায়িকা শাকিরা ও স্প্যানিশ ফুটবল খেলোয়াড় জেরার্ড পিকের একমাত্র ছেলে মিলানের বয়স মাত্র ২২ মাস। এই বয়সেই মিলানকে সাত-সা...

No comments:
Post a Comment