Wednesday, December 31, 2014
পুলিশে ‘বডি ওউন ক্যামেরা’
পুলিশে ‘বডি ওউন ক্যামেরা’

পুলিশ
বাহিনীতে প্রথম বারের মতো সংযোজন করা হয়েছে ‘বডি ওউন ক্যামেরা’। আজই
থার্টি ফার্স্ট নাইটে এ ক্যামেরা নিয়ে দায়িত্ব পালন করবেন পুলিশ সদস্যরা।
বেল্টের মাধ্যমে মাথা ও শরীরে বেঁধে এই ক্যামেরা ব্যবহার করে প্রয়োজনীয়
দৃশ্য বা চিত্র ধারণ করবে পুলিশ। আজ বুধবার দুপুরে ঢাকার শাহবাগে এই ‘বডি
ওউন ক্যামেরা’র আনুষ্ঠানিক সংযোজন করেন মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার
বেনজীর আহমেদ। তিনি বলেন, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগসূত্র বা সমন্বয়
আরও জোরদার করতেই এ ক্যামেরা সংযোজন করা হয়েছে। তিনি জানান ট্রাফিক বিভাগ
প্রথম পর্যায়ে ১৫টি ক্যামেরা ব্যবহার করবে। পরে অপরাধ বিভাগ ও থানায় এ
ধরনের ক্যামেরা দেয়া হবে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এইচডি ফরম্যাটে ১৬
মেগাপিক্সেলের এই ক্যামেরায় একটানা আট ঘণ্টা দৃশ্য ও শব্দ ধারণ করা যাবে।
ঝড়-বৃষ্টিতেও এগুলো সচল থাকবে। অন্ধকারে ভিডিও না হলেও অডিও রেকর্ড করা
যাবে। কাজ শেষে মেমোরি কার্ড থেকে ডাউনলোড করে ভিডিও ফুটেজ সংরক্ষণ করা
যাবে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন ২০১৫ সালের ফেব্রুয়ারির মধ্যে এক হাজার
ক্যামেরা আনা হবে।
About: Unknown
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
Subscribe to:
Post Comments (Atom)
eCoxs Special
Recent Post of WikiBangla.Net
Recent Posts
Popular Posts
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
বহুল আলোচিত সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়ে ২৪ পলাতক আসামির বিরুদ...
-
আসন্ন পৌর নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন একটি অথর্ব, আজ্ঞাবহ ...
-
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. একেএম শফিউল ইসলাম লিলনকে (৫৩) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শ...
-
আইকন খেলোয়াড়ের তালিকায় নাম ছিল না তার। তবে সাকিব আল হাসানের উচ্চতাটা প্রকাশ পেলো পরিষ্কারই। লটারির প্রথম পর্ব ছিল পাঁচ আইকন খেলোয়াড়কে নিয়ে...
-
ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। খুব সম্ভবত এ কথাটি বাংলাদেশের মানুষের জন্যই সবচেয়ে বেশি প্রযোজ্য। রো...
-
অবশেষে জল্পনা-কল্পনার অবসান হলো। সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে ৮ বছরের জন্য নিষিদ্ধ হলেন সেপ ব্লাটার ও মিশেল প্লাতিনি। ফিফার এথিক্স কমিটির ত...
-
সিলেটবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন টিউলিপ সিদ্দিকী। বৃটেনের জাতীয় সংসদ নির্বাচনে তার পক্ষে কাজ করায় টিউলিপ এ কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি ব...
-
আবার ‘স্টার ওয়ারস’। আবার সেই ভয়াবহ যুদ্ধ। দুনিয়াজোড়া লাখো সিনেমাপ্রেমীর অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় এসেছে ‘স্টার ওয়ারস’ সিরিজের নতুন ছবি ‘...
-
মিস ইউনিভার্স বিতর্ক ক্রমেই বড় আকার ধারণ করছে। এবারে আরেক প্রতিযোগী মিস জার্মানি তার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলছেন, মিস কলোম্বিয়...

No comments:
Post a Comment